সঠিক সময়ে রাস্তা পেরোন, র্যাপের ছন্দে মেতে নেটিজেনদের 'ট্র্যাফিক রুলস' শেখালেন রণবীর
দ্য ওয়াল ব্যুরো: ট্র্যাফিক সিগন্যাল মেনে চলার জন্য আজকাল সোশ্যাল মিডিয়ায় ভক্তদের উদ্দেশে নানা রকম বার্তা দিয়ে থাকেন বলিউড তারকারা। এই তো কদিন আগেই ট্র্যাফিক সার্জেন্টের বেশে রাস্তার মোড়ে দাঁড়িয়ে সিগন্যাল মেনটেন করতে দেখা গিয়েছিল বি-টাউনের খ
শেষ আপডেট: 15 January 2019 17:53
দ্য ওয়াল ব্যুরো: ট্র্যাফিক সিগন্যাল মেনে চলার জন্য আজকাল সোশ্যাল মিডিয়ায় ভক্তদের উদ্দেশে নানা রকম বার্তা দিয়ে থাকেন বলিউড তারকারা। এই তো কদিন আগেই ট্র্যাফিক সার্জেন্টের বেশে রাস্তার মোড়ে দাঁড়িয়ে সিগন্যাল মেনটেন করতে দেখা গিয়েছিল বি-টাউনের খিলাড়ি অক্ষয় কুমারকে। আক্কির পর এ বার নেটিজেন এবং নিজের ফ্যানেদের ট্র্যাফিক সিগন্যাল সঠিক ভাবে মেনে চলার পাঠ পড়ালেন রণবীর সিং। তবে একটু অন্য কায়দায়।
রণবীর যেখানে, সেখানে সে সব কিছুই খানিক হটকে হবে এ কথা বলার অপেক্ষা রাখে না। তাই ট্র্যাফিক সিগন্যাল সম্পর্কে সবাইকে সচেতন করতে রণবীর নিলেন একদম অন্য কায়দা। যাকে বলে একদম রণবীর সিং স্টাইল।
মুম্বইয়ের জঘন্য ট্র্যাফিক জ্যামের কথা এ দেশ প্রায় সকলেরই জানা। আর যাঁরা একবার এই জ্যামে আটকেছেন তাঁরাই জানেন বাণিজ্যনগরীর এই জ্যাম কতটা ক্ষতরনাক হতে পারে। এ বার সেই সাংঘাতিক জ্যামেই আটকালো রণবীর সিংয়ের গাড়ি। স্টিয়ারিংয়ে বসে অবশ্য ধৈর্য ধরেই সিগন্যাল খোলার অপেক্ষা করছিলেন অভিনেতা। কিন্তু সময় যেন আর আক্টতেই চায় না। তাই নিজেকে খানিক এন্টারটেইন করার জন্য রণবীর গলা মেলালেন এক র্যাপ সং-এ। নিজের গাওয়া 'আপনা টাইম আয়েগা'-র ছন্দেই এ দিন মেতেছিলেন রণবীর।
https://www.instagram.com/p/Bsp5dAGB9xS/
সদ্য মুক্তি পেয়ে জোয়া আখতারের আগামী ছবি 'গলি বয়'-এর ট্রেলর। ছবিতে একজন র্যাপারের চরিত্রে অভিনয় করছেন রণবীর। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির প্রথম গান 'আপনা টাইম আয়েগা'। শুরু থেকে শেষ পর্যন্ত এই রিদমিক র্যাপটি গেয়েছেন স্বয়ং রণবীর। এ বার সেই গানের মাধ্যমেই সবাইকে সামাজিক বার্তা দিলেন অভিনেতা। গানের ছন্দেই জানালেন, "সবার সঠিক সময় আসবে। সেই সময়েই যেন সবাই রাস্তা পারাপার করেন।" তবে অনেকেই বলছেন এ সব ছবির প্রচার ছাড়া আর কিছুই নয়। তবে নিন্দুকেরা যাই বলুন না কেন, আপাতত রণবীরের র্যাপেই মেতেছেন নেটিজেনদের একটা বড় অংশ। ইনস্টাগ্রামে রণবীর শেয়ারও করেছেন ভিডিও। আর লিখেছেন, 'রাস্তাঘাটে ট্র্যাফিক আইন মেনে চলাই শেষ কথা।'
১৪ ফেব্রুয়ারি রিলিজ হতে চলেছে রণবীরের নতুন সিনেমা 'গলি বয়'। রণবীর ছাড়াও এই ছবিতে রয়েছেন আলিয়া ভাট। চরিত্রে তিনি সাংঘাতিক 'গুণ্ডা'। ট্রেলর দেখে মহেশ আভটও মেয়ের সম্পর্কে বলেছেন, "রিল নয় রিয়েল লাইফেও আমার মেয়ে ভীষণ গুন্ডামি করে।" টিজার আর ট্রেলরেই বাজিমাত করেছেন জোয়া আখতারের এই ছবি। ব্যাপক জনপ্রিয় হয়েছে র্যাপ সং 'আপনা টাইম আয়েগ'-ও। বক্স অফিসে এই ছবি কী খেল দেখায় সেটাই এখন দেখার।