Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

চুল-দাড়িতে পাক ধরলেও চোখের চাউনি এখনও দৃপ্ত, ‘ভারত’ ছবির পোস্টারে নিউ লুকে হাজির সলমন

দ্য ওয়াল ব্যুরো: পাক ধরেছে চুল-দাড়িতে। চোখে লেগেছে চশমাও। চেহারাও খানিক ভেঙে গিয়েছে। কিন্তু তাও দৃপ্ত চাউনিতে বুঝিয়ে দিচ্ছেন ‘ভারত’ ছবিতে দর্শকদের জন্য একগুচ্ছ সাসপেন্স নিয়ে আসছেন সলমন খান। রিলিজ হয়েছে ভারত ছবির পোস্টার। আর সেখানে বয়স্ক লুক

চুল-দাড়িতে পাক ধরলেও চোখের চাউনি এখনও দৃপ্ত, ‘ভারত’ ছবির পোস্টারে নিউ লুকে হাজির সলমন

শেষ আপডেট: 15 April 2019 14:47

দ্য ওয়াল ব্যুরো: পাক ধরেছে চুল-দাড়িতে। চোখে লেগেছে চশমাও। চেহারাও খানিক ভেঙে গিয়েছে। কিন্তু তাও দৃপ্ত চাউনিতে বুঝিয়ে দিচ্ছেন ‘ভারত’ ছবিতে দর্শকদের জন্য একগুচ্ছ সাসপেন্স নিয়ে আসছেন সলমন খান। রিলিজ হয়েছে ভারত ছবির পোস্টার। আর সেখানে বয়স্ক লুকেই দেখা গিয়েছে সলমনকে। লুকসেই যা চমক দিয়েছেন, আপাতত ভাইজানের ছবির ট্রেলরের জন্যই মুখিয়ে রয়েছেন তাঁর ফ্যানরা। শোনা যাচ্ছে জলদিই রিলিজ হবে ছবির ট্রেলর। সেখানে একজন মানুষ এবং একটা জাতির গল্প বলা হয়েছে। ছবি শেয়ার করে সলমন লিখেছেন, “আমার চুল-দাড়িতে যত সাদা রঙ দেখতে পাচ্ছেন, আমার জীবন তার থেকে অনেক বেশি রঙিন।“ প্রসঙ্গত, এই ছবিতে যৌবন থেকে বার্ধক্য সব লুকসেই দেখা যাবে সলমনকে। https://www.instagram.com/p/BwQ7bL4Fp4p/ এর আগে প্রকাশ্যে এসেছিল ‘ভারত’-এর নায়িকা ক্যাটরিনা কাইফের লুকও। তাঁর মোহময়ী রূপে মজেছিল বলিউড থেকে আম জনতা। ছবি নিয়ে আশাবাদী পরিচালক থেকে প্রযোজক সকলেই। প্রযোজক অতুল অগ্নিহোত্রী জানিয়েছেন, সলমনের নতুন ছবির আম জনতার জীবনে অনুপ্রেরণার মাইলস্টোন তৈরি করবে। আলি আব্বাস জাফর পরিচালিত এই ছবিতে সলমন খান এবং ক্যাটরিনা কাইফ ছাড়াও রয়েছেন জ্যাকি শ্রফ, দিশা পাটানি, নোরা ফতেহি, সুনীল গ্রোভার ও আরও অনেকে। প্রথমে অবশে ক্যাটরিনার চরিত্রে অভিনয় করার কথা ছিল প্রিয়াঙ্কা চোপড়ার। কিন্তু আচমকাই নিজের ব্যক্তিগত কারণ দেখিয়ে ছবি থেকে সরে দাঁরান অভিনেত্রী। এ নিয়ে সল্লু মিঞার সঙ্গে বেশ মন কষাকষিও হয় প্রিয়াঙ্কা। তবে সূত্রের খবর, সে সব নাকি সাময়িক। সবই মিটে গিয়েছে। প্রতি বছর ঈদ মানেই রিলিজ হবে সলমন খানের ছবি। এ বছরও তার বদল হয়নি। আগামী ৫ জুন রিলিজ হবে ‘ভারত’। লুকসের মতোই ছবিতে সলমনের অভিনয় দর্শকদের মন জয় করবে কিনা তা অবশ্য সময়ই বলবে।

```