Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এ কী? বিয়ের কার্ডেই বানান ভুল! দীপিকা হয়ে গেলেন 'দীপীকা', ট্রোলের শিকার হবু দম্পতি

দ্য ওয়াল ব্যুরো: বিয়ের দিন ঘোষণা করে নিজেদের বিয়ের কার্ড সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করেছিলেন হবু বর রণবীর সিং। মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়। কিন্তু এ কী? বলিউডের এই হাই-ভোল্টেজ বিয়ের কার্ডে বানান ভুল! নেটিজেনদের অবশ্য চোখ এড়ায়নি তা। শুরু হয় ট্রো

এ কী? বিয়ের কার্ডেই বানান ভুল! দীপিকা হয়ে গেলেন 'দীপীকা', ট্রোলের শিকার হবু দম্পতি

শেষ আপডেট: 24 October 2018 06:23

দ্য ওয়াল ব্যুরো: বিয়ের দিন ঘোষণা করে নিজেদের বিয়ের কার্ড সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করেছিলেন হবু বর রণবীর সিং। মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়। কিন্তু এ কী? বলিউডের এই হাই-ভোল্টেজ বিয়ের কার্ডে বানান ভুল! নেটিজেনদের অবশ্য চোখ এড়ায়নি তা। শুরু হয় ট্রোল করা। রণবীর-দীপিকা'র বিয়ের কার্ডে এমন কিছু আহামরি কেতা নেই। ট্র্যাডিশনাল ধারাতেই এই কার্ড ছাপিয়েছেন তাঁরা। একদিকে ইংরেজি, অন্যদিকে হিন্দিতে লেখা। আর এই হিন্দি লেখাতেই হয়েছে বানান ভুল। একটা নয়, দুটো নয়, তিন-তিনটে জায়গায় হয়েছে ভুল। সেই ভুল চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন নেটিজেনরা। টুইটার, ইনস্টাগ্রাম, ফেসবুক সব জায়গায় এই বানান ভুল নিয়ে নেটিজেনদের তরফে নানা রকমের প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে।

আরও পড়ুন “বেশ কিছু নাম শুনে চমকে উঠেছি”, #মি_টু প্রসঙ্গে মুখ খুললেন এ আর রহমান

https://twitter.com/yadavbls74/status/1054388653521231872 তাঁদের জীবনের এক বিশেষ মুহূর্তের জন্য এই বিয়ের কার্ডে সাধারণ মানুষের কাছে আশীর্বাদ চেয়েছেন দীপ-বীর জুটি। অথচ সেই 'আশীর্বাদ' বানানই ভুল। এমনকী 'দীপিকা'র নামের বানানও ভুল আছে কার্ডে। আর এই দুটো ভুল নিয়েই সবথেকে বেশি চর্চা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। বেশিরভাগেরই বক্তব্য, নিজের বিয়ের কার্ডে পাত্রীর নামের বানান ভুল। কার্ড ছাপার আগে কি তাঁরা সেটা একবারও দেখেননি। আবার কী বলেছেন, বিয়ের আনন্দে হয়তো এইসব ছোট ছোট ব্যাপার চোখ এড়িয়ে গেছে। কিন্তু একটা ছোট্ট ভুলও নেটিজেনদের চোখ এড়ায়নি। কার্ডের মধ্যে এক স্থানে 'কী' এর জায়গায় 'কি' হবে, সেটাও ধরে ফেলেছেন তাঁরা। https://twitter.com/abhishekjain118/status/1054254399130869762 যদিও কেউ কেউ দীপ-বীরের সমর্থনেও মুখ খুলেছেন। তাঁদের বক্তব্য, দীপিকা, রণবীররা এতটাই ব্যস্ত যে তাঁদের পক্ষে এত কিছু খুঁটিয়ে দেখা সম্ভব নয়। যাঁরা কার্ডের দায়িত্বে ছিলেন, এটা তাঁদের ভুল। যদিও দীপিকা বা রণবীরের তরফে এ ব্যাপারে কোনও মন্তব্য করা হয়নি। নিজেদের প্রথম ছবির মুক্তির দিন সারাজীবন সেলিব্রেট করার জন্য ওই দিনই অর্থাৎ ১৫ নভেম্বর বিয়ের দিন ঘোষণা করেছেন তাঁঁরা। ঠিক সেরকমই নিজেদের বিয়ের কার্ডকেও হয়তো কোনও দিন ভুলতে পারবেন না দীপিকা-রণবীর। https://twitter.com/YehAccntFakeHai/status/1053984130398965760

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```