Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইনস্টাগ্রামে 'বেবি বাম্প' নিয়ে হাজির নেহা ধুপিয়া, সঙ্গে রয়েছেন অঙ্গদও

দ্য ওয়াল ব্যুরো: জল্পনা ছিলই। এ বার তা সত্যিও হলো। মা হতে চলেছেন নেহা ধুপিয়া। নিজেই ইনস্টাগ্রামে শেয়ার করলেন 'বেবি বাম্প'-এর ছবি। সঙ্গে লাইফ পার্টনার অঙ্গদ বেদী। মাস খানেক আগে আচমকাই অঙ্গদ বেদীকে বিয়ে করেন নেহা। তাঁর বলিউডি কেরিয়ার সেভাবে

ইনস্টাগ্রামে 'বেবি বাম্প' নিয়ে হাজির নেহা ধুপিয়া, সঙ্গে রয়েছেন অঙ্গদও

শেষ আপডেট: 25 August 2018 13:07

দ্য ওয়াল ব্যুরো: জল্পনা ছিলই। এ বার তা সত্যিও হলো। মা হতে চলেছেন নেহা ধুপিয়া। নিজেই ইনস্টাগ্রামে শেয়ার করলেন 'বেবি বাম্প'-এর ছবি। সঙ্গে লাইফ পার্টনার অঙ্গদ বেদী। মাস খানেক আগে আচমকাই অঙ্গদ বেদীকে বিয়ে করেন নেহা। তাঁর বলিউডি কেরিয়ার সেভাবে সফল না হলেও জনপ্রিয় গেম শো রোডিজের দৌলতে অনেকদিন ধরেই খবরে ছিলেন তিনি। তবে বিয়ে করে একেবারে এক ধাক্কায় লাইমলাইটে চলে আসেন প্রাক্তন মিস ইন্ডিয়া নেহা ধুপিয়া। সে সময় নেহার বিয়ে নিয়ে জল্পনা হয়েছিল বিস্তর। হঠাৎ এ ভাবে বিয়ে করায় উঠেছিল প্রচুর প্রশ্ন। অনেকেই বলেছিলেন, সম্ভবত নেহা অন্তঃসত্ত্বা। আর সেই জন্যেই তড়িঘড়ি বিয়েটা সেরে নিয়েছেন এই মডেল-অভিনেত্রী। https://www.instagram.com/p/Bm3LHxolDAA/?taken-by=nehadhupia যদিও টিনসেল টাউনের এই জল্পনায় কান দেননি নেহা-অঙ্গদ জুটি। বরং মুখে কুলুপ এঁটেছিলেন। মাঝে চুটিয়ে বেশ কিছু ফটোশ্যুটও করেছেন নেহা। সোশ্যাল মিডিয়ায় সেই সব ছবি দেখে নেটিজেনরাও প্রশংসা করেছিলেন নেহার বোল্ড লুকের। ফ্যানরা বলেছিলেন, বিয়ের পর যেন আরও ব্যক্তিত্বময়ী হয়ে গিয়েছেন মিসেস বেদী। এমনিতে নিজের যেকোনও লুককেই দারুণ ভাবে ক্যারি করেন নেহা ধুপিয়া। তবে অঙ্গদের জীবনসঙ্গী হওয়ার পরে যেন তাঁর গ্ল্যামার যান খানিকটা বেড়ে গিয়েছে। এমনটাই বলেছিলেন নেহা ধুপিয়ার অনুরাগীরা। অবশেষে সবার সব জল্পনার উত্তর দিলেন এই জুটি। ইনস্টাগ্রামে শেয়ার করলেন ছবি। নেহার পাশপাশি অঙ্গদ বেদীও কিন্তু পরিবারে আগত নতুন সদস্যকে অভ্যর্থনা জানানোর জন্য ভীষণ এক্সাইটেড।  

```