
শেষ আপডেট: 12 October 2018 10:24
এ দিকে সোনালির অসুস্থতার খবর পেয়ে নিউ ইয়র্কে ছুটে গিয়েছেন তাঁর ঘনিষ্ঠ বন্ধুরা। সুজান খান, গায়ত্রী জোশী, হৃত্বিক রোশন, অনুপম খের ছাড়াও সোনালির সঙ্গে দেখা করতে গিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। সম্প্রতি সোনালি এবং প্রিয়াঙ্কার একটি ছবি ভাইরাল হয়েছ সোশ্যাল মিডিয়ায়। ছবিতে দেখা যাচ্ছে বন্ধুদের সঙ্গে আউটিং-এ গিয়েছেন সোনালি। সঙ্গে রয়েছেন প্রিয়াঙ্কা এবং প্রিয়াঙ্কার হবু ননদ সোফি। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এই ছবি শেয়ার করেছেন পিগি চপস।
https://www.instagram.com/p/BoytMOdgC2_/?utm_source=ig_share_sheet&igshid=19nlvpsx6al37
কিছুদিন আগে সোনালিও নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন একটি ছবি। সেখানে আয়নার সামনে দাঁড়িয়ে কাজল পড়তে দেখা গিয়েছিল তাঁকে। তবে শুধু ছবি নয় লিখেছিলেন একটি আবেগপূর্ণ মেসেজও। সোনালি লিখেছিলেন, মনের জোর হারাননি তিনি। কিন্তু মাঝে মাঝে ভয় পেয়ে যান। যন্ত্রণায় কান্না পায় তাঁর। কিন্তু কঠিন পরিস্থিতিতে ভেঙে পড়তে চান না তিনি। বরং মনের জোর বাড়িয়ে লড়াই করতে চান। মারণ ব্যধির সঙ্গে যুদ্ধে জিততে চান।
https://www.instagram.com/p/Bos7pBnhLfN/?utm_source=ig_share_sheet&igshid=tpjh7al18p0c