Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ট্রেলরের পরতে পরতে চমক, শুরু হবে টানটান যুদ্ধ, আসছেন গণেশ গাইতোণ্ডে-সরতাজ সিং

দ্য ওয়াল ব্যুরো: 'সেক্রেড গেমস'-এর সিজন ওয়ান দেখে ভেবেছিলেন গণেশ গাইতোণ্ডে সম্পর্কে জানা শেষ হয়ে গিয়েছে, তাঁদের জন্য চমকের পর চমক রয়েছে ওয়েব সিরিজের সিজন-২-তে। অবশেষে সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে রিলিজ হতে চলেছে 'সেক্রেড গেমস-২'। টিজার আগেই বে

ট্রেলরের পরতে পরতে চমক, শুরু হবে টানটান যুদ্ধ, আসছেন গণেশ গাইতোণ্ডে-সরতাজ সিং

শেষ আপডেট: 9 July 2019 13:13

দ্য ওয়াল ব্যুরো: 'সেক্রেড গেমস'-এর সিজন ওয়ান দেখে ভেবেছিলেন গণেশ গাইতোণ্ডে সম্পর্কে জানা শেষ হয়ে গিয়েছে, তাঁদের জন্য চমকের পর চমক রয়েছে ওয়েব সিরিজের সিজন-২-তে। অবশেষে সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে রিলিজ হতে চলেছে 'সেক্রেড গেমস-২'। টিজার আগেই বেরিয়েছিল। তারপর অবশ্য পিছিয়ে গিয়েছিল রিলিজের ডেট। তবে শেষ পর্যন্ত ১৫ অগস্ট রিলিজ করছে এই ওয়েব সিরিজ। উত্তেজনার পারদ তাই তুঙ্গে। সরতাজ সিং (সইফ আলি খান) এবং গণেশ গাইতোণ্ডের (নওয়াজউদ্দিন সিদ্দিকি) টানটান লড়াই এই পর্বেও রয়েছে। বরং সিজন-১-এর তুলনায় খানিকটা বেশিই। অ্যাকশন বলুন বা মাইন্ড গেম, সবেতেই নওয়াজউদ্দিন এবং সইফকে পাল্লা দেবেন পঙ্কজ ত্রিপাঠী। অন্তত ট্রেলর দেখে তেমনটাই মন্তব্য ফিল্ম ক্রিটিকদের। সব কিছুর সঙ্গে এই পর্বে আরও জমাট হবে রহস্য। সবটাই যেন জিগস পাজল। রয়েছে অসংখ্য ছোট ছোট ঘটনা। যেগুলোকে সাজিয়ে ঠাসা বুনোটে গণেশ গাইতোণ্ডের গল্প দর্শকদের শোনাবেন পুলিশ অফিসার সরতাজ সিং। তবে রয়েছে এক অদ্ভুত লড়াইয়ে নেমেছেন সরতাজ। তাঁর শত্রুও অদৃশ্য। শত্রুর কোনও পরিকল্পনাই পরিষ্কার নয় সরতাজের কাছে। কিন্তু এ লড়াই জিততেই হবে আতঁকে। নইলে যে সাংঘাতিক বিপদ হবে। তবে কে যে শেষ পর্যন্ত খেলায় মাত দেবেন, কেই বা ভিলেন, আর কেই বা হিরো-----সব রহস্যের সমাধান হবে ১৫ অগস্ট। নওয়াজউদ্দিন এবং সইফ আলি খানের পাশাপাশি সিজন-২-তে থাকছেন রণবীর শোরে এবং কলকি কোঁকল্যা। বদল এসেছে পরিচালকের ক্ষেত্রেও। বিক্রম মোতয়ানির বদলে এই সিরিজে অনুরাগ কাশ্যপের সহকারি পরিচালক হিসেবে থাকছেন 'মাসান' ছবির পরিচালক নীরজ ঘেওয়ান। তবে দর্শকদের আশা এই পর্বে সব কিছুকেই ছাপিয়ে যাবেন পঙ্কজ ত্রিপাঠী এবং তাঁর অভিনয়। দেখুন ট্রেলর। https://youtu.be/w-Xe8gLBc5I?t=4

```