Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

অনুষ্কা আপনার অন্তর্বাস কোথায়? প্রশ্ন নেটিজেনদের

দ্য ওয়াল ব্যুরো: অনুষ্কা আপনার অন্তর্বাস কোথায়? সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গিয়েছে এই একটাই প্রশ্ন। দেদার ট্রোলড হচ্ছেন অভিনেত্রী। কিন্তু কী এমন করলেন অনুষ্কা যে তাঁর দিকে ধেয়ে আসছে এমন প্রশ্ন! হালফিলে সোশ্যাল মিডিয়ায় বিতর্ক এবং অনুষ্কা কেমন যেন

অনুষ্কা আপনার অন্তর্বাস কোথায়? প্রশ্ন নেটিজেনদের

শেষ আপডেট: 1 August 2019 08:25

দ্য ওয়াল ব্যুরো: অনুষ্কা আপনার অন্তর্বাস কোথায়? সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গিয়েছে এই একটাই প্রশ্ন। দেদার ট্রোলড হচ্ছেন অভিনেত্রী। কিন্তু কী এমন করলেন অনুষ্কা যে তাঁর দিকে ধেয়ে আসছে এমন প্রশ্ন! হালফিলে সোশ্যাল মিডিয়ায় বিতর্ক এবং অনুষ্কা কেমন যেন সমার্থক শব্দ হয়ে গিয়েছে। এর আগে বহুবার দেদার ট্রোলড হয়েছেন অভিনেত্রী। তবে এ বার নেটিজেনদের রোষের পরিমাণ খানিক বেশিই। সম্প্রতি ফিল্ম ফেয়ারের পোস্টার গার্ল হয়েছেন অনুষ্কা। নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে তাঁর নতুন লুকের ছবি। শর্ট ওয়েস্টার্ন আউটফিটে অভিনেত্রীর নিউ লুক যথেষ্টই হট। কিন্তু ডিপ সবুজ, অনেকটা বটল গ্রিন ঘেঁষা সুতোর কাজ করা যে পোশাক অনুষ্কা পরেছেন, সেটা একটু বেশিই ট্রান্সপারেন্ট। আর তাই নিয়েই প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। গত কয়েক মাস ধরেই ঘুরেফিরে বারবার সংবাদ শিরোনামে এসেছেন অনুষ্কা। কদিন আগে তাঁকে ইনস্টাগ্রামে আনফলো করেছেন ভারতীয় দলের ব্যাটসম্যান রোহিত শর্মা এবং তাঁর স্ত্রী ঋতিকা। তাই নিয়ে শুরু হয়েছে বিরাট-রোহিত তরজা। ময়দানের ঝামেলায় ঢুকে পড়েছেন বিনোদন জগতের তাবড় নায়িকাও। এমনকী দিন কয়েক আগে টুইটে অনুষ্কার শাড়ি পরা স্নিগ্ধ লুক নিয়েও শুরু হয়েছিল ট্রোলিং। তবে এ বার যেন সব কিছুর মাত্রা ছাড়িয়ে গিয়েছে। যদিও অনুষ্কার ফ্যানেরা এ সব ট্রোলকে পাত্তা দিচ্ছেন না। তাঁদের সকলেরই মতে অভিনেত্রীকে দেখতে অসামান্য সুন্দরী লাগছে বলেই এ ভাবে ট্রোল হচ্ছেন তিনি। তবে নিন্দুকেরা সব যুক্তিই মানতে নারাজ। তাঁদের একটাই কথা, "এমন পাতলা পোশাক প্রকাশ্যে কী ভাবে পরলেন অনুষ্কা?" কেউ বা বলছেন, "এসব আচরণের জন্য অনুষ্কাকে ইনস্টাগ্রামে আনফলো করেছেন রোহিত শর্মা।"

```