Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আমার মাকেই পাঠানো হয়েছিল আমার নগ্ন ছবি, বিস্ফোরক রাধিকা আপ্তে

দ্য ওয়াল ব্যুরো: পর্দায় তিনি বরাবরই সাহসী। আর সেই জন্যে বহুবার বিতর্কের শিকারও হয়েছেন অভিনেত্রী রাধিকা আপ্তে। কখনও ভাইরাল হয়েছে তাঁর স্নানের দৃশ্য। কখনও বা নগ্ন ছবি। কিংবা যৌন দৃশ্যের ক্লিপিং। তবে কোনওদিনই এই সবে বিশেষ পাত্তা দেননি রাধিক

আমার মাকেই পাঠানো হয়েছিল আমার নগ্ন ছবি, বিস্ফোরক রাধিকা আপ্তে

শেষ আপডেট: 25 September 2018 21:15

দ্য ওয়াল ব্যুরো: পর্দায় তিনি বরাবরই সাহসী। আর সেই জন্যে বহুবার বিতর্কের শিকারও হয়েছেন অভিনেত্রী রাধিকা আপ্তে। কখনও ভাইরাল হয়েছে তাঁর স্নানের দৃশ্য। কখনও বা নগ্ন ছবি। কিংবা যৌন দৃশ্যের ক্লিপিং। তবে কোনওদিনই এই সবে বিশেষ পাত্তা দেননি রাধিকা। বরং তিনি মনে করেন যাই করবেন তাতেই নজর থাকবেন সমাজের এক শ্রেণির মানুষের। তাই বিতর্ককে পাত্তা না দিয়ে বরং কড়া ভাষায় প্রতিবাদ জানিয়েছেন তিনি। তবে এ বার রাধিকা শেয়ার করলেন তাঁর জীবনের অন্যতম কঠিন সময়ের কথা। রাধিকা জানিয়েছেন, একবার তাঁর নগ্ন ছবি পাঠানো হয়েছিল তাঁর মাকে। সময়টা ২০১৫ সাল। অনুরাগ কাশ্যপের শর্ট ফিল্ম 'ম্যাডলি'-তে অভিনয় করেছিলেন রাধিকা। আর সেই ছবিরই নগ্ন দৃশ্যের একটি অংশ পাঠানো হয়েছিল তাঁর মাকে। কে বা কারা এই ঘটনায় জড়িত তা আজও জানেন না রাধিকা। এমনকী এটাও জানতেন না যে তাঁর মায়ের কাছে এ ধরণের ছবি পাঠানো হয়েছে। রাধিকা জানিয়েছেন, পরে তাঁর মাই তাঁকে বিষয়টা জানান। প্রাথমিক ভাবে খুবই ভেঙে পড়েছিলেন অভিনেত্রী। তবে সেই সময় তাঁর পাশে ছিলেন তাঁর মা। ছিলেন পরিবারের বাকি সদস্যরাও। কেউই তাঁর দিকে আঙুল তোলেননি। বরং কঠিন সময়ে তাঁকে সাপোর্ট করেছেন। সোশ্যাল মিডিয়ার ট্রোল আর সমাজের বাঁকা চোখের বিরুদ্ধে রাধিকার পরিবারই ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন তাঁর পাশে। তবে এটাই প্রথম নয়। সাম্প্রতিক সময়ে  'পার্চড' ছবির খোলামেলা সাহসী দৃশ্যের জন্যেও ট্রোলের শিকার হয়েছিলেন রাধিকা। 'পার্চড' ছবির একটি দৃশ্যও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। সেই নিয়ে কার্যত তোলপাড় হয়েছিল সোশ্যাল মিডিয়া। তবে সব বিতর্ক উড়িয়ে বক্স অফিসে কিন্তু বেশ ভালোই ব্যবসা করেছিল রাধিকা আপ্তের ছবি 'পার্চড'।

```