Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

মিশা'র পর কাপুর পরিবারের নতুন সদস্য 'জুনিয়র শাহিদ'

দ্য ওয়াল ব্যুরো: শাহিদ কাপুরের পরিবারে যে নতুন সদস্য আসতে চলেছে এ খবর শোনা যাচ্ছিল অনেকদিন থেকেই। অবশেষে এল খুশির মুহূর্ত। দ্বিতীয় বারের জন্য বাবা হলেন শাহিদ। বুধবার মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন মীরা রাজপুত। মীর

মিশা'র পর কাপুর পরিবারের নতুন সদস্য 'জুনিয়র শাহিদ'

শেষ আপডেট: 6 September 2018 11:25

দ্য ওয়াল ব্যুরো: শাহিদ কাপুরের পরিবারে যে নতুন সদস্য আসতে চলেছে এ খবর শোনা যাচ্ছিল অনেকদিন থেকেই। অবশেষে এল খুশির মুহূর্ত। দ্বিতীয় বারের জন্য বাবা হলেন শাহিদ। বুধবার মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন মীরা রাজপুত। মীরা যে দ্বিতীয় বারের জন্য মা হচ্ছেন সে খবর প্রকাশ্যে এসেছিলেন শাহিদ নিজেই। মাসখানেক আগে নিজের ইনস্টাগ্রামে মিশার একটি ছবি পোস্ট করেন। ক্যাপশন দিয়ে লেখেন, 'বড় দিদি'। আর এর পরেই জোর জল্পনা শুরু হয় টিনসেল টাউনে। তাহলে কি কাপুর পরিবারে আসতে চলেছে নতুন সদস্য? এই প্রশ্নই ঘুরছিল বি টাউনে। শেষ পর্যন্ত অবসান হলো জল্পনার। সোমবারই আগামী ছবি 'বাত্তি গুল মিটার চালু' ছবি প্রমোশনে এসে শাহিদ জানিয়েছিলেন, খুবই জলদি তাঁর পরিবারে আসছে এক নতুন সদস্য। আর মঙ্গলবারেই পুত্র সন্তানের জন্ম দেন মীরা। সূত্রের খবর, এ দিনই হাসপাতালে আসেন মীরার মা বেলা রাজপুত। আসেন শাহিদের মা নীলিমা আজিম এবং ভাই ঈশান খট্টর।

```