Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

হোয়াইট ওয়েডিং-এও নজর কাড়লেন নিখিল-নুসরত, দেখুন ছবি

দ্য ওয়াল ব্যুরো: পরনে অফ শোল্ডার ধবধবে সাদা গাউন। মাথায় লাগানো বাহারি ফুল। চোখে আঁটা রোদচশমা। একরাশ ফুল দিয়ে তৈরি বিশাল গোল আকৃতির একটা রিংয়ের সামনে নিখিল জৈনকে জড়িয়ে দাঁড়িয়ে রয়েছেন নুসরত জাহান। এক্কেবারে রোম্যান্টিক পোজ। হোয়াইট ওয়েডিংয়ে সু

হোয়াইট ওয়েডিং-এও নজর কাড়লেন নিখিল-নুসরত, দেখুন ছবি

শেষ আপডেট: 22 June 2019 07:02

দ্য ওয়াল ব্যুরো: পরনে অফ শোল্ডার ধবধবে সাদা গাউন। মাথায় লাগানো বাহারি ফুল। চোখে আঁটা রোদচশমা। একরাশ ফুল দিয়ে তৈরি বিশাল গোল আকৃতির একটা রিংয়ের সামনে নিখিল জৈনকে জড়িয়ে দাঁড়িয়ে রয়েছেন নুসরত জাহান। এক্কেবারে রোম্যান্টিক পোজ। হোয়াইট ওয়েডিংয়ে সুদূর তুরস্ক থেকে এমন ভাবেই ক্যামেরায় ধরা দিলেন নবদম্পতি।  নুসরতের হোয়াইটে গাউনের সঙ্গে তাল মিলিয়ে ব্ল্যাক স্যুটে সেজেছিলেন নিখিলও। হাঁটু মুড়ে বসে প্রেমিকার হাতে আংটি পরিয়ে দিতেও দেখা গিয়েছে নিখিলকে। সাক্ষী ছিলেন দুই পরিবারের সদস্যরা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে নুসরত-নিখিলের হোয়াইট ওয়েডিংয়ের নানান মুহূর্ত। সাবেকি সাজে বিয়ের পর পাশ্চাত্য কায়দার বিয়েতেও নজর কেড়েছেন দু'জনেই।  প্রিয় বান্ধবীর বিয়েতে বোদরুম পাড়ি দিয়েছিলেন মিমি চক্রবর্তীও। নুসরতের মেহেন্দি এবং সঙ্গীত অনুষ্ঠানে জমিয়ে নাচ করতে দেখা গিয়েছে তাঁকেও। এমনকী বান্ধবী বিয়ের দিন মঞ্চে ওঠার সময়েও নুসরতের পাশেই ঝলক মিলেছিল সাংসদ-অভিনেত্রী মিমির। গোলাপী-সোনালি কম্বিনেশনের ইন্দো-ওয়েস্টার্ন আউটফিটে সেজেছিলেন তিনি। আর লাল লেহেঙ্গায় রাজকুমারীর মতো লাগছিল নুসরতকে। পাশাপাশি গলায় মুক্তোর মালা, মাথায় পাগড়ি পর একদম খানদানি মাড়োয়ারি বরের বেশে ছাদনাতলায় হাজির হয়েছিলেন নিখিল জৈনও।চারহাত এক হয়ে গিয়েছে। এ বার দেশে ফিরে আইনি মতে বিয়েটাও সেরে ফেলবেন নুসরত-নিখিল। ৪ জুলাই কলকাতায় রিসেপশন পার্টি দেবেন নবদম্পতি। শোনা যাচ্ছে, তারপরেই মধুচন্দ্রিমার জন্য নুসরত-নিখিল পাড়ি দেবেন ইউরোপের কোনও রোম্যান্টিক ডেস্টিনেশনে।

```