'কেরিয়ার শেষ করতে চেয়েছিল, কুস্তিগীরকে টাকা দিয়ে তনুশ্রীই আমাকে আছাড় খাইয়েছে', বিস্ফোরক রাখি
দ্য ওয়াল ব্যুরো: বক্সিং রিংয়ে রাখি সাওয়ান্তকে আছড়ে ফেলছেন এক মহিলা কুস্তিগীর। সোমবার এই ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় রাখিকে। জানা যায়, পিঠে চোট পেয়েছেন বি-টাউনের ‘কন্ট্রোভার্সি কুইন’।
বক্সিং রিংয়ে উত্তে
শেষ আপডেট: 13 November 2018 05:59
দ্য ওয়াল ব্যুরো: বক্সিং রিংয়ে রাখি সাওয়ান্তকে আছড়ে ফেলছেন এক মহিলা কুস্তিগীর। সোমবার এই ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় রাখিকে। জানা যায়, পিঠে চোট পেয়েছেন বি-টাউনের ‘কন্ট্রোভার্সি কুইন’।
ঘটনার ২৪ ঘণ্টাও কাটেনি। তার মধ্যেই এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে তনুশ্রী দত্তের প্রতি তোপ দেখেছেন রাখি সাওয়ান্ত। ইনস্টাগ্রাম পোস্টে রাখি লিখেছেন, ওই মহিলা কুস্তিগীর তনুশ্রীর থেকে টাকা নিয়ে এমন কাজ করেছেন। পরিকল্পনামাফিক তাঁকে ওভাবে আছড়ে ফেলা হয়েছে যাতে তিনি চোট পান। এবং আর কোনওদিন নাচ করতে না পারেন। ওই মহিলা কুস্তিগীরকে উদ্দেশ্য করে রাখি লিখেছেন, “ও একজন রেবেল। তনুশ্রী দত্তর থেকে টাকা নিয়ে এই কাজ করেছে। প্ল্যান করে আমার সঙ্গে এমন করা হয়েছে। যাতে আমি আর নাচতে না পারি। আমার ফ্যানদের মনোরঞ্জন না করতে পারি। ভারত, আমেরিকা এবং সমগ্র বিশ্বে আমার যতো ফ্যান আছেন তাঁদের অনুরোধ করছি আমার পাশে দাঁড়ান। ওই লোকগুলোর সঙ্গে লড়াইয়ে আমায় সমর্থন করুন।“
https://www.instagram.com/p/BqEvqzphpC5/
কাদা ছোড়াছুড়ি শুরু হয়েছে অনেকদিন আগেই। এর আগেও তনুশ্রীর বিরুদ্ধে তোপ দেগেছেন রাখি। তনুশ্রীকে সমকামি বলেও উল্লেখ করেন তিনি। অভিযোগ করেন, তনুশ্রী নাকি তাঁকে ধর্ষণও করেছেন। এমনকী তনুশ্রী দত্তকে মাদকাসক্ত এবং মিথ্যেবাদীর তকমাও দেন বলিউডের ‘ড্রামা কুইন’ রাখি সাওয়ান্ত। এরপরেই রাখির বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন তনুশ্রী দত্ত। তাঁর ১০ কোটি টাকার মানহানি মামলার জবাবে পাল্টা মানহানির মামলা দায়ের করেন রাখিও।
প্রসঙ্গত বলিউড এখন #মিটু বাণে জর্জরিত। যৌন হেনস্থার অভিযোগ উঠে এসেছে টিনসেল টাউনের একাধিক প্রথম সারির অভিনেতা-পরিচালকের নাম। তবে এই ট্রেন্ড শুরু হয়েছিল দীর্ঘদিন লাইমলাইটের আড়ালে থাকা তনুশ্রী দত্তের হাত ধরেই। বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন তনুশ্রী। এরপরেই নানার সমর্থনে তনুশ্রীর সঙ্গে সম্মুখ সমরে নামেন রাখি সাওয়ান্ত। দাবি করে, দীর্ঘদিন লাইমলাইটে নেই তনুশ্রী, হাতে নেই কাজ----আর তাই এ ধরণের অভিযোগ এনে নজর কাড়তে চাইছেন নায়িকা।
https://www.instagram.com/p/BqEwAhrhhtK/
এ বার ফের তনুশ্রীকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন রাখি। সোমবার হরিয়ানার পাঁচকুলার দেবী লাল স্টেডিয়ামে আয়োজন করা হয়েছিল একটি কুস্তি প্রতিযোগিতার। দায়িত্বে ছিলেন দ্য গ্রেট খালি। এই প্রতিযোগিতাতেই হাজির হয়েছিলেন রাখি সাওয়ান্ত। এক মহিলা প্রতিযোগীকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন, তাঁর সঙ্গে লড়তে চান। তবে খানিকটা অন্য রকম ভাবে। রাখি বলেন, তিনি নিজে নৃত্যশিল্পী। তাই নাচের মাধ্যমে ওই মহিলা কুস্তিগীরের সঙ্গে লড়তে চান। এই প্রস্তাবে রাজিও হন ওই প্রতিযোগী। এরপর রিং-এর মধ্যেই শুরু হয় গান। কোমর দোলাতে দেখা যায় রাখিকেও। কিন্তু কোনও কারণে বোধহয় এই গান এবং নাচ পছন্দ হয়নি প্রতিপক্ষের প্রতিযোগীর। রাখির নাচ থামিয়ে দেন তিনি। এরপর শুরু হয় বচসা। অশান্তি ওঠে চরমে। বেজায় চটে যান ওই মহিলা কুস্তিগীর। সটান এসে ঘাড়ে তুলে নেন রাখিকে। তারপরেই আছড়ে ফেলে দেন রিং-এর মধ্যে। রাখির অভিযোগ, গোটা ঘটনার পিছনে রয়েছেন তনুশ্রী দত্ত। তিনিই টাকা দিয়ে এমন কাজ করিয়েছেন বলে অভিযোগ করেছেন রাখি সাওয়ান্ত।