Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

হেয়ার স্টাইল থেকে গয়না, রিসেপশন লুকে বিরাট মিল অনুষ্কা-দীপিকার, ট্রোল্ড ডিজাইনার সব্যসাচী

দ্য ওয়াল ব্যুরো: ইতালির তাস্কানিতে বিলাসবহুল বিয়ের আসর বসেছিল বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মার। সেই ইতালিতেই আবার বিয়ের আয়োজন করেছিলেন রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন। জায়গাটা অবশ্য অন্য। লেক কোমোর ভিলা দেল বলবিয়েনেল্লোতে কোঙ্কনি এবং সিন্ধি মতে

হেয়ার স্টাইল থেকে গয়না, রিসেপশন লুকে বিরাট মিল অনুষ্কা-দীপিকার, ট্রোল্ড ডিজাইনার সব্যসাচী

শেষ আপডেট: 23 November 2018 14:29

দ্য ওয়াল ব্যুরো: ইতালির তাস্কানিতে বিলাসবহুল বিয়ের আসর বসেছিল বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মার। সেই ইতালিতেই আবার বিয়ের আয়োজন করেছিলেন রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন। জায়গাটা অবশ্য অন্য। লেক কোমোর ভিলা দেল বলবিয়েনেল্লোতে কোঙ্কনি এবং সিন্ধি মতে বিয়ে করেছেন রণবীর-দীপিকা। বিরুষ্কার পর দীপবীর জুটির ইতালিতে বিয়ে করা নিয়েই শুরু হয়েছিল জল্পনা। অনেকেই বলেছিলেন বিরাট এবং অনুষ্কাকে নকল করেই নাকি ইতালিতে বিয়ের কথা ভেবেছেন রণবীর-দীপিকা। যদিও জুটির ঘনিষ্ঠরা জানিয়েছিলেন, ইতালিই নাকি দীপিকা-রণবীরের অন্যতম পছন্দের ডেস্টিনেশন। আর তাই জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত সেখানেই সেলিব্রেট করতে চেয়েছিলেন এই জুটি। ১৪ এবং ১৫ নভেম্বর কোঙ্কনি এবং সিন্ধি মতে বিয়ে করেছেন রণবীর-দীপিকা। এরপর ১৮ নভেম্বর দেশে ফেরেন রণবীর-দীপিকা। ২১ নভেম্বর বেঙ্গালুরুতে ছিল দীপবীরের প্রথম রিসেপশন পার্টি। আর রিসেপশনে দীপিকার লুক প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হত শুরু করেছেন দীপিকা। কারণ তাঁর সাজের সঙ্গে রিসেপশনের দিন অনুষ্কা শর্মার সাজের অনেক মিলই খুঁজে পেয়েছেন নেটিজেনরা। তবে কেবল দীপিকা নন ট্রোলের শিকার ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ও। যাঁর শাড়ি পরার জন্য মুখিয়ে থাকেন বলি তারকারাও এ বার ট্রোলের শিকার খোদ তিনিই। বিরুষ্কা এবং দীপবীর দুই জুটির বিয়েতেই পোশাকের দায়িত্বে ছিলেন বঙ্গ তনয় সব্যসাচী। দুই নায়িকাকেই রিসেপশনে দেখা গিয়েছে প্রায় একই লুকে। পেতে আঁচড়ানো চুল, সিঁথি ভর্তি সিঁদুর, গলায়-কানে ভারী গয়না----সবেতেই মিল রয়েছে অনুষ্কা এবং দীপিকার। খালি শাড়িতে রয়েছে অমিল। অনুষ্কা পরেছিলেন লাল টুকটুকে বেনারসি। আর দীপিকা সোনালি কাঞ্জিভরম। তবে দীপিকার ব্লাউজের সঙ্গে আবার মিল পাওয়া গিয়েছে কঙ্গনা রানাওতের। বেশ কয়েকবার ওই একই ডিজাইনের ব্লাউজে ক্যামেরার সামনে হাজির হয়েছেন কঙ্গনা। সব দেখে নেটিজেনদের একাংশ ইতিমধ্যেই বলতে শুরু করেছেন, ডিজাইন রিপিট করছেন সব্যসাচী। কেউ কেউ আবার মজা করে বলেছেন, ডেকরেটর্সদের একাংশ যেমন প্রায় সব বিয়েবাড়িতে একই ধরণের প্যান্ডেল বানান, তেমনটাই করছেন সব্যসাচী মুখোপাধ্যায়। অল্প বদল করে প্রায় একই ধরণের পোশাক ডিজাইন করছেন সব্যসাচী।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```