Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

ইয়টে জন্মদিন সেলিব্রেশনে সিগারেট হাতে প্রিয়াঙ্কা, নেটিজেনদের সমালোচনার মুখে দেশি গার্ল

দ্য ওয়াল ব্যুরো : মায়ামিতে নিজের ৩৭তম জন্মদিন সেলিব্রেট করছেন প্রিয়াঙ্কা চোপড়া। সঙ্গে রয়েছেন স্বামী নিক জোনাস, মা মধু চোপড়া, তুতো বোন পরিণীতি চোপড়া ও কিছু বন্ধুবান্ধব। সেখানে সেলিব্রেশনের ছবি দিচ্ছেন ইনস্টাগ্রামে। আর এরকমই এক ছবি নিয়ে শুরু

ইয়টে জন্মদিন সেলিব্রেশনে সিগারেট হাতে প্রিয়াঙ্কা, নেটিজেনদের সমালোচনার মুখে দেশি গার্ল

শেষ আপডেট: 22 July 2019 21:37

দ্য ওয়াল ব্যুরো : মায়ামিতে নিজের ৩৭তম জন্মদিন সেলিব্রেট করছেন প্রিয়াঙ্কা চোপড়া। সঙ্গে রয়েছেন স্বামী নিক জোনাস, মা মধু চোপড়া, তুতো বোন পরিণীতি চোপড়া ও কিছু বন্ধুবান্ধব। সেখানে সেলিব্রেশনের ছবি দিচ্ছেন ইনস্টাগ্রামে। আর এরকমই এক ছবি নিয়ে শুরু হয়েছে সমালোচনা। ছবিতে দেখা যাচ্ছে, সিগারেট খাচ্ছেন পিগি চপস। আর তাঁর এই সিগারেট খাওয়া নিয়ে নেটিজেনদের রোষের মুখে প্রিয়াঙ্কা। কেউ তো আবার অসমের বন্যা পরিস্থিতিতে সেখানকার ব্র্যান্ড অ্যাম্বেসেডর হিসেবেও প্রিয়াঙ্কার সমালোচনা করেছেন। মায়ামিতে ইয়টে জন্মদিন সেলিব্রেশন করছেন প্রিয়াঙ্কা। সেখানেই একটা ছবিতে দেখা যায়, একসঙ্গে বসে রয়েছেন নিক, প্রিয়াঙ্কা ও তাঁর মা মধু। সেখানে নিক ও মধুর মুখে সিগার আর প্রিয়াঙ্কার মুখে সিগারেট। আর এই সিগারেট নিয়েই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় কটাক্ষ। গত বছর দিওয়ালির সময় একটি পোস্ট করেছিলেন প্রিয়াঙ্কা। সেখানে তিনি দিওয়ালিতে সবাইকে বেশি বাজি না পোড়াতে বলেছিলেন। তাঁর বক্তব্য ছিল, তাঁর নিজের হাঁপানি রয়েছে। বেশ বাজি পোড়ালে দূষণ বাড়ে। ফলে পরিবেশ তো বটেই, যাঁদের হাঁপানি রয়েছে তাঁদেরও কষ্ট হয়। এ দিন প্রিয়াঙ্কার হাতে সিগারেট দেখে কেউ লিখেছেন, 'আপনার তো হাঁপানি ছিল। তার মধ্যেই সিগারেট খাচ্ছেন। বেশ তো।' কেউ লিখেছেন, 'না না দিওয়ালির বাজির ধোঁয়ায় হাঁপানি বাড়ে, সিগারেট খেলে নয়।' কেউ আবার বলেছেন, 'সিগারেট খাচ্ছেন খান। কিন্তু তা বলে হাঁপানি ও দূষণ নিয়ে এত জ্ঞান দিতে কে বলেছিল।' অনেকে আবার রসিকতা করে বলেছেন, 'না না সিগারেটটা নিশ্চয় পতঞ্জলির ছিল। তাই ওটা খেলে হাঁপানির কোনও সমস্যা হয় না।' এর মধ্যেই অসমের বন্যা পরিস্থিতিতে প্রিয়াঙ্কার জন্মদিন সেলিব্রেট করা নিয়েও কটাক্ষ করেছেন অনেকে। একজন লিখেছেন, 'যেখানে বিধ্বংসী বন্যায় অসমে এত লোক মারা যাচ্ছে, তখন আপনি অসমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে মজা করে ছুটি কাটাচ্ছেন। আসতে না পারুন, একবার তো জিজ্ঞেস করতে পারতেন, সেখানে সবাই কেমন আছে।' কেউ বলেছেন, 'যখনই নাম কেনার দরকার হবে, তখনই অন্য কোনও দেশে গরিব মানুষের কাছে গিয়ে এঁরা হাজির হবেন। অথচ নিজেদের দেশের দিকে খেয়াল নেই।' তবে এর মধ্যে অনেকে প্রিয়াঙ্কার পাশেও দাঁড়িয়েছেন। তাঁদের বক্তব্য, 'সিগারেট খাওয়া অপরাধ নয়। পাশেই তো নিক জোনাস সিগার খাচ্ছেন। সেটা নিয়ে কেউ বলছে না। হতেই পারে, হয়তো প্রিয়াঙ্কা কারও কাছ থেকে সিগারেট নিয়ে ছবির জন্য পোজ দিয়েছেন। হতে পারে ওটা হার্বাল সিগারেট। আবার হতেই পারে উনি সিগারেট খাচ্ছেন। তাতে কী এসে গেল। গোটা পৃথিবী জুড়ে এত দূষণের কারণ তো আর তিনজনের সিগারেট খাওয়া নয়। আজ উনি যেখানে পৌঁছেছেন, সেটা নিজের ট্যালেন্টে। তাই সবাইকে সমালোচনা করা বন্ধ করুন। নিজেদের দেখুন।'

```