দ্য ওয়াল ব্যুরো: দিওয়ালি হোক বা ক্রিসমাস, উৎসবে মাতার জন্য বি-টাউন কিন্তু সবসময়ই তৈরি। প্রায় সব বলি সেলেবের বাড়িতেই এখন সাজো সাজো রব। কারণ দোরগোড়ায় হাজির ক্রিসমাস।
উৎসবের আমেজে মজেছেন বলিউডের বেতাজ বাদশা শাহরুখ খানও। ক্রিসমাস উপলক্ষ্যে কিং খানের বিলাসবহুল বাংলো মন্নত-ও সেজে উঠেছে আলোর রোশনাইয়ে। সেই আলোর রোশানাইয়ের মাঝে দাঁড়িয়েই ছবি তুলেছেন শাহরুখ এবং আব্রাম। সম্ভবত মন্নতেরই লনে তোলা হয়েছে এই ছবি। সেই ছবি ইনস্টাগ্রামে শেয়ারও করে দিয়েছেন শাহরুখ পত্নী গৌরী। সবাইকে 'মেরি ক্রিসমাস' উইশও করেছেন তিনি।
তবে, আলো দিয়ে সাজানো মন্নতের লন নয়, নেটিজেনদের নজর কেড়েছেন শাহরুখ এবং আব্রাম। দু'হাত ছড়িয়ে গালে টোল ফেলা হাসি নিয়ে, নিজের আইকনিক পোজেই ছবি তুলেছেন কিং খান। সেই দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে-র সময় থেকেই টিনসেল টাউনে এই পোজের জন্য বিখ্যাত শাহরুখ। বহু নারীর হৃদয়ে ঝড় তুলেছে কিং খানের ওই টোল ফেলা হাসি। কিন্তু শাহরুখের এই পোজের সঙ্গে তো সবাই পরিচিত। এ বার আব্রামও দিলেন এই একই পোজ। একেবারে বাপ কা বেটা। বাবার মতোই দু'হাত ছড়িয়ে মিষ্টি হেসে পোজ দিলেন এই স্টার কিড। শুধু গৌরী নন। ছেলের সঙ্গে তোলা এই ছবি শেয়ার করেছেন শাহরুখও। আর লিখেছেন, "সিতারো কে খোয়াব দেখনেওয়ালে হামনে চান্দ কো প্যায়দা কিয়া হ্যায়"।
সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে আব্রাম এবং শাহরুখের এই ছবি। অনেকেই বলছেন, ভবিষ্যতে অভিনেতাই হবে আব্রাম। আর তার জন্য এখন থেকেই ছেলেকে ট্রেনিং দিতে শুরু করেছেন কিং খান।
আরও পড়ুন:
https://www.four.suk.1wp.in/news-entertainment-anisha-padukone-drops-the-sweetest-message-for-brother-in-law-ranveer-singh/
https://www.four.suk.1wp.in/news-entertainment-kareena-kapoor-khan-said-i-couldnt-study-a-lot-dont-have-a-degree-but-id-push-taimur-to-finish-his-education/