Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আড়াই দশক পর আবার সেই রসায়ন, মাধুরী-সঞ্জয়

দ্য ওয়াল ব্যুরো: করণ জোহরের ছবি মানেই বিলাসবহুল সেট। চোখ ধাঁধানো স্টারকাস্ট। তা তিনি পরিচালকই হন, কিংবা প্রযোজক। চলতি বছরের ১৯ এপ্রিল রিলিজ হতে চলেছে ধর্মা প্রোডাকশনের নতুন ছবি 'কলঙ্ক'। মাল্টিস্টারার এই ছবিতে রয়েছেন বি-টাউনের তাবড় অভিনেতারা

আড়াই দশক পর আবার সেই রসায়ন, মাধুরী-সঞ্জয়

শেষ আপডেট: 8 March 2019 14:39

দ্য ওয়াল ব্যুরো: করণ জোহরের ছবি মানেই বিলাসবহুল সেট। চোখ ধাঁধানো স্টারকাস্ট। তা তিনি পরিচালকই হন, কিংবা প্রযোজক। চলতি বছরের ১৯ এপ্রিল রিলিজ হতে চলেছে ধর্মা প্রোডাকশনের নতুন ছবি 'কলঙ্ক'। মাল্টিস্টারার এই ছবিতে রয়েছেন বি-টাউনের তাবড় অভিনেতারা। বরুণ ধাওয়ান, আলিয়া ভাট, আদিত্য রায় কাপুর, সোনাক্ষী সিনহা। আর রয়েছে সঞ্জয় দত্ত এবং মাধুরী দীক্ষিত। নব্বইয়ের দশকে সিলভার স্ক্রিন কাঁপানো এই জুটিকে দীর্ঘদিন পর ফের একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখবেন দর্শকরা। তাই উত্তেজনার পারদ এখন সপ্তমে। প্রসঙ্গত, ১৯৯১ সালে ‘সাজন’ মুক্তি পাওয়ার পর থেকেই টিনসেল টাউনে জোরদার জল্পনা শুরু হয়েছিল সঞ্জয় আর ধকধক গার্লের সম্পর্ক নিয়ে। কান পাতলেই মুম্বইয়ের আনাচে কানাচে শোনা যাচ্ছিল সঞ্জয় আর মাধুরী নাকি চুটিয়ে প্রেম করছেন। তবে সঞ্জু বাবার ঘনিষ্ঠ মহলের দাবি টাডা আইনে দোষী সাব্যস্ত হওয়ার পরে সঞ্জয়কে একপ্রকার এড়িয়ে চলেছিলেন মাধুরী। বান্ধবীর এ হেন ব্যবহার নাকি মেনে নিতে পারেননি সঞ্জয়। এরপর থেকেই সে ভাবে আর একসঙ্গে পর্দায় দেখা যায়নি এই দুই তারকাকে। এমনকী, মাধুরীর বিশেষ অনুরোধেই নাকি সঞ্জয়ের জীবনের এই পর্বটা অভিনেতার বায়োপিক 'সঞ্জু' থেকেও বাদ দেওয়া হয়েছিল। তবে কলঙ্ক-এর শ্যুটিং শুরুর দিনেই টুইট করে ফিল্ম ক্রিটিক এবং ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ জানিয়েছিলেন পর ফের পর্দায় ফিরছে সঞ্জয়-মাধুরী ম্যাজিক। ছবির ফার্স্ট লুক ইতিমধ্যেই রিলিজ হয়ে গিয়েছে। চরিত্ররা একে একে স্বমহিমায় প্রকাশ পেয়েছেন পোস্টারে। এ ছবিতে মাধুরীর চরিত্রে নাম 'বাহার বেগম'। মাধুরী জানিয়েছেন, এই ধরণের চরিত্রে অভিনয় করতে পেরে তিনি গর্বিত। বাকি দুই নারী চরিত্রে রয়েছেন আলিয়া ভাট (রূপ) এবং সোনাক্ষী সিনহা (সত্য চৌধুরী)। সোশ্যাল মিডিয়া নিজের চরিত্রের বর্ণনা দিতে গিয়ে সোনাক্ষী বলেছেন, "সত্যর জীবন ভালোবাসায় ভরা।" আর সহকর্মী আলিয়ার চরিত্রের ব্যাপারে তিনি বলেন, "রূপকে শুধু ভালোবাসায় বাঁধা যায়।"   বরুণ ধাওয়ানের চরিত্রের নাম জাফর। বিপদের সঙ্গে খেলা করাই তাঁর জীবনের লক্ষ্য। দেব চৌধুরীর চরিত্রে রয়েছেন আদিত্য রায় কাপুর। আর বলরাজ চৌধুরীর চরিত্রে অভিনয় করবেন সঞ্জু বাবা। তবে ছবির গল্প কোন ট্র্যাকে এগোবে, সে ব্যাপারে অবশ্য কোনও ইঙ্গিত দেননি পরিচালক অভিষেক বর্মন। আভাস দেননি প্রযোজক করণ জোহরও। তাই অপেক্ষা এখন ছবির ট্রেলর রিলিজ হওয়ার।

```