Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিয়েতে লাল, রিসেপশনে সাদা-সোনালী, রাজকীয় লুকে দীপবীর, দেখুন ছবি

দ্য ওয়াল ব্যুরো : বিয়ের পর্ব মিটে গেলেও সোশ্যাল মিডিয়া জুড়ে এখনও ছেয়ে আছেন তাঁরা। বিয়ের ছবি থেকে শুরু করে রিসেপশনের লুক, সবেতেই ট্রেন্ডিং দীপিকা পাডুকোন ও রণবীর সিং। বুধবার মুম্বইয়ের রিসেপশনে সেই আঁচ আরও একবার পাওয়া গেল। আরও পড়ুন ভিডিও’র নগ

বিয়েতে লাল, রিসেপশনে সাদা-সোনালী, রাজকীয় লুকে দীপবীর, দেখুন ছবি

শেষ আপডেট: 28 November 2018 17:45

দ্য ওয়াল ব্যুরো : বিয়ের পর্ব মিটে গেলেও সোশ্যাল মিডিয়া জুড়ে এখনও ছেয়ে আছেন তাঁরা। বিয়ের ছবি থেকে শুরু করে রিসেপশনের লুক, সবেতেই ট্রেন্ডিং দীপিকা পাডুকোন ও রণবীর সিং। বুধবার মুম্বইয়ের রিসেপশনে সেই আঁচ আরও একবার পাওয়া গেল।

আরও পড়ুন ভিডিও’র নগ্ন মহিলা তিনি নন, প্রমাণ করতে লাগল আড়াই বছর

ইতালির লেক কোমোতে ডেস্টিনেশন ওয়েডিংয়ের পর দেশে ফিরে প্রথমে বেঙ্গালুরুতে পরিবার ও বন্ধুবান্ধবদের জন্য রিসেপশন দিয়েছিলেন দীপবীর। সেখান থেকে মুম্বইয়ে ফিরেছেন। ফিরেই ইন্ডাস্ট্রি ও মিডিয়ার বন্ধুবান্ধবদের জন্য বুধবার গ্র্যান্ড হায়াতে রিসেপশনের আয়োজন করেছিলেন এই সেলিব্রিটি জুটি। সেখানেই তাঁদের দেখা গেল রয়্যাল লুকে। ইতালিতে সিন্ধি বিয়েতে সাজের রং ছিল লাল। যদিও ম্যাচিং করে হবু বর-বউয়ের পোশাক বানিয়েছিলেন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়। রিসেপশনেও রয়েছে ম্যাচিং পোশাক। তবে এখানে সাদা-সোনালীর কম্বিনেশনে ডিজাইন করা হয়েছে দীপবীরের পোশাক। দীপিকার পরনে ছিল সাদা শাড়ি। তার উপর সাদা ও সোনালী কাজ করা। সঙ্গে চুমকির কাজ। গলায় পরেছিলেন সুন্দর ডিজাইনের হার। হাতে ছিল চুড়া। শাড়ির সঙ্গে ম্যাচিং করে ছিল মাথা থেকে পা পর্যন্ত লম্বা ওড়না। রণবীরের পোশাকও তৈরি করা দীপিকার সঙ্গে ম্যাচ করেই। রণবীরের পোশাক ডিজাইন করেছেন ডিজাইনার রোহিত বাল। তিনি পরেছিলেন সেরওয়ানি। সাদা সেরওয়ানির উপর সেখানেও ছিল সাদা ও সোনালী কাজ করা। সেই সঙ্গে রণবীরের জুতোও ছিল সাদা-সোনালীর ম্যাচিংয়ে। রাজকীয় লুকে বেশ মানানসই লাগছিল বি টাউনের এই মুহূর্তের সবথেকে বেশি চর্চিত জুটিকে। ক্যামেরার সামনে এসে বেশ হাসিমুখেই ছবি তুলতে দেখা গেল দীপবীরকে। আবারও বোঝা গেল ক্যমেরার সামনে যেরম সাবলীল তাঁরা, বাস্তব জীবনেও তাঁদের রসায়ন একই রকম, বিন্দাস, আনন্দে ভরপুর। দেখে নিন রিসেপশনের আরও কিছু ছবি- 

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 

 

```