Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশ্যে আসেনি দীপবীরের সঙ্গীতের ছবি, পুরনো ছবিতেই সোশ্যাল মিডিয়ায় উষ্ণতা ছড়াচ্ছেন জুটি

দ্য ওয়াল ব্যুরো: দীপবীর জুটির ডেস্টিনেশন ওয়েডিংয়ের ভেন্যু সুদূর ইতালি। লেক কোমোর ‘ভিলা দেল বলবিয়েনেল্লো’-তেই বসবে রাজকীয় বিয়ের আসর। ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছেন পাত্র-পাত্রী। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে বিলাসবহুল ভেন্যুর ছবিও। আজ সন্ধ্যায় হওয়

প্রকাশ্যে আসেনি দীপবীরের সঙ্গীতের ছবি, পুরনো ছবিতেই সোশ্যাল মিডিয়ায় উষ্ণতা ছড়াচ্ছেন জুটি

শেষ আপডেট: 13 November 2018 18:33

দ্য ওয়াল ব্যুরো: দীপবীর জুটির ডেস্টিনেশন ওয়েডিংয়ের ভেন্যু সুদূর ইতালি। লেক কোমোর ‘ভিলা দেল বলবিয়েনেল্লো’-তেই বসবে রাজকীয় বিয়ের আসর। ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছেন পাত্র-পাত্রী। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে বিলাসবহুল ভেন্যুর ছবিও। আজ সন্ধ্যায় হওয়ার কথা ‘সঙ্গীত অনুষ্ঠান’। কিন্তু দীপিকা-রণবীরের ছবি কই? https://www.instagram.com/p/BqHVeyzh860/ পাত্র-পাত্রী অবশ্য আগেই আভাস দিয়েছিলেন। ছবি যে সহজে প্রকাশ্যে আসবে না তা জানাই ছিল। কারণ নিমন্ত্রিতের তালিকাই তো হাতে গোনা। আর তাঁদের কাছে সেলেব কাপলের একটাই অনুরোধ, অনুষ্ঠানগুলো একটু একান্তেই হোক। সব ভিড় থেকে অনেক দূরে কেবল ঘনিষ্ঠদের সঙ্গেই জীবনের সবচেয়ে স্পেশ্যাল মুহূর্ত কাটাতে চেয়েছেন দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং। নিমন্ত্রিতরাও মান রেখেছেন। অক্ষরে অক্ষরে মেনে চলেছেন তারকা জুটির অনুরোধ। অন্তত মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত সোশ্যাল মিডিয়ার ট্রেন্ড তাই বলছে।

#মিটু বিতর্কে জড়িত ‘সংস্কারী বাপু’-কে বরখাস্ত করল সিনে অ্যান্ড টিভি আর্টিস্টস্‌ অ্যাসোসিয়েশন (সিন্টা)

দীপিকার সর্বক্ষণের সঙ্গী তাঁর ‘টিম দীপিকা’-র সদস্যরাও রেখে ঢেকেই সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করেছেন। এমনকী দীপবীরের কথা মতোই কেবল নিজের ছবি দিয়েছেন তাঁদের সঙ্গীত অনুষ্ঠানে পারফর্ম করতে যাওয়া গায়িকা হর্ষদীপ কউর। সোশ্যাল মিডিয়া দেখে দীপিকা-রণবীরের ফ্যানেরা আগেই জেনেছিলেন যে ইতালির রোম্যান্টিক সঙ্গীতের সন্ধ্যা মাতাতে লেক কোমোতে পাড়ি দিয়েছেন হর্ষদীপ। এ দিন সঙ্গীতের আগে তিনি ছবি শেয়ার করলেন বটে, তবে কেবলমাত্র নিজের। ব্যাকগ্রাউন্ডে অবশ্য রয়েছে লেক কোমো-র মনোরম প্রাকৃতিক সৌন্দর্য্য। সূত্রের খবর, দীপবীরের সঙ্গীত অনুষ্ঠানে প্লে-লিস্টে বিখ্যাত বলিউডি বিয়ের গান ছাড়াও থাকবে ‘পেপি পাঞ্জাবি’ গানও। কারণ পাত্র তো সিন্ধ্রি। অতএব ঢোলের বিটে তিনি পা মেলাবেন না তা কী করে সম্ভব। এ দিকে দক্ষিণের মেয়ে হলেও পাত্রীও কিন্তু নাচতে দারুণ ভালোবাসেন। তাই হবু বরের সঙ্গে পাঞ্জাবি ঢোলের বিটে তাঁকেও কোমর দোলাতে দেখা যাবে বলেই মনে করছেন তারকা জুটির অনুরাগীরা। https://www.instagram.com/p/BqH1Mjhnfh3/ তবে দীপিকা-রণবীরের সঙ্গীতের ছবি প্রকাশ্যে না এলেও সোশ্যাল মিডিয়ায় কিন্তু এই জুটিই ট্রেন্ডিং। সৌজন্যে ‘রামলীলা’ ছবির শ্যুটিং সেটে তোলা বেশ কিছু ছবি। সঞ্জয় লীলা বনশালির এই ছবির শ্যুটিং সেটেই একে অন্যের প্রেমে পড়েছিলেন দীপিকা-রণবীর। সে সময়ই লেন্স বন্দি করেছিলেন নিজেদের একান্ত কিছু মুহূর্ত। এতদিন তা প্রকাশ্যে আনেননি দুই তারকার কেউই। তবে এ বার এলো। হট অবতারে দীপবীরের এই ফ্রেম উষ্ণতার পারদ চড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। https://www.instagram.com/p/BqIQGvUnTUo/ এ দিকে শোনা যাচ্ছে ইতিমধ্যেই কোঙ্কণি মতে ‘ফুল মুড্ডি’ অনুষ্ঠান সেরে ফেলেছেন দীপিকা এবং রণবীর। দুই পরিবারের উপস্থিতিতে হয়ে গিয়েছে আংটি বদলও। নিয়ম মেনে একে অন্যের হাতে দিয়েছেন নারকেল। হলুদ গুঁড়োর সাহায্যে হয়ে গিয়েছে পুজো-পাঠও। তবে দীপবীর জুটির অনুরাগীদের একটাই আফসোস, তাঁদের প্রিয় তারকাদের জীবনের সব স্পেশ্যাল মুহূর্তই কেটে যাচ্ছে, কিন্তু সাক্ষী হতে পারছেন না কেউই। এমনকী এ যাত্রায় ফেল সোশ্যাল মিডিয়াও।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```