Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

হ্যাশ ট্যাগে উড়ে আসছে প্রশ্ন, উত্তরে ছক্কা হাঁকালেন শাহরুখ

দ্য ওয়াল ব্যুরো: তিনি বলিউডের বেতাজ বাদশা। তাঁকে এক ঝলক দেখার জন্য, একটিবার ছোঁয়ার জন্য হাপিত্যেশ করে বসে থাকেন তাঁর ভক্তরা। অবশেষে অনুরাগীদের মনোবাসনা পূর্ণ করলেন তিনি। এলেন টুইটার লাইভে। মঙ্গলবার হঠাৎই টুইট করেন শাহরুখ। জানান ২০ মিনিটের জ

হ্যাশ ট্যাগে উড়ে আসছে প্রশ্ন, উত্তরে ছক্কা হাঁকালেন শাহরুখ

শেষ আপডেট: 4 September 2018 13:41

দ্য ওয়াল ব্যুরো: তিনি বলিউডের বেতাজ বাদশা। তাঁকে এক ঝলক দেখার জন্য, একটিবার ছোঁয়ার জন্য হাপিত্যেশ করে বসে থাকেন তাঁর ভক্তরা। অবশেষে অনুরাগীদের মনোবাসনা পূর্ণ করলেন তিনি। এলেন টুইটার লাইভে। মঙ্গলবার হঠাৎই টুইট করেন শাহরুখ। জানান ২০ মিনিটের জন্য তাঁকে বিভিন্ন প্রশ্ন করতে পারবেন ফ্যানরা। ইভেন্টের নাম দেন #asksrk। টুইটারে শাহরুখের ফলোয়ার ৩৬.২ মিলিয়ন। তাই চ্যালঞ্জের শুরুতেই কিং খান বলেন, “হয়তো সবার প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হবে না। কিন্তু তার মানে এই নয় যে আমি আপনাদের ভালোবাসি না। কিন্তু আমার সুপার পাওয়ার নেই যে ৩৬ মিলিয়ন লোকের প্রশ্নের উত্তর দেব।“ https://twitter.com/iamsrk/status/1036924276585193472 শাহরুখের টুইট প্রকাশ হওয়ার পরেই একের পর এক ধেয়ে আসতে থাকতে প্রশ্ন। তার মধ্যেই বেশ কিছু প্রশ্ন বেছে নিয়ে সেগুলোর উত্তর দিলেন শাহরুখ। সবার সঙ্গেই কিন্তু বেশ মজা করেই কথা বলেছেন তিনি। এক মহিলা অনুরাগী শুরুতেই একটা আবদার রাখেন কিং খানের কাছে। তিনি জানান, শাহরুখের গালের টোল(ডিম্পল)-এ একবার চুমু খেতে চান তিনি। অন্য কেউ হলে হয়তো রেগে যেতেন, বিরক্ত হতেন। কিন্তু সেই সবেই কোনওটাই করেননি শাহরুখ। বরং ওই ফ্যানকে দিয়েছেন এক মিষ্টি জবাব। শাহরুখ বলেন, “তিনি বাড়িতে রয়েছেন। তাই গালের টোল আজ কেবল তাঁর পরিবারের জন্যই।“ https://twitter.com/iamsrk/status/1036928286629216256 এমনিতেই পরিবারের প্রতি ভীষণ কর্তব্যপরায়ণ হিসেবেই বলিউডে পরিচিত শাহরুখ খান। পারফেক্ট হাজব্যান্ডের পাশাপাশি এখন তিনি তিন সন্তানের পারফেক্ট বাবাও বটে। সুযোগ পেলেই পরিবারকে সময় দেন। বেড়াতে নিয়ে যান পরিবারের সদস্যদের। কাজের ফাঁকে বাড়িতে থেকে ভক্তদের সঙ্গে টুইটার চ্যাট করতে গিয়েও সে কথা কিন্তু ভোলেননি শাহরুখ খান। বরং ‘ফ্যামিলিই প্রায়োরিটি’ এই নীতিই যে নিজের জীবনে তিনি মেনে চলেন সেটাই আবারও বুঝিয়ে দিয়েছেন। অনেকে অবশ্য মজা করে বলছেন নির্ঘাত গৌরী রাগ করবেন ভেবেই ওই ভক্তের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন শাহরুখ। আরেক ভক্ত জানিয়েছেন, তিনি ভারতে আসছেন এবং কবে শাহরুখের সঙ্গে তাঁর দেখা হবে সেটাও জানতে চান। উত্তর শাহরুখ বলেন, “আরে এটা তো ভিসা নেওয়ার আগে ঠিক করতে হতো। আপনি খুব অগোছালো।“ https://twitter.com/iamsrk/status/1036925240314454016 এক ফ্যান পোস্ট করেন শাহরুখের একটি ছবি। সেখানে শাহরুখ যে শার্টটি পরে রয়েছে সেটাকে উল্লেখ করে ওই ফ্যান বলেন, “স্যার এই শার্ট আর জন্মাষ্টমীর দহি-হান্ডির দিন যে শার্ট আপনি পরেছিলেন সেটা কি এক?” এটা শুনে কিন্তু মোতেও রেগে যাননি কিং খান। বরং বাদশাহি মেজাজে বলেন, “এইবার আমার স্টাইলস্ট খুব রাগ করবেন।“ এক ফ্যান তো শাহরুখের জন্মদিনের প্রায় ২ মাস আগেই জানিয়ে দিয়েছেন যে প্রিয় অভিনেতার জন্মদিনে এ বার তিনি মুম্বই যাচ্ছেন। শাহরুখও তাঁকে জানিয়েছেন, “নিশ্চই এসো। আমি আশ্বাস দিচ্ছি কেকটা কিন্তু বেশ বড়ই হবে এ বার।“ https://twitter.com/iamsrk/status/1036925572658745344 তবে বেশিরভাগ ফ্যানই শাহরুখের আগামী ছবি ‘জিরো’ নিয়ে বিভিন্ন প্রশ্ন করেছেন। আর শাহরুখের সঙ্গে এই চ্যাট সেশনের কেন্দ্রে ছিল আরও একজন। খান ফ্যামিলির সবচেয়ে খুদে সদস্য আব্রাম খান। মন্নতে বাবার সঙ্গে আব্রাম ঠিক কী কী করেন তা জানতে উৎসাহী ছিলেন সকলেই।

```