Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

'দিল সে' বন্ধুত্ব, মনীষার বার্থ ডে পার্টিতে কিং খান

দ্য ওয়াল ব্যুরো: পর্দায় তাঁরা একসঙ্গে অভিনয় করেছেন মাত্র একবার। মণিরত্নমের ছবি 'দিল সে'-তে। তবে অনস্ক্রিন জুটি হিসেবে আর দেখা না গেলেও অফস্ক্রিন তাঁদের বন্ধুত্ব যে বেশ ভালোই বজায় রয়েছে তা বোঝা গেল বৃহস্পতিবার রাতে। তাঁরা মনীষা কৈরালা এবং শা

'দিল সে' বন্ধুত্ব, মনীষার বার্থ ডে পার্টিতে কিং খান

শেষ আপডেট: 17 August 2018 12:55

দ্য ওয়াল ব্যুরো: পর্দায় তাঁরা একসঙ্গে অভিনয় করেছেন মাত্র একবার। মণিরত্নমের ছবি 'দিল সে'-তে। তবে অনস্ক্রিন জুটি হিসেবে আর দেখা না গেলেও অফস্ক্রিন তাঁদের বন্ধুত্ব যে বেশ ভালোই বজায় রয়েছে তা বোঝা গেল বৃহস্পতিবার রাতে। তাঁরা মনীষা কৈরালা এবং শাহরুখ খান। https://www.instagram.com/p/BmjMLytnn2T/?utm_source=ig_share_sheet&igshid=18o6g04aw7jaq বৃহস্পতিবার ছিল মনীষার ৪৮তম জন্মদিন। মুম্বইয়ের পাঁচতারা হোটেলে আয়োজন করা হয়েছিল এক বিলাসবহুল পার্টির। আর সেখানেই উপস্থিত ছিলেন কিং খান। নেপালের রাজবংশীয় এই অভিনেত্রীর জন্মদিনের পার্টিতে শাহরুখ ছারাও উপস্থিত ছিলেন বলিউডের তাবড় অভিনেতা-অভিনেত্রীরা। ছিলেন রেখা, জ্যাকি শ্রফ, পরিচালক সঞ্জয় লীলা বনশালি, বিধু বিনোদ চোপড়া, গুলশন গ্রোভার এবং আরও অনেকেই। ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রাও ছিলেন মনীষার জন্মদিনের পার্টিতে। তবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে শাহরুখ এবং মনীষার ছবি। জানা গিয়েছে, বুধবারই ত্রিনিদাদ থেকে ফিরেছেন শাহরুখ। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে একটি টিমের মালিক তিনি। আর সেই কাজেই ত্রিনিদাদ এবং টোবাগো গিয়েছিলেন শাহরুখ। তবে হাজার কাজের মাঝেও বন্ধুর অনুরধ রাখতে কিন্তু ভোলেননি শাহরুখ। বিদেশ থেকে ফিরেই গিয়েছেন মনীষার জন্মদিনের পার্টিতে। https://www.instagram.com/p/BmjAnb0HwdI/?utm_source=ig_share_sheet&igshid=1a3xbi6yks6x4 বছর খানেক আগে ওভারিয়ান ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন মনীষা। তারপর অবশ্য অস্ত্রোপচারের পর এখন সুস্থই রয়েছেন অভিনেত্রী। ফিরেছেন শ্যুটিং ফ্লোরেও। সজয় দত্তের বায়োপিকে তাঁর মা নার্গিসের চরিত্রে অভিনয়ও করেছেন মনীষা। বহুদিন পর পর্দায় ফিরেও অভিনয়ের জন্য একই রকম ভাবে দর্শকদের ভালোবাসা পেয়েছেন অভিনেত্রী। সম্প্রতি নেটফ্লিক্সে দিবাকর বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় একটি ওয়েব সিরিজেও অভিনয় করতে দেখা গিয়েছে মনীষাকে।    

```