Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ছবি তোলায় বিরক্ত, ধমকই দিয়ে বসলেন সারা আলি খান

দ্য ওয়াল ব্যুরো: এমনিতে সইফ কন্যা সারা আলি খান কিন্তু বেশ ক্যামেরা ফ্রেণ্ডলি। জিম থেকে বেরনোর সময় হোক কিংবা নাচের রিহার্সাল থেকে ফেরার সময় হোক, ক্যামেরা থাকলে সচরাচর এড়িয়ে যান না বলিউডের এই আপকামিং অভিনেত্রী। বরং বেশিরভাগ সময়েই মিষ্টি হেসে

ছবি তোলায় বিরক্ত, ধমকই দিয়ে বসলেন সারা আলি খান

শেষ আপডেট: 26 August 2018 13:07

দ্য ওয়াল ব্যুরো: এমনিতে সইফ কন্যা সারা আলি খান কিন্তু বেশ ক্যামেরা ফ্রেণ্ডলি। জিম থেকে বেরনোর সময় হোক কিংবা নাচের রিহার্সাল থেকে ফেরার সময় হোক, ক্যামেরা থাকলে সচরাচর এড়িয়ে যান না বলিউডের এই আপকামিং অভিনেত্রী। বরং বেশিরভাগ সময়েই মিষ্টি হেসে পোজ দিতে দেখা যায় তাঁকে। নবাব খানদানের বিভিন্ন হাউজ পার্টিতেও ছবি তোলার ব্যাপারে বেশ সপ্রতিভ থাকেন সারা। সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝেই বাবা সইফ আলি খানের সঙ্গে ছবিও শেয়ার করেন তিনি। বাদ যান না মা অমৃতা সিং-ও। কিন্তু এ বার ক্যামেরা দেখে বড্ড ক্ষেপে গেলেন সারা আলি খান। রীতিমতো ধমক দিয়ে বসলেন পাপারাৎজিকে। সামনেই মুক্তি পাবে সারার ডেবিউ ছবি 'সিম্বা'। রোহিত শেট্টির পরিচালনায় রণবীর সিংয়ের বিপরীতে এই ছবিতে দেখা যাবে সারাকে। আর প্রথম ছবি রিলিজের আগেই জুহুর মুকুটেশ্বর মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন সারা। সঙ্গে ছিলেন মা অমৃতা সিং এবং ভাই ইব্রাহিম। পুজো দিয়ে বেরিয়ে মন্দিরের সামনে থাকা কয়েকজন মানুষকে কিছু দান করতে যান সারা। আর তখনই তাঁর ছবি, ভিডিও তুলতে শুরু করেন পথচলতি মানুষজন। সঙ্গে যোগ্য সঙ্গত দেয় পাপারাৎজি। আর এতেই বেজায় চটে গিয়েছেন সারা, হয়তো নিজের ব্যক্তিগত এই মুহূর্তটা আর পাঁচজনের সঙ্গে শেয়ার করতে চাননি তিনি। প্রথমে বারণ করলেও ছবি তোলা থামাননি কেউই। শেষে খানিকটা বিরক্ত হয়ে ধমকই দিয়ে বসেন সারা। দেখুন সেই ভিডিও। https://www.instagram.com/p/Bm6TCBah_n2/?taken-by=sakhanofficial

```