Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'ইয়েস ইটস্‌ এ বেবি গার্ল', কন্যা সন্তানের জন্ম দিলেন প্রাক্তন মিস ইন্ডিয়া নেহা ধুপিয়া

দ্য ওয়াল ব্যুরো: বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছিল বেবি বাম্প সমেত নেহা ধুপিয়ার ছবি। আচমকাই যেমন একদিন জানা গিয়েছিল, অভিনেতা অঙ্গদ বেদীকে বিয়ে করেছেন নেহা। ঠিক তেমন ভাবেই  আচমকা জানা গিয়েছিল নেহা অন্তঃসত্ত্বা। রবিবার, মুম্বইয়ে

'ইয়েস ইটস্‌ এ বেবি গার্ল', কন্যা সন্তানের জন্ম দিলেন প্রাক্তন মিস ইন্ডিয়া নেহা ধুপিয়া

শেষ আপডেট: 18 November 2018 12:41

দ্য ওয়াল ব্যুরো: বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছিল বেবি বাম্প সমেত নেহা ধুপিয়ার ছবি। আচমকাই যেমন একদিন জানা গিয়েছিল, অভিনেতা অঙ্গদ বেদীকে বিয়ে করেছেন নেহা। ঠিক তেমন ভাবেই  আচমকা জানা গিয়েছিল নেহা অন্তঃসত্ত্বা। রবিবার, মুম্বইয়ের খার এলাকার উওম্যানস্‌ হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন প্রাক্তন মিস ইন্ডিয়া। গত ২৪ অগস্ট, ইনস্টাগ্রামে অঙ্গদই প্রথম জানান নেহার গর্ভবতী হওয়ার কথা। রোম্যান্টিক সেই পোস্টে অঙ্গদ লিখেছিলেন, "আমাদের তিন জনের জার্নি শুরু হতে চলেছে।" এরপর ৩০ সেপ্টেম্বর বউয়ের জন্য দারুণ এক বেবি শাওয়ার পার্টির আয়োজনও করেছিলেন অঙ্গদ। https://www.instagram.com/p/Bm3KnHFHsya/ চলতি বছরের মে মাসে চুপিসাড়েই বিয়ে সেরে ফেলেন অঙ্গদ এবং নেহা। বিয়ের পর টুইটারে ছবি শেয়ার করেন নেহা- অঙ্গদ দু'জনেই। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বিষেণ সিং বেদীর পুত্রবধূ নেহা জানান, গুরুদ্বারে একান্ত ব্যক্তিগত ভাবে এবং ঘনিষ্ঠ আত্মীয়দের নিয়েই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আচমকাই এ ভাবে গাঁটছড়া বেঁধে ফেলায় জোরদার গুঞ্জন শুরু হয় বলিউডে। সবাই বলেছিলেন, সম্ভবত গর্ভবতী নেহা। আর সেই কারনেই তড়িঘড়ি বিয়ে সেরে ফেলেছেন। যদিও সে সময় বিষয়টা গুজব বলে উড়িয়ে দেন নেহা ধুপিয়ার বাবা। পরে প্রকাশ্যে আসে নেহার বেবি বাম্প। এরপরেই সোশ্যাল মিডিয়ায় নেহার অন্তঃসত্ত্বা হওয়ার খবর। একটি টক শো-তে নেহা নিজেও জানান, বিয়ের আগে গর্ভবতী হয়ে পড়েছিলেন তিনি। তবে খবরটা প্রকাশ্যে আনেননি, কারণ তাতে কাজ পেতে অসুবিধা হতো। নেহা-অঙ্গদের প্রথম সন্তানের খবর প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় বেদী কাপলকে শুভেচ্ছা জানিয়েছেন বলি তারকারা, এ বার পালা বেবি গার্লের ছবি দেখার। অঙ্গদ বা নেহা কবে তাঁদের সন্তানের ছবি শেয়ার করেন এখন সেই দিকেই নজর রয়েছে নেটিজেনদের।

The Wall-ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন  


```