Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

'বেবি বাম্প'-এ র‍্যাম্প মাতালেন নেহা, ম্যাচ করে পোশাক পরলেন অঙ্গদও

দ্য ওয়াল ব্যুরো: কদিন আগেই সোশ্যাল মিডিয়ায় নিজের মা হওয়ার খবর জানিয়েছেন নেহা ধুপিয়া। প্রাক্তন মিস ইন্ডিয়াকে নিয়ে জল্পনা অবশ্য অনেকদিন ধরেই ছিল। অবশেষে সেই জল্পনাই সত্যি হলো। লাইফ পার্টনার অঙ্গদের সঙ্গে নেহার প্রি প্রেগন্যান্সি ফটোশ্যুটের তা

'বেবি বাম্প'-এ র‍্যাম্প মাতালেন নেহা, ম্যাচ করে পোশাক পরলেন অঙ্গদও

শেষ আপডেট: 26 August 2018 11:34

দ্য ওয়াল ব্যুরো: কদিন আগেই সোশ্যাল মিডিয়ায় নিজের মা হওয়ার খবর জানিয়েছেন নেহা ধুপিয়া। প্রাক্তন মিস ইন্ডিয়াকে নিয়ে জল্পনা অবশ্য অনেকদিন ধরেই ছিল। অবশেষে সেই জল্পনাই সত্যি হলো। লাইফ পার্টনার অঙ্গদের সঙ্গে নেহার প্রি প্রেগন্যান্সি ফটোশ্যুটের তারিফ করেছেন সকলেই। 'বেবি বাম্প' নিয়ে নেহাকে ছবিতে লাগছিলও ভারী মিষ্টি। তবে আর সোশ্যাল মিডিয়া নয়। এ বার র‍্যাম্প মাতালেন নেহা। তবে বেবি বাম্প নিয়ে এর আগেও র‍্যাম্পে মাতিয়েছেন করিনা কাপুর। সে সময় অবশ্য গুটিকয়েক লোকজন সমালোচনাও করেছিলেন। বলেছিলেন র‍্যাম্পে মোটেও সুন্দরী লাগেনি করিনাকে। তবে নিন্দুকদের দলে লোক ছিল বড়ই কম। বেশিরভাগই বলেছিলেন গর্ভবতী অবস্থায় যেন আরও সুন্দরী হয়ে গিয়েছিলেন তিনি। সমাজের সব বেড়াজাল ভেঙে ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের চোখ ধাঁধানো আউটফিটে র‍্যাম্পে হেঁটেছিলেন করিনা। এ বার র‍্যাম্প মাতালেন নেহা ধুপিয়া। অঙ্গদ বেদীও কিন্তু এ দিন ল্যাকমে ফ্যশন শোয়ের র‍্যাম্পে হাঁটেন স্ত্রীর সঙ্গে। মিঞা-বিবি ম্যাচ করে পোশাকও পরেছিলেন এ দিন। নেহার আউটফিটের সঙ্গে ম্যাচ করে একটা জ্যাকেট পরেছিলেন অঙ্গদ। প্রথমে 'বেবি বাম্প' নিয়ে প্রি প্রেগন্যান্সি ফটোশ্যুট, আর তারপরে সোজা র‍্যাম্প। আপাতত নেহার জাদুতেই মজে রয়েছে বলিউড। দেখুন ছবি। https://www.instagram.com/p/Bm7wI85lUrI/?taken-by=nehadhupia

```