Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

'রসগোল্লা'-তে মিশে রয়েছে প্রেমের গন্ধ, নবীন ময়রার আত্মা, আর অনেক লড়াইয়ের জবাব

দ্য ওয়াল ব্যুরো: 'চটচটে নয়, শুকনো হতে মানা, দেখতে হবে ধবধবে চাঁদপানা, এমন মিষ্টি ভূ-ভারতে নাই, নবীন ময়রা এমন মিষ্টি চাই' রসগোল্লার জন্মের আগে এটাই ছিল নবীন ময়রা থুড়ি নবীন চন্দ্র দাশের কাছে এক গ্রাম্য মেয়ের আবদার। পরে অবশ্য সেই মেয়েই ঘরণ

'রসগোল্লা'-তে মিশে রয়েছে প্রেমের গন্ধ, নবীন ময়রার আত্মা, আর অনেক লড়াইয়ের জবাব

শেষ আপডেট: 15 November 2018 08:36

দ্য ওয়াল ব্যুরো:

'চটচটে নয়, শুকনো হতে মানা, দেখতে হবে ধবধবে চাঁদপানা, এমন মিষ্টি ভূ-ভারতে নাই, নবীন ময়রা এমন মিষ্টি চাই'

রসগোল্লার জন্মের আগে এটাই ছিল নবীন ময়রা থুড়ি নবীন চন্দ্র দাশের কাছে এক গ্রাম্য মেয়ের আবদার। পরে অবশ্য সেই মেয়েই ঘরণী হয় নবীনের। গ্রামের আর পাঁচজন সাধারণ ময়রার মতোই চলছিল নবীন চন্দ্র দাশের জীবন। কিন্তু হঠাৎ শখ চাপলো মাথায়। নতুন কিছু আবিষ্কার করতে হবে। বানাতে হবে একদম অন্য রকমের কিছু। গতে বাঁধা মিষ্টি নয়। মিষ্টি হবে এমন যা, চেখে মন ভরে যাবে সবার। নবীনের এই ভাবনা থেকেই জন্ম রসগোল্লার। তবে রসগোল্লা তৈরির জার্নিটা কিন্তু অনেক লম্বা। দীর্ঘ পথ অতিক্রম করে তবে তিনি এসেছেন এ জগতে। সাধা ধবধবে, নরম তুলতুলে এই মিষ্টির গায়ে লেখা রয়েছে অনেক সংগ্রামের কাহিনী। লেগে রয়েছে বহু ষড়যন্ত্রের কালো দাগ। আর ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছে নবীন ময়রার জীবন। কারণ রসগোল্লাই ছিল তাঁর জীবনের সব। তৎকালীন সমাজে দাঁড়িয়ে সবার বিরুদ্ধে গিয়ে অন্য ধরণের একটা মিষ্টি বানানো যে একটা বড় সংগ্রামের থেকে কোনও অংশে কম ছিল না, সেটাই এ বার পর্দায় তুলে ধরবেন পরিচালক পাভেল। রসগোল্লা বানাতে গিয়ে জমি-ভিটে-মাটি-মান-ইজ্জত, এককালে সবই খুইয়েছিলেন নবীন ময়রা। গ্রামের মাতব্বরদের হাতে জুটেছিল উত্তম-মধ্যম ধোলাইও। সাফল্যের একদম কাছে পৌঁছেও বারবার নিরাশ হতে হয়েছিল তাঁকে। কখনও মিষ্টির গড়ন ভেঙে গিয়েছে, তো কখনও নষ্ট হয়ে গিয়েছে ছানা। সাময়িক ভাবে হাল ছেড়ে দিলেও শেষ পর্যন্ত হার মানেননি নবীন ময়রা। কঠোর অধ্যবসায় আর অদম্য মনের জোরে প্রায় বছর দুয়েকের চেষ্টায় শেষ পর্যন্ত বঙ্গ জাতিকে তিনি উপহার দিয়েছেন তাঁদের সাধের রসগোল্লা। যার সঙ্গে মিশে রয়েছে, "প্রেমের গন্ধ, রাতের ঘুম, নবীন ময়রার আত্মা, আর অনেক লড়াইয়ের জবাব।" https://www.youtube.com/watch?v=39mCDwRs6v4 এই শীতেই পর্দায় আসছে নতুন বাংলা ছবি 'রসগোল্লা'। সৌজন্যে পাভেল। 'বাবার নাম গান্ধীজি'-র পরে ফের সিলভার স্ক্রিনে চমক দেবেন পরিচালক, এমনটাই আশা দর্শকদের। শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের উইন্ডোজ প্রোডাকশনের হাত ধরে মুক্তি পাবে 'রসগোল্লা'। বাঙালির সাধের ধবধবে চাঁদপানা রসগোল্লা যে মন ভরাবে দর্শকদের তেমনটাই আশা করছে গোটা টিম। অভিনয়ে রয়েছেন, রজতাভ দত্ত, অপরাজিতা আঢ্য, চিরঞ্জিৎ চক্রবর্তী, খরাজ মুখোপাধ্যায়, বিদীপ্তা চক্রবর্তী ও আর অনেকে। আর নবীনের ভূমিকায় রয়েছেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছেলে উজান। ১৪ নভেম্বর ছিল 'রসগোল্লা দিবস'। আর এ দিনই রিলিজ হয়েছে ছবির ট্রেলর। সাম্প্রতিক সময়ে 'বিসর্জন' কিংবা 'দৃষ্টিকোণ' ছবিতে কৌশিকের অভিনয় দেখে মুগ্ধ হয়েছিলেন দর্শকরা। একবাক্যে সবাই বলেছিলেন পরিচালক কৌশিককে ছাপিয়ে গিয়েছেন অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায়। এ বার 'রসগোল্লা'-র ট্রেলর দেখে কৌশিক পুত্র উজান সম্পর্কেও এই কথাই বলছে টলিউড। অভিনেতা হিসেবে বিগ স্ক্রিনে যে বাবাকে পাল্লা দেবেন উজান, ইতিমধ্যেই এই গুঞ্জন শোনা যাচ্ছে টলিগঞ্জ পাড়ায়।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```