Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

সারোগেসির মাধ্যমে যমজ কন্যাসন্তানের মা হলেন অভিনেত্রী লিজা রে

দ্য ওয়াল ব্যুরো: কিছুদিন আগেই সারোগেসির মাধ্যমে মা হয়েছিলেন সানি লিওন। শাহরুখ খানের ছোট ছেলে আব্রামের জন্মও হয়েছিল সারোগেসির মাধ্যমেই। এ বার সেই একই পদ্ধতিতে মা হলে কানাডিয়ান অভিনেত্রী এবং মডেল লিজা রে। বলিউডের ক্যানসার সারভাইভারদের মধ্যে

সারোগেসির মাধ্যমে যমজ কন্যাসন্তানের মা হলেন অভিনেত্রী লিজা রে

শেষ আপডেট: 17 September 2018 10:02

দ্য ওয়াল ব্যুরো: কিছুদিন আগেই সারোগেসির মাধ্যমে মা হয়েছিলেন সানি লিওন। শাহরুখ খানের ছোট ছেলে আব্রামের জন্মও হয়েছিল সারোগেসির মাধ্যমেই। এ বার সেই একই পদ্ধতিতে মা হলে কানাডিয়ান অভিনেত্রী এবং মডেল লিজা রে। বলিউডের ক্যানসার সারভাইভারদের মধ্যে লিজাও একজন। মনীষা কৈরালা, অনুরাগ বসুদের মতো লিজাও এক সময় যুদ্ধ করেছেন এই মারণ রোগের সঙ্গে। ২০০৯ সালে মাল্টিপল মাইলোমা-এক প্রকারের ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন লিজা। তবে এখন তিনি সুস্থ। নিজেকে বলেন, “ক্যানসার গ্র্যাজুয়েট”। তবে সুস্থ হওয়ার পরেও কিন্তু ক্যানসার নিয়ে ভাবা ছেড়ে দেননি লিজা। বরং ক্যানসার সম্পর্কে বিভিন্ন সচেতনতামূলক প্রচার করেন তিনি। ২০১২ সালে বিয়ে করেন লিজা। তবে চিকিৎসকরা আগেই জানিয়েছিলেন ক্যানসারের কারণে বেশ কিছু শারীরিক সমস্যা রয়েছে তাঁর। তাই হয়তো স্বাভাবিক ভাবে মা হওয়া হবে না লিজার। তবে হাল ছাড়েননি অভিনেত্রী ও তাঁর স্বামী জেসন ডেনহি। ক্যানসারের সঙ্গে লড়াইয়ের মতো এই লড়াইটাও জিতে নিয়েছেন তিনি। সারোগেসির মাধ্যমে এখন লিজা যমজ সন্তানের মা। চলতি বছরের জুন মাসে জর্জিয়াতে  দুই মেয়ের জন্ম দিয়েছেন তিনি। তাদের নাম রেখেছেন সুফি ও সোলেইল। লিজা জানিয়েছেন, তাঁরা প্রথমে সারোগেসির জন্য ভারতে আসবেন বলে ভেবেছিলেন। কিন্তু ভারতে এই নিয়ে বিধিনিষেধ আরোপ হওয়ায় তাঁরা জর্জিয়ায় যান।    

```