Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

সফল হয়েছে 'থ্রোট ক্যানসার'-এর অস্ত্রোপচার, ভালো আছেন রাকেশ

দ্য ওয়াল ব্যুরো: "আমি সুস্থ আছি"। অপারেশন থিয়েটার থেকে বেরনোর পর এমনটাই জানিয়েছেন পরিচালক রাকেশ রোশন। ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে রাকেশ জানিয়েছেন, তাঁর অপারেশন সফল হয়েছে। ভালো আছেন তিনি। থ্রোট ক্যানসারে আক্রান্ত হয়েছেন পরিচালক রাকেশ রোশন। এ খবর

সফল হয়েছে 'থ্রোট ক্যানসার'-এর অস্ত্রোপচার, ভালো আছেন রাকেশ

শেষ আপডেট: 10 January 2019 03:44

দ্য ওয়াল ব্যুরো: "আমি সুস্থ আছি"। অপারেশন থিয়েটার থেকে বেরনোর পর এমনটাই জানিয়েছেন পরিচালক রাকেশ রোশন। ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে রাকেশ জানিয়েছেন, তাঁর অপারেশন সফল হয়েছে। ভালো আছেন তিনি। থ্রোট ক্যানসারে আক্রান্ত হয়েছেন পরিচালক রাকেশ রোশন। এ খবর জানা ছিল না কারও। তবে অস্ত্রোপচারের দিন সকালেই সোশ্যাল মিডিয়ায় বাবার অসুস্থতার কথা শেয়ার করলেন হৃতিক রোশন। মঙ্গলবার সকালে ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে তিনি লেখেন, “জানতাম আজও বাবা জিমে যাবেনই। তাই সকালেই বলেছিলাম ছবি তোলার কথা।” এর পাশাপাশি হৃতিক জানিয়েছেন, তাঁর চোখে দেখা সবচেয়ে স্ট্রং মানুষ রাকেশ রোশন। তিনি বলেন, “পরিবারে এমন এক জন লিডারকে পেয়ে আমরা ভাগ্যবান।” হৃতিক জানান, “কয়েক সপ্তাহ আগেই বাবার গলায় স্কোয়ামাস সেল কার্সিনোমা (ফার্স্ট স্টেজ) ধরা পড়েছে। কিন্তু এই খবর শোনার পরেও একটুও ভেঙে পড়েননি বাবা। স্পিরিট হারাননি। বরং ওঁর কনফিডেন্স দেখে বোঝাই যাচ্ছে, যুদ্ধের জন্য উনি প্রস্তুত।” এ দিকে রাকেশ রোশনের অসুস্থতার খবর পেয়ে টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। ঈশ্বরের কাছে পরিচালকের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। টুইটে লেখেন, "রাকেশজি একজন সত্যিকারের ফাইটার। আমি নিশ্চিত, সব সমস্যার বিরুদ্ধে নিজের সব শক্তি দিয়ে লড়াই করে তিনি জয়ী হবেন।" মোদীর টুইটের জবাবে তাঁকে ধন্যবাদও জানান হৃতিক। গত ৮ জানুয়ারি গলায় অস্ত্রোপচার হয়েছে রাকেশ রোশনের। হাসপাতালে রোশন পরিবারের পাশাপাশি এ দিন হাজির ছিলেন সুজানও। হৃতিক জানিয়েছেন, খুব তাড়াতাড়ি হাসপাতাল থেকে ছাড়া পাবেন তাঁর বাবা।

```