Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

"মাঝে মাঝে মন্নতে এসে থাকুন, আব্রামের আইপ্যাডে গেম খেলুন", কাকে অনুরোধ করলেন কিং খান?

দ্য ওয়াল ব্যুরো: আরাধ্যা বচ্চনের সাত বছরের জন্মদিনের পার্টিতে হাজির ছিল বলিউডের বহু স্টার কিড। ছেলেকে নিয়ে এসেছিলেন শিল্পা শেট্টি কুন্দ্রা। মেয়ে রাধ্যাকে নিয়ে হাজির ছিলেন এষা দেওলও। তবে সব নজর একাই কেড়ে নিয়েছিল শাহরুখ পুত্র আব্রাম। বিগ ব

"মাঝে মাঝে মন্নতে এসে থাকুন, আব্রামের আইপ্যাডে গেম খেলুন", কাকে অনুরোধ করলেন কিং খান?

শেষ আপডেট: 19 November 2018 22:59

দ্য ওয়াল ব্যুরো: আরাধ্যা বচ্চনের সাত বছরের জন্মদিনের পার্টিতে হাজির ছিল বলিউডের বহু স্টার কিড। ছেলেকে নিয়ে এসেছিলেন শিল্পা শেট্টি কুন্দ্রা। মেয়ে রাধ্যাকে নিয়ে হাজির ছিলেন এষা দেওলও। তবে সব নজর একাই কেড়ে নিয়েছিল শাহরুখ পুত্র আব্রাম। বিগ বি’র সঙ্গে আব্রামের দোস্তির কথা সকলেরই জানা। কয়েক মাস আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল আব্রামের একটি ছবি। ছবিতে দেখা গিয়েছিল কটন ক্যান্ডি কেনার জন্য দাঁড়িয়ে রয়েছে ছোট্ট আব্রাম। আর তার সঙ্গে রয়েছে শাহরুখ এবং অমিতাভ বচ্চন। সেই সময়েই প্রথম জানা যায় যে, বিগ বি’কে ‘দাদাজি’ বলেই নাকি ডাকে আব্রাম। https://www.instagram.com/p/BqUBrUJBc8Q/ আরাধ্যার জন্মদিনের পার্টিতে এসেই অমিতাভের সঙ্গে সটান হ্যান্ডশেক সেরে নেন আব্রাম। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন স্বয়ং বিগ বি। লিখেছেন, “আব্রাম আমাকে ওর বাবার বাবা ভাবে। বিনা দ্বিধায় এবং কোনওরকম সংকোচ না করে। তবে কেন ওর বাবার বাবা ওদের সঙ্গে একই বাড়িতে থাকে না এটা ভেবে খুব অবাকও হয়ে যায় আব্রাম।“ মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সিনিয়র বচ্চনের শেয়ার করা ওই পোস্ট। লাইক, কমেন্টের বন্যায় কার্যত ভেসে যায় সোশ্যাল মিডিয়ার নিউজ ফিড। তবে দারুণ মজা করে জবাব দিয়েছেন স্বয়ং কিং খান। শাহরুখ লিখেছেন, “আসুন স্যার। অন্তত শনিবার দিনগুলোয় আব্রামের সঙ্গে এসে থাকুন। ওর আইপ্যাডে অনেক মজার গেম আছে। আপনি ওর সঙ্গে ডুডল জাম্প খেলতে পারবেন।“ এ বার বাদশার ডাকে সারা দেয় শাহেনশা সত্যিই মন্নতে গিয়ে আব্রামের সঙ্গে সময় কাটান কিনা সেটাই এখন দেখার।

The Wall-ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন  


```