Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কোঙ্কণি মতে বিয়ে সম্পন্ন দীপবীরের, দেখুন ছবি

দ্য ওয়াল ব্যুরো : ইতালির লেক কমোর 'ভিলা দেল বলবিয়েনেল্লো'। সেজে উঠেছে বাহারি সাদা ফুলে। যেদিকে তাকাবেন সেদিকেই নজরে আসবে ফুলের সাজ। এক নৈস্বর্গিক পরিবেশ। আর এর মাঝেই কোঙ্কণি মতে বিয়ে সারলেন রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন। বন্দুক-গুলি-গোলাপ-রক

কোঙ্কণি মতে বিয়ে সম্পন্ন দীপবীরের, দেখুন ছবি

শেষ আপডেট: 14 November 2018 17:13

দ্য ওয়াল ব্যুরো : ইতালির লেক কমোর 'ভিলা দেল বলবিয়েনেল্লো'। সেজে উঠেছে বাহারি সাদা ফুলে। যেদিকে তাকাবেন সেদিকেই নজরে আসবে ফুলের সাজ। এক নৈস্বর্গিক পরিবেশ। আর এর মাঝেই কোঙ্কণি মতে বিয়ে সারলেন রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন।

বন্দুক-গুলি-গোলাপ-রক্ত! নতুন থ্রিলারে পর্দায় ফের দেব-রুক্মিণী জুটি

পাপারাৎজি, অনুরাগীদের ভিড়, মিডিয়ার আনাগোনা এড়াতেই বিয়ের জন্য পছন্দের ডেস্টিনেশন ইতালিতে পাড়ি দিয়েছিলেন দীপবীর। বিয়ের ছবি যাতে প্রকাশ্যে না আসে সে জন্য নিরাপত্তার কড়াকড়ি এতটাই, যে অতিথিদের নাকি ফোনও নিয়ে যেতে দেওয়া হচ্ছে না বিয়ের আসরে।

আরও পড়ুন নেতাজি-বাহিনীর পঁচাত্তর বছর তো! তাই এ বার ৭৫ টাকার কয়েন

পাত্র-পাত্রী অবশ্য আগেই আভাস দিয়েছিলেন। ছবি যে সহজে প্রকাশ্যে আসবে না তা জানাই ছিল। কারণ নিমন্ত্রিতের তালিকাই তো হাতে গোনা। আর তাঁদের কাছে সেলেব কাপলের একটাই অনুরোধ, অনুষ্ঠানগুলো একটু একান্তেই হোক। সব ভিড় থেকে অনেক দূরে কেবল ঘনিষ্ঠদের সঙ্গেই জীবনের সবচেয়ে স্পেশ্যাল মুহূর্ত কাটাতে চেয়েছেন দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং। নিমন্ত্রিতরাও মান রেখেছেন। অক্ষরে অক্ষরে মেনে চলেছেন তারকা জুটির অনুরোধ। এমনকী কাউকে কোনও উপহার নিয়ে আসতে বারণ করা হয়েছিল। বলা হয়েছিল কিছু দিতে হলে তা অবসাদগ্রস্ত মানুষদের জন্য চালু করা দীপিকার এনজিও 'দ্য লিভ লাভ লাফ ফাউন্ডেশনে' দেওয়ার কথা বলা হয়েছে। https://www.instagram.com/p/BqKfrWZjvof/?utm_source=ig_web_copy_link দীপিকার সর্বক্ষণের সঙ্গী তাঁর ‘টিম দীপিকা’-র সদস্যরাও রেখে ঢেকেই সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করেছেন। এমনকী দীপবীরের কথা মতোই কেবল নিজের ছবি দিয়েছেন তাঁদের সঙ্গীত অনুষ্ঠানে পারফর্ম করতে যাওয়া গায়িকা হর্ষদীপ কউর। সোশ্যাল মিডিয়া দেখে দীপিকা-রণবীরের ফ্যানেরা আগেই জেনেছিলেন যে ইতালির রোম্যান্টিক সঙ্গীতের সন্ধ্যা মাতাতে লেক কোমোতে পাড়ি দিয়েছেন হর্ষদীপ। সঙ্গীতের আগে তিনি ছবি শেয়ার করেছেন বটে, তবে কেবলমাত্র নিজের। ব্যাকগ্রাউন্ডে রয়েছে লেক কোমো-র মনোরম প্রাকৃতিক সৌন্দর্য্য। অবশ্য পরে তা নিজের ইনস্টাগ্রাম থেকে তুলে নেন গায়িকা। মঙ্গলবার ছিল সঙ্গীতের আসর। বুধবার হয়েছে কোঙ্কণি মতে বিয়ে। বৃহস্পতিবার, 'সিন্ধি মতে' বিয়ে করবেন দীপিকা-রণবীর।

লেক কোমোয় ছাতার আড়ালে দীপবীর, ক্যামেরার নজর এড়াতে হবে তো!

https://www.instagram.com/p/BqKfcsbDg8g/?utm_source=ig_web_copy_link কিন্তু এত কড়াকড়ির মধ্যেও এই তারকা জুটি ছবি তোলা থেকে অনুরাগীদের নিরস্ত করতে পারলেন কই? সঙ্গীত থেকে বিয়ে, দীপবীরের ছবি ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। যদিও সে ছবি বিশেষ স্পষ্ট নয়। তবুও বেশ কিছু ছবিতে দেখা গেছে পাত্র-পাত্রীকে। লেন্সবন্দি হয়েছে পরিবারের সদস্যরাও। দেখা গেছে প্রকাশ পাড়ুকোন, রণবীর সিংয়ের বোনকেও। https://www.instagram.com/p/BqKq3hHlvcq/?utm_source=ig_web_copy_link ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের পোশাকই পরেছেন পাত্র-পাত্রী। সেই সঙ্গে আগত অতিথিরাও সাদা ও অফ-হোয়াইটের কম্বিনেশনেই পোশাক পরেছেন। ছবি দেখে বোঝা যাচ্ছে, 'সাদাই' ছিল আজকের বিয়ের থিম। সেই মতোই সাজানো হয়েছে ভিলাকেও। চারিদিকে রকমারি সাদা ফুল দিয়ে সেজে উঠেছে ‘ভিলা দেল বলবিয়েনেল্লো'। অতিথিদের বসার জায়গা থেকে শুরু করে খাবার জায়গা, সবটাই মুড়ে ফেলা হয়েছে ফুলের সাজে।

‘রসগোল্লা’-তে মিশে রয়েছে প্রেমের গন্ধ, নবীন ময়রার আত্মা, আর অনেক লড়াইয়ের জবাব

https://www.instagram.com/p/BqKfUlLjekt/?utm_source=ig_web_copy_link দীপিকা-রণবীর আগেই বলেছেন নির্দিষ্ট সময়ে তাঁরা বিয়ের সব ছবি শেয়ার করবেন। কিন্তু প্রিয় তারকাদের এই সিদ্ধান্তে মন ভোলেনি ভক্তদের। তাই বিয়ের আগে থেকেই ফ্যান মেড ছবি ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। এমনকী রামলীলার সেটে তোলা দীপবীরের ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। অবশেষে সামনে এসেছে দীপিকা রণবীরের বিয়ের ছবি। অস্পষ্ট হলেও তাতেই খুশি অনুরাগীরা।

[URIS id=51926]

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```