Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'প্লিজ, বিক্রি করবেন না আর কে স্টুডিও', অনুরোধ নেটিজেনদের

দ্য ওয়াল ব্যুরো: 'বিক্রি করা হচ্ছে আর কে স্টুডিও', ঋষি কাপুরের এই ঘোষণার পরেই ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। শুধুমাত্র বলিউডের সঙ্গে যুক্ত লোকেরাই নন, দর্শকেরাও সমান দুঃখিত ৭০ বছর পুরোনো এই ঐতিহ্যশালী স্টুডিওর ভবিষ্যৎ নিয়ে। আর তাই স্টুডিও যাতে ব

'প্লিজ, বিক্রি করবেন না আর কে স্টুডিও', অনুরোধ নেটিজেনদের

শেষ আপডেট: 29 August 2018 05:39

দ্য ওয়াল ব্যুরো: 'বিক্রি করা হচ্ছে আর কে স্টুডিও', ঋষি কাপুরের এই ঘোষণার পরেই ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। শুধুমাত্র বলিউডের সঙ্গে যুক্ত লোকেরাই নন, দর্শকেরাও সমান দুঃখিত ৭০ বছর পুরোনো এই ঐতিহ্যশালী স্টুডিওর ভবিষ্যৎ নিয়ে। আর তাই স্টুডিও যাতে বিক্রি না হয়, তার আর্জি জানাচ্ছেন নেটিজেনরা। শুধু তাই নয়, বিক্রি না করে অন্য কী উপায়ে ভারতীয় হিন্দি সিনেমার 'শো ম্যানে'র তৈরি করা এই স্টুডিও রক্ষা করা যায়, তারও উপায় বাতলে দিচ্ছেন নেটিজেনরা। রাজ কাপুরের ভক্তদের একাংশের দাবি, সরকারের উচিত এই ঐতিহ্যশালী স্টুডিও অধিগ্রহণ করে সেটাকে ফিল্ম মিউজিয়াম বা ফিল্ম স্কুল হিসেবে গড়ে তোলা। শাহরুখ খানের 'রইস' ছবির পরিচালক রাহুল ঢোলাকিয়া টুইট করেছেন, 'সরকারের উচিত রাজ কাপুর স্টুডিও অধিগ্রহণ করে সেখানে একটা ফিল্ম স্কুল বানানো। ভাবুন তো ছোট ছোট ছেলেমেয়েরা আর কে স্টুডিওর উঠোনে বসে সিনেমার শিক্ষা নেবে। এর থেকে ভালো কি কিছু হতে পারে?' https://twitter.com/rahuldholakia/status/1033685773973766144 আরও অনেকে আর কে স্টুডিও বিক্রি না করে সেখানে একটা ফিল্ম মিউজিয়াম বানানোর প্রস্তাব দিয়েছেন। একজন তো লিখেছেন রাজ কাপুরের চিহ্ন আছে এই স্টুডিওতে। সরকারের উচিত তা বাঁচানো। https://twitter.com/Mrityunjoykjha/status/1034087569636700161 কেউ কেউ তো আবার আঙুল তুলেছেন রাজ কাপুরের নাতি-নাতনি রণবীর কাপুর ও করিনা কাপুর খানের উপর। তাঁদের বক্তব্য, রণবীর, করিনা তো সিনেমা করে এত টাকা কামান। তাঁরা পারছেন না নিজেদের ঠাকুর্দার স্মৃতি বিজড়িত আর কে স্টুডিও রক্ষা করতে। https://twitter.com/EtamKiran/status/1033568928910458880 একজন নেটিজেন তো আবার নিজের ১০০০ জন টুইটার ফলোয়ারের মধ্যে আর কে স্টুডিওকে কী হিসেবে গড়ে তোলা উচিত সেই নিয়ে ভোটও করে ফেলেছেন। তাতে অবশ্য সিংহভাগ লোক মিউজিয়ামের দিকেই ভোট দিয়েছেন। https://twitter.com/ShreejonBiyani/status/1033780414547156992 একজন আবার বলেছেন, যদি কোনও ভাবেই স্টুডিও বাঁচানো না যায়, তাহলে অন্তত আর কে স্টুডিওর লোগো যেন রক্ষা করা হয়। সেই লোগো সংরক্ষণ করা অথবা নিলামে তোলা যেতে পারে। উল্লেখ্য আর কে ব্যানারে তৈরি প্রথম সুপারহিট ছবি 'বরসাত'-এর রাজ কাপুর-নার্গিসের আইকনিক পোজ থেকেই আর কে স্টুডিওর লোগো তৈরি। https://twitter.com/Thinkforit/status/1034257942600736769 প্রসঙ্গত, স্বাধীনতার ঠিক এক বছর পরেই তৈরি হওয়া আর কে স্টুডিও ভারতের ঐতিহ্যশালী স্টুডিও গুলোর পধ্যে অন্যতম। মুম্বইয়ের চেম্বুর এলাকায় ২ একর জমির উপর তৈরি এই স্টুডিও থেকে একসময় রাজ কাপুরের একের পর এক কালজয়ী ছবি বেরিয়েছে। কিন্তু ধীরে ধীরে স্টুডিও তার জৌলুষ হারিয়ে ফেলে। শেষের দিকে কিছু টিভি সিরিয়াল ও রিয়ালিটি শোয়ের জন্য ভাড়া দেওয়া হতো এই স্টুডিও। এই স্টুডিওর এক অন্যতম বৈশিষ্ট্য ছিল, এই স্টুডিওর ব্যানারে তৈরি সব ছবির ব্যবহৃত সরঞ্জাম রাখা থাকত স্টুডিওর সংগ্রহশালায়। গত বছর এক বিধ্বংসী আগুনে সেই সংগ্রহশালা প্রায় পুরোটা পুড়ে যায়। বেশ ক্ষতি হয় কাপুর পরিবারের। তারপরেই সম্প্রতি এই ঐতিহ্যশালী স্টুডিও বিক্রির সিদ্ধান্ত নেয় কাপুর পরিবার। https://twitter.com/chintskap/status/909089263844806656

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```