Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের

৩০০ কোটির দোরগোড়ায় ছবি, 'কবীর সিং' শাহিদও বাড়িয়ে দিলেন পারিশ্রমিক

দ্য ওয়াল ব্যুরো: এক লাফে পাঁচ কোটি! শোনা যাচ্ছে এই পরিমাণই নাকি নিজের পারিশ্রমিক বাড়িয়েছেন শাহিদ কাপুর। তাঁর সদ্য প্রাপ্ত ছবি 'কবীর সিং' তরতর এগোচ্ছে বক্স অফিসে। সাফল্যের পরিমাণ ৩০০ কোটির দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে। এই প্রথম শাহিদ কাপুরের কোনও

৩০০ কোটির দোরগোড়ায় ছবি, 'কবীর সিং' শাহিদও বাড়িয়ে দিলেন পারিশ্রমিক

শেষ আপডেট: 10 July 2019 11:34

দ্য ওয়াল ব্যুরো: এক লাফে পাঁচ কোটি! শোনা যাচ্ছে এই পরিমাণই নাকি নিজের পারিশ্রমিক বাড়িয়েছেন শাহিদ কাপুর। তাঁর সদ্য প্রাপ্ত ছবি 'কবীর সিং' তরতর এগোচ্ছে বক্স অফিসে। সাফল্যের পরিমাণ ৩০০ কোটির দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে। এই প্রথম শাহিদ কাপুরের কোনও ছবির বক্স অফিস কালেকশনের পরিমাণ এত। সেই সঙ্গে পাল্লা দিয়ে নিজের দরও বাড়িয়ে নিলেন অভিনেতা। শোনা যাচ্ছে, ৩০ কোটির বদলে শাহিদের নতুন পারিশ্রমিক এখন ৩৫ কোটি। আগামী ছবির জন্য নাকি এমন পারিশ্রমিকই দাবি করেছেন অভিনেতা। আর এটা যদি সত্যি হয়, তাহলে সাম্প্রতিক সময়ে বলিউডের 'হায়েস্ট পে-ড' অভিনেতা হবেন শাহিদ কাপুর। ভিকি কৌশলের ‘উরি-দ্য সার্জিকাল স্ট্রাইক’ এবং সলমন খানের ‘ভারত’ ছবির পর ‘কবীর সিং’-ই এখনও পর্যন্ত ২০১৯-এর ব্লকবাস্টার ছবি। দক্ষিণী ছবি ‘অর্জুন রেড্ডি’-র রিমেক শাহিদের নতুন ছবি। অভিনেতার কেরিয়ারেও এই ছবির সাফল্য ছাপিয়ে গিয়েছে বাকি সব সিনেমাকে। ওপেনিং উইকেই ছবির ব্যবসার পরিমাণ ছিল ১৩৪.৪২ কোটি। ট্রেন্ড দেখে প্রথমেই ফিল্ম ক্রিটিক এবং ট্রেড অ্যানালিস্টরাও বলেছিলেন এ ছবি দ্রুত ভেঙে দেবে বহু নামিদামী ছবির রেকর্ড। তবে এত সফলতার মাঝেও এসেছে নানান বিতর্ক। যদিও ছবি দেখে মুগ্ধ শাহিদের ভক্তরাও। সকলেই বলছেন, ‘যব উই মেট’, ‘হায়দার’ এবং ‘উড়তা পাঞ্জাব’-এর পর ফের একবার শাহিদ প্রমাণ দিলেন যে অভিনয়ে তিনি টক্কর দিতে পারেন বলিউডের তাবড় অভিনেতাদের। তাঁর অভিনয়ের ভূয়সী প্রশংসা করেছেন নিন্দুকেরাও। কিন্তু যে চরিত্রে শাহিদ অভিনয় করেছেন সেই ‘কবীর সিং’-কেই নিয়ে বারবার উঠছে নানান প্রশ্ন। এই ছবিতে একজন সার্জেনের চরিত্রে অভিনয় করেছেন শাহিদ কাপুর। ছবি দেখে ডাক্তারদের একটা অংশের মত, “মেডিক্যাল পড়তে এসে এত প্রেম করলে আর অ্যালকোহলিক হলে, পড়াশোনা লাটে উঠবে।” কেউ বা বলছেন, বাস্তবে এমন কোনও মানুষের সঙ্গে কোনও মেয়েই সম্পর্কে থাকতে পারবে না। এসব সেলুলয়েডেই মানায়। এসবের মধ্যেই বিতর্ক আরও উস্কে দিয়েছে পরিচালক সন্দীপ ভেঙ্গা রেড্ডির মন্তব্য। একটি সাক্ষাৎকারে সন্দীপ বলেন, "যে সম্পর্কে প্রেমিক-প্রেমিকার একে অন্যকে চড় মারার, চুমু খাওয়ার কিংবা ছোঁয়ার অধিকার থাকে না, সেই সম্পর্ককে আমি সম্পর্ক বলেই মনে করি না। কারণ সেক্ষেত্রে ব্যাপারটা আবেগহীন এবং নিষ্প্রাণ।” পরিচালকের এই মন্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় ওঠে সমালোচনার ঝড়। কিন্তু তাতেও শাহিদের নতুন ছবি নিয়ে কমছে না ক্রেজ। রিলিজের পর বেশ কয়েক সপ্তাহ কেটে গেলেও হাউসফুল যাচ্ছে বিভিন্ন সিনেমা হল।

```