Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা 'দীপবীর'-কে, ট্রোলড হলেন মনীষা কৈরালা

দ্য ওয়াল ব্যুরো: রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোনকে বিয়ের শুভেচ্ছা জানিয়েছেন মনীষা কৈরালা। আর তার জেরেই ট্রোলড হতে হয়েছে এই অভিনেত্রীকে। আগামী ১ ডিসেম্বর মুম্বইয়ের গ্র্যান্ড হায়াতে বসবে দীপবীরের জমকালো রিসেপশন পার্টি। অনুমান, বলিউডের প্রায় সবা

সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা 'দীপবীর'-কে, ট্রোলড হলেন মনীষা কৈরালা

শেষ আপডেট: 25 November 2018 04:33

দ্য ওয়াল ব্যুরো: রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোনকে বিয়ের শুভেচ্ছা জানিয়েছেন মনীষা কৈরালা। আর তার জেরেই ট্রোলড হতে হয়েছে এই অভিনেত্রীকে। আগামী ১ ডিসেম্বর মুম্বইয়ের গ্র্যান্ড হায়াতে বসবে দীপবীরের জমকালো রিসেপশন পার্টি। অনুমান, বলিউডের প্রায় সবাই হাজির থাকবেন এই বিলাসবহুল পার্টিতে। নিজেদের রিসেপশনে মনীষাকেও নিমন্ত্রণ জানিয়েছেন দীপিকা এবং রণবীর। কিন্তু সেই সময় মুম্বইতে থাকতে পারবেন না মনীষা। আর তাই টুইট করে নব দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। রিসেপশন পার্টির সময় মুম্বইতে না থাকতে পারার জন্য তিনি যে খুব দুঃখিত, সে কথাও লিখেছেন মনীষা। লিখেছেন, “খুব দুঃখিত যে ওই সময়ে আমি শহরে থাকতে পারবো না। কিন্তু আমার শুভেচ্ছা সবসময় তোমাদের সঙ্গে রয়েছে।“ https://twitter.com/mkoirala/status/1065081801075511296 মনীষার এই টুইটের তলায় কমেন্ট করেন অঙ্কিত পরাধকর নামের এক ব্যক্তি। তিনি বলেন, “ওঁরা তো কাউকে ওঁদের বিয়েতে নিমন্ত্রণই করেননি। তাহলে আপনি এত কথা কীভাবে বলছেন? আপনাকে আদৌ নিমন্ত্রণ করেছেন তো?” অঙ্কিতের এই প্রশ্নে বেজায় চটে যান নায়িকা। তবে খুব ভদ্রভাবেই জবাব দিয়েছেন তিনি। দীপিকা-রণবীরের পাঠানো রিসেপশনের কার্ডের একটা ছবি তিনি শেয়ার করেন টুইটে। এবং বলেন, “সাধারণত আমি ব্যাখ্যা করি না।“ অঙ্কিত অবশ্য নায়িকার মেজাজকে অন্যভাবেই মেনে নিয়েছেন। তাঁর মতে মনীষা যে তাঁর প্রশ্নের উত্তর দিয়েছেন, সেটাই যথেষ্ট।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```