Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

অন্য মাদার্স ডে: ৮০ বছরের মাকে নিয়ে ডনবৈঠক মিলিন্দ সোমনের, দেখুন ভিডিয়ো

দ্য ওয়াল ব্যুরো: কথায় বলে নিজের বাড়ি থেকেই বাচ্চারা প্রথম শিক্ষাটা পায়। আর একজন শিশুর জীবনে তার মায়ের প্রভাবই সবচেয়ে বেশি। এখন যাঁর মা ৮০ বছর বয়সেও একটানা ১৬টা পুশ আপ করতে পারেন, তাও আবার এসি জিম নয়, রুক্ষ সমুদ্রের বীচে, তাঁর ছেলে যে খানিক

অন্য মাদার্স ডে: ৮০ বছরের মাকে নিয়ে ডনবৈঠক মিলিন্দ সোমনের, দেখুন ভিডিয়ো

শেষ আপডেট: 12 May 2019 15:04

দ্য ওয়াল ব্যুরো: কথায় বলে নিজের বাড়ি থেকেই বাচ্চারা প্রথম শিক্ষাটা পায়। আর একজন শিশুর জীবনে তার মায়ের প্রভাবই সবচেয়ে বেশি। এখন যাঁর মা ৮০ বছর বয়সেও একটানা ১৬টা পুশ আপ করতে পারেন, তাও আবার এসি জিম নয়, রুক্ষ সমুদ্রের বীচে, তাঁর ছেলে যে খানিক এক্সট্রা অর্ডিনারি হবে তা বলার অপেক্ষা রাখে না। এমন গুণী মায়ের নাম ঊষা সোমন। আর তাঁর কৃতী ছেলের নাম মিলিন্দ সোমন। মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন মিলিন্দ। সায়েন্স-ফিকশনের টেলিভিশন শো ক্যাপ্টেন ব্যোম-এর পর বেশ কিছু ছবি এবং ওয়েব সিরিজেও দেখা গিয়েছে তাঁকে। ৫৩ বছর বয়সেও মিলিন্দ ভারতের টপ মডেলদের মধ্যে একজন। পঞ্চাশ পেরলেও দিন দিন তাঁর ফিটনেস এবং সুঠাম ফিজিকের জন্য মহিলা অনুরাগীর সংখ্যা বেড়েই চলেছে। দেশের প্রায় সব ম্যারাথনেই সামিল হন তিনি। বেশ কয়েকটিতে সঙ্গী থেকেছেন তাঁর মা-ও। ২০১৬ সালে ছেলে সঙ্গে খালি পায়ে মহারাষ্ট্রের একটি ম্যারাথনে অংশগ্রহণ করেছিলেন ঊষা। বয়স তখন ৭০ পেরিয়েছে। ১০০ কিলোমিটার হাঁটা প্রতিযোগিতাতেও ভাগ নিতে দেখা গিয়েছিল ঊষা সোমনকে। আর এই ফিটনেস ফ্রিক মা-ছেলে মিলে 'মাদার্স ডে'-টাও সেলিব্রেট করলেন ফিটনেস স্টান্ট দিয়েই। টুইট করে একটি ভিডিয়ো শেয়ার করেছেন মিলিন্দ। যেখানে দেখা গিয়েছে ছেলের সঙ্গে শাড়ি পরেই সি-বীচে পুশ আপ কম্পিটিশনে নেমেছেন মা। একটানা ১৬টা পুশ আপ দিলেন আশির এই বৃদ্ধা। নাহ্‌ বৃদ্ধা বোধহয় কোনওভাবেই বলা যায় না তাঁকে। ৮০-তেও তিনি অনায়াসে হার মানাবেন যেকোনও ২৫-এর তরুণীকে। টুইটে ভিডিয়ো শেয়ার করে মিলিন্দ বিশ্বের সব মায়েদের জন্য দিয়েছেন এক বিশেষ বার্তাও। বলেছেন, "প্রতিদিন নিজেদের জন্য একটু সময় বের করুন। ৫ হোক কিংবা ১০ মিনিট, যতটা আপনারা পারেন। সব মায়েদের আমরা সুস্থ এবং ফিট দেখতে চাই।" নেট দুনিয়ায় এখন ভাইরাল মিলিন্দ এবং তাঁর মা ঊষা সোমনের এই ভিডিয়ো। দেখুন মা-ছেলের ফিটনেস স্টান্ট। https://twitter.com/milindrunning/status/1127524198455209985

```