Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

ফাইনাল হলো দীপিকা-রণবীরের বিয়ের ডেট!

দ্য ওয়াল ব্যুরো: বিরুষ্কা জুটির মতো তাঁদের বিয়ের আসরও নাকি বসবে ইতালিতেই। এমনটাই শোনা যাচ্ছিল বলিউডের হট কাপল রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোনের ব্যাপারে। কিন্তু বিয়ের বিষয়ে মুখে কুলুপ এঁটেছিলেন এই দুই তারকা। বিয়ের ভেনু কিংবা ডেট কোনওটাই জানা য

ফাইনাল হলো দীপিকা-রণবীরের বিয়ের ডেট!

শেষ আপডেট: 14 August 2018 09:52

দ্য ওয়াল ব্যুরো: বিরুষ্কা জুটির মতো তাঁদের বিয়ের আসরও নাকি বসবে ইতালিতেই। এমনটাই শোনা যাচ্ছিল বলিউডের হট কাপল রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোনের ব্যাপারে। কিন্তু বিয়ের বিষয়ে মুখে কুলুপ এঁটেছিলেন এই দুই তারকা। বিয়ের ভেনু কিংবা ডেট কোনওটাই জানা যায়নি তাঁদের মুখ থেকে। কানাঘুষো অবশ্য শোনা যাচ্ছিল ইতালির লেক কমো-তে এই বছর নভেম্বর মাসেই নাকি বসবে বিয়ের আসর। মাঝে দীপিকাকে সপরিবারে বেঙ্গালুরুর একটি গয়নার দোকানেও দেখা গিয়েছিল। আর এরপর অনুরাগীরা ধরেই নিয়েছিলেন যে বিয়ের সানাই বাজতে আর বেশি দেরি নেই। শোনা গিয়েছিল মা আর বোনের সঙ্গে লন্ডনে গিয়ে ইতিমধ্যেই নাকি বিয়ের শপিংও সেরে ফেলেছেন দীপিকা। তবে এত জল্পনার মাঝেও কোনও পাকা খবর মেলেনি দীপবীর জুটির থেকে।   অবশেষে দুই তারকার ঘনিষ্ঠ সূত্রের খবর, নভেম্বরের ২০ তারিখ ইতালিতে বসবে রণবীর-দীপিকার বিয়ের আসর। বিয়ে সেরে তাঁরা ফিরবেন মুম্বই। আর সেখানেই হবে গ্র্যান্ড রিসেপশন। ওই সূত্রেরই খবর, জনা তিরিশ ঘনিষ্ঠ আত্মীয় ছাড়া আর কেউই উপস্থিত থাকবেন না ইতালির বিয়ের আসরে। তবে মুম্বইতে যে জমকালো রিসেপশনের আয়োজন করবেন দীপিকা এবং রণবীর তা বলাই বাহুল্য। কিন্তু ইতালিই কেন? নেটিজেনরা তো বলছেন বিরাট কোহলি আর অনুষ্কা শর্মাকে নকল করার জন্যই ইতালিতে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন রণবীর এবং দীপিকা। তবে তারকাদের ঘনিষ্ঠরা জানিয়েছেন, ইতালি বরাবরই এই জুটির অন্যতম পছন্দের জায়গা। এর আগেও বহুবার একান্তে সময় কাটানোর জন্য ইতালিকেই বেছে নিয়েছেন রণবীর এবং দীপিকা। তাই জীবনের সবচেয়ে বড় দিন, অন্যতম আনন্দের মুহূর্তটাও এখানেই কাটাতে যান তাঁরা। যদিও এখনও পর্যন্ত এ বিষয়ে অফিশিয়ালি কোনও মন্তব্য করেননি দীপিকা বা রণবীরের কেউই। তবে বিমানবন্দরে প্রকাশ্যে চুমু খাওয়া কিংবা সোশ্যাল মিডিয়ায় একে অন্যের ছবিতে লাভ ইমোজি দেওয়া বা ইমোশনাল কমেন্ট করা------এ সব দেখে ফ্যানরা বলছেন নভেম্বরেই চারহাত এক হবে।  

```