মিমির ছেলের জন্মদিন! "হ্যাপি সিক্সথ বার্থডে সন" লিখে কাকে উইশ করলেন নায়িকা?
দ্য ওয়াল ব্যুরো: সারমেয়দের প্রতি অভিনেত্রী মিমি চক্রবর্তীর প্রেমের কথা এ শহরে অনেকেই জানেন। মাঝে মাঝে নিজের পোষ্যদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা মজার পোস্ট শেয়ার করেন মিমি। এমনকী উৎসব-পার্বণেও তাদের সঙ্গেই বেশিরভাগ সময় কাটানোর চেষ্টা করেন নায়
শেষ আপডেট: 15 November 2018 06:36
দ্য ওয়াল ব্যুরো: সারমেয়দের প্রতি অভিনেত্রী মিমি চক্রবর্তীর প্রেমের কথা এ শহরে অনেকেই জানেন। মাঝে মাঝে নিজের পোষ্যদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা মজার পোস্ট শেয়ার করেন মিমি। এমনকী উৎসব-পার্বণেও তাদের সঙ্গেই বেশিরভাগ সময় কাটানোর চেষ্টা করেন নায়িকা। শ্যুটিংয়ের ব্যস্ততার মাঝেও ঠিক সময় বার করে নেন নিজের পোষ্যদের জন্য। বিভিন্ন সময় সাক্ষাৎকারে মিমি জানিয়েছেন, যতটা সময় বাড়িতে থাকেন চেষ্টা করেন পোষ্যদের সময় দিতে। নিজে হাতেই ওদের খাওয়ান, যত্ন-আত্তিও করেন।
গতকাল ১৪ নভেম্বর ছিল তাঁর দুই পোষ্যের মধ্যে একজনের জন্মদিন। একে শিশু দিবস। তায় আদরের ল্যাব্রাডর 'চিকু'-র ষষ্ঠতম জন্মদিন বলে কথা। কিছু স্পেশ্যাল তো করতেই হবে। অতএব, চিকুবাবুর সঙ্গে একটা দারুণ ছবি তুলে টুইটে শেয়ার করলেন মিমি। লিখলেন, "হ্যাপি সিক্সথ বার্থডে সন"। চিলড্রেনস ডে-তে নিজের ছেলে বলেই চিকুকে এ দিন সবার সঙ্গে পরিচয় করালেন মিমি।
https://twitter.com/mimichakraborty/status/1062624474078437376
পোষ্যরা যে মিমির কাছে সন্তানসম এ কথা আগেই জানতেন তাঁর ফ্যানেরা। তাই প্রিয় তারকার টুইটের পরেই নিউজ ফিড ভরে যায় চিকুর জন্য আসা শুভেচ্ছা বার্তায়। পরিচালক বিরশা দাশগুপ্ত আবার মেয়ে ইদাকে নিয়ে 'চিকু'-র জন্মদিনের পার্টিতে যাবেন কিনা সেটা জানতে চেয়েছেন মিমির কাছে। সব মিলিয়ে আজ যে মিমির বাড়িতে একটা হই হই ব্যাপার হবে তা আন্দাজ করেই নিয়েছেন তাঁর অনুরাগীরা। এখন চিকু-র বার্থ ডে পার্টির ছবি কখন সোশ্যাল মিডিয়ায় আসবে সে দিকেই নজর রয়েছে নেটিজেনদের।
https://twitter.com/mimichakraborty/status/1062663170148331520
কিছুদিন আগেই শব্দহীন দীপাবলি পালনের জন্য জনগণকে অনুরোধ করেছিলেন মিমি। আদরের দুই পোষ্য সারমেয়কে নিয়ে করেছিলেন ফোটোশ্যুটও। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল সেই সব ছবি। যার মূল বক্তব্য ছিল অন্তত পোষ্যদের কথা ভেবে যেন মানুষ শব্দহীন দীপাবলি পালন করেন। আলোর উৎসব যেন আলোর রোশনাই নিয়ে আসে এই অবলা জীবদের জীবনেও।
https://twitter.com/mimichakraborty/status/1059673433343111168
https://twitter.com/mimichakraborty/status/1059327766355562496
তবে মিমি একা নয়। টলিউডে পোষ্যদের প্রতি ভালোবাসা রয়েছে আর অনেক অভিনেতা-অভিনেত্রীর। দেবশ্রী রায়ের ফাউন্ডেশনের কথা তো সবাই জানেন। তবে পোষ্য প্রীতি বিশেষ করে সারমেয়দের প্রতি ভালোবাসা রয়েছে অভিনেতা যশ দাশগুপ্ত এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের। তালিকায় রয়েছেন, অনিন্দ্য চট্টোপাধ্যায়ও। আর শুভশ্রীও কিন্তু তাঁর আদরের পোষ্যকে মিমির মতোই নিজের ছেলে বলেই ডাকেন।