করিনাকে বিয়ের দিনই 'প্রাক্তন স্ত্রী' অমৃতাকে চিঠি লিখেছিলেন সইফ, কী লেখা ছিল তাতে?
দ্য ওয়াল ব্যুরো : ডিসেম্বরের ৭ তারিখ মুক্তি পেতে চলেছে মেয়ে সারা আলি খানের প্রথম ছবি। সেই উপলক্ষ্যেই সম্প্রতি করণ জোহরের অনুষ্ঠান 'কফি উইথ করণে' মেয়ে সারার সঙ্গে এসেছিলেন ছোটে নবাব সইফ আলি খান। আর সেখানেই বেরিয়ে এল তাঁর জীবনের অনেক অজানা গ
শেষ আপডেট: 19 November 2018 07:27
দ্য ওয়াল ব্যুরো : ডিসেম্বরের ৭ তারিখ মুক্তি পেতে চলেছে মেয়ে সারা আলি খানের প্রথম ছবি। সেই উপলক্ষ্যেই সম্প্রতি করণ জোহরের অনুষ্ঠান 'কফি উইথ করণে' মেয়ে সারার সঙ্গে এসেছিলেন ছোটে নবাব সইফ আলি খান। আর সেখানেই বেরিয়ে এল তাঁর জীবনের অনেক অজানা গল্প।
পতৌদি পরিবারের ছোটে নবাবের প্রথম পক্ষের স্ত্রী অমৃতা সিংয়ের মেয়ে সারা। ১৯৯১ সালে ১২ বছরের বড় অমৃতা সিংকে বিয়ে করেছিলেন সইফ। তবে সেই বিয়ে শেষ পর্যন্ত সুখের হয়নি। দীর্ঘ ১৩ বছর সংসার করলেও ২০০৪ সালে বিবাহ-বিচ্ছেদ হয় সইফ-অমৃতার। সারা ছাড়াও তাঁদের একটি ছেলে আছে, নাম ইব্রাহিম।
পরবর্তীকালে দীর্ঘ প্রেমপর্বের পর ২০১২ সালের ১৬ অক্টোবর কাপুর পরিবারের মেয়ে করিনাকে বিয়ে করেন সইফ। বর্তমানে সইফ-করিনারও এক সন্তান রয়েছে, তৈমুর আলি খান। কফি উইথ করণে ফের উঠে এল অমৃতার প্রসঙ্গ। এই প্রসঙ্গেই করিনার সঙ্গে বিয়ের আগের এক সিক্রেট শেয়ার করলেন সইফ।
সইফ বলেন, করিনার সঙ্গে বিয়ের দিন তিনি অমৃতাকে চিঠি লিখেছিলেন। অমৃতাকে পাঠানোর আগে সেই চিঠি নাকি আবার পরেছিলেন করিনা কাপুর খান। সইফ জানান, করিনাই তাঁকে অমৃতাকে চিঠি লেখার জন্য অনুরোধ করেন। চিঠিতে সইফ তাঁর নতুন জীবন শুরু করার কথা জানিয়েছিলেন অমৃতাকে। লেখা ছিল অমৃতার সঙ্গে কাটানো কিছু পুরনো স্মৃতির কথাও। তবে তাতে ঠিক কী লেখা ছিল তা অবশ্যই সইফ জানাননি। করিনা তাঁকে কতটা সমর্থন করেন, সবসময় তাঁর কীভাবে পাশে থাকেন, সেকথা বলতে গিয়েই অমৃতাকে চিঠি লেখার কথা জানান ছোটে নবাব।
সেসব কথা এ দিন মেয়ের সামনেই বলেন সইফ। এমনকী সারার সামনে করিনার বেড রুম লুকের কথা বলতেও দ্বিধা করেননি সইফ। পাশাপাশি মেয়েকে কেমন পাত্রের হাতে তুলে দিতে চান সেকথাও জানান। যদিও সইফের এধরনের কথাবার্তায় অপ্রস্তুত হয়ে পড়েন সারা।
https://www.instagram.com/p/BqDDb6FnSFW/?utm_source=ig_web_copy_link
শোনা যায়, সৎ মা হলেও করিনার সঙ্গে সারা ও ইব্রাহিমের সম্পর্ক খুব ভালো। মাঝেমধ্যেই সারাকে দেখা যায় করিনার সাথে। এমনকী তাঁর পোশাক, লুক কীরকম হবে, সে সব ব্যাপারে নাকি করিনার মতামতকেই বেশি প্রাধান্য দেন সারা। যদিও অমৃতা ও করিনাকে একসঙ্গে কোনও দিন দেখা যায়নি। কিন্তু এ দিনের কথোপকথনের পর বোঝা গেল করিনার পাশাপাশি অমৃতার কথাও বেশ মনে আছে ছোটে নবাবের।