Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রিলিজের পর থেকেই জমিয়ে ছক্কা হাঁকাচ্ছে 'কবীর সিং', ডবল সেঞ্চুরির দোরগোড়ায় শাহিদের নতুন ছবি

দ্য ওয়াল ব্যুরো: ডবল সেঞ্চুরি থেকে মাত্র কয়েক কদম দূরে রয়েছে শাহিদ কাপুরের নতুন ছবি 'কবীর সিং'। ইতিমধ্যেই শাহিদের এই ছবির বক্স অফিস কালেকশনের পরিমাণ ১৯৮.৯৫ কোটি টাকা। ফিল্ম ক্রিটিক এবং ট্রেড  অ্যানালিস্ট তরণ আদর্শ জানিয়েছেন, এই প্রথম বলিউডে

রিলিজের পর থেকেই জমিয়ে ছক্কা হাঁকাচ্ছে 'কবীর সিং', ডবল সেঞ্চুরির দোরগোড়ায় শাহিদের নতুন ছবি

শেষ আপডেট: 3 July 2019 22:37

দ্য ওয়াল ব্যুরো: ডবল সেঞ্চুরি থেকে মাত্র কয়েক কদম দূরে রয়েছে শাহিদ কাপুরের নতুন ছবি 'কবীর সিং'। ইতিমধ্যেই শাহিদের এই ছবির বক্স অফিস কালেকশনের পরিমাণ ১৯৮.৯৫ কোটি টাকা। ফিল্ম ক্রিটিক এবং ট্রেড  অ্যানালিস্ট তরণ আদর্শ জানিয়েছেন, এই প্রথম বলিউডের কোনও অ্যাডাল্ট ছবি ২০০ কোটির ক্লাবে পৌঁছতে চলেছে। চলতি বছর এই নিয়ে 'কবীর সিং' তৃতীয় সিনেমা যেটা ২০০ কোটির বেশি ব্যবসা করবে। এর আগে ভিকি কৌশলের 'উরি-দ্য সার্জিকাল স্ট্রাইক' এবং সলমন খানের 'ভারত' পৌঁছে গিয়েছে ২০০ কোটির ক্লাবে। ২১ জুন রিলিজের পর থেকেই জমিয়ে ব্যবসা করছেন শাহিদের 'কবীর সিং'। ওপেনিং উইকেই ছবির ব্যবসার পরিমাণ ছিল ১৩৪.৪২ কোটি। ট্রেন্ড দেখে প্রথমেই ফিল্ম ক্রিটিক এবং ট্রেড অ্যানালিস্টঅরা বলেছিলেন ২০০ কোটির ক্লাবে পৌঁছতে বেশিদিন লাগবে না এই ছবির। হলো-ও তাই। রিলিজের দু'সপ্তাহের মধ্যেই ডবল সেঞ্চুরি হাঁকাতে চলেছে দক্ষিণী ছবি 'অর্জুন রেড্ডি'-র রিমেক। ছবি দেখে মুগ্ধ শাহিদের ভক্তরাও। সকলেই বলছেন, 'যব উই মেট', 'হায়দার' এবং 'উড়তা পাঞ্জাব'-এর পর ফের একবার শাহিদ প্রমাণ দিলেন যে অভিনয়ে তিনি টক্কর দিতে পারেন বলিউডের তাবড় অভিনেতাদের। তাঁর অভিনয়ের ভূয়সী প্রশংসা করেছেন নিন্দুকেরাও।  ফিল্ম ক্রিটিকরা বলছেন, আগামী দিন বহু রেকর্ড ভাঙতে চলেছে শাহিদের এই ছবি। সম্ভবত সাম্প্রতিক সময়ের সবচেয়ে জনপ্রিয় সিনেমাও হতে চলেছে 'কবীর সিং'। ইতিমধ্যেই 'কবীর সিং'-এর টানে বেশ কিছু জায়গায় বয়স বাড়িয়ে (পড়ুন ১৮ না হওয়া দর্শকরাও) হলে পৌঁছে গিয়েছিল অনেক কিশোর-কিশোরী। তবে সিনেমা নিয়ে ক্রেজ যেমন আছে, ঠিক তেমনই সমালোচনাও হয়েছে প্রচুর। এই ছবিতে একজন সার্জেনের চরিত্রে অভিনয় করেছেন শাহিদ কাপুর। ছবি দেখে ডাক্তারদের একটা অংশের মত, "মেডিক্যাল পড়তে এসে এত প্রেম করলে আর অ্যালকোহলিক হলে, পড়াশোনা লাটে উঠবে।" কেউ বা বলছেন, বাস্তবে এমন কোনও মানুষের সঙ্গে কোনও মেয়েই সম্পর্কে থাকতে পারবে না। এসব সেলুলয়েডেই মানায়। তবে ভক্তরা কিন্তু শাহিদেরই সমর্থনে। কিয়ারা আডবাণীর (প্রীতি) সঙ্গে শাহিদ কাপুরের (কবীর সিং) কেমিস্ট্রিও এই ছবিতে বেশ জমাটি। আর রোম্যান্টিক জুটির রোম্যান্টিসিজম পছন্দ হয়েছে অনেকেরই। তাই তো, রিলিজের দু'সপ্তাহ পরেও হাউসফুল যাচ্ছে অনেক সিনেমা হলই।

```