দ্য ওয়াল ব্যুরো: নিজের ফিটনেসের ব্যাপারে বরাবরই বড্ড বেশি সচেতন বলিউডের ভাইজান। শোনা যান, বিলাসবহুল একটা জিমও নাকি রয়েছে সল্লু মিঞার বাড়িতে। তবে জিমে গিয়ে সলমন যে এমন অদ্ভুত কায়দায় শারীরিক কসরৎ করেন, তা বোধহয় জানা ছিল না অনেকেরই।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেছেন সলমন খান। যেখানে দেখা গিয়েছে একটা যন্ত্রের উপর একফালি জায়গায় শুয়ে রয়েছেন অভিনেতা। পা দু'টো উপর দিকে তোলা। তার উপর বসানো রয়েছে বোর্ডের মতো একটা পাত। সেখানেই বসে রয়েছেন দু'জন লোক। চেহারা বেশ তাগড়াই। আর পায়ে ভর করে এই দু'জন পেটানো চেহারার লোকের ওজনই সমানে তুলে চলেছেন ভাইজান।
সলমনের এমন শারীরিক কসরৎ দেখে চমকে উঠেছেন তাঁর ভক্তরা। একজন তো লিখেছেন, "ভাই তেরে জ্যায়সা না কোই হ্যায়, না কোই হোগা।" ৫৩ বছর বয়সী অভিনেতার ফিটনেস দেখে মুগ্ধ নেটিজেনরাও। ইতিমধ্যেই ৩০ লাখেরও বেশি ভিউ হয়েছে সলমনের এই কসরতের। নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে সলমন খানের জিমের এই ভিডিও।
তবে নিজের কসরতের ভিডিও শেয়ার করে দারুণ মজার এক ক্যাপশন লিখেছেন সলমন। জানিয়েছেন, পায়ের উপর ওই দু'জন তাঁর দেহরক্ষী। সলমন লিখেছেন, "এই একসারসাইজের পর আমার দেহরক্ষীরা বুঝতেই পেরেছেন যে ওঁরা আমার সঙ্গে থাকলে কতটা নিরাপদে থাকেন।"
দেখুন ভাইজানের কীর্তি।
https://www.instagram.com/p/By0cOqUFLfQ/