Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ক্যাটরিনাকে ঘুম থেকে ডেকে তুলেছিলেন বিমানসেবিকা, তারপর.....

দ্য ওয়াল ব্যুরো: ছোটখাট বিষয়ে সমস্যা তৈরি করতে সেলিব্রিটিদের জুড়ি মেলা ভার। পান থেকে চুন খসলেই মেজাজ সপ্তমে চড়ে যায় বহু বলি তারকার। শ্যুটিং সেটে প্রকাশ্যেই ক্রু মেম্বারদের সঙ্গে দুর্ব্যবহার করার তালিকায় নাম রয়েছে বহু তাবড় অভিনেতা-অভিনেত্রীদ

ক্যাটরিনাকে ঘুম থেকে ডেকে তুলেছিলেন বিমানসেবিকা, তারপর.....

শেষ আপডেট: 5 January 2019 15:39

দ্য ওয়াল ব্যুরো: ছোটখাট বিষয়ে সমস্যা তৈরি করতে সেলিব্রিটিদের জুড়ি মেলা ভার। পান থেকে চুন খসলেই মেজাজ সপ্তমে চড়ে যায় বহু বলি তারকার। শ্যুটিং সেটে প্রকাশ্যেই ক্রু মেম্বারদের সঙ্গে দুর্ব্যবহার করার তালিকায় নাম রয়েছে বহু তাবড় অভিনেতা-অভিনেত্রীদের। তবে প্লেনে উঠেও যে বেজায় ক্ষেপে যেতে পারেন নায়িকারা তা বোধহয় জানা ছিল না অনেকেরই। প্লেন জার্নিতে মেজাজ হারানোর লিস্টে উপরের দিকেই আছে দুই অভিনেত্রীর নাম। ক্যাটরিনা কাইফ এবং ঐশ্বর্য রাই। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, প্লেনে জার্নি করার সময় নাকি একদমই কথা বলা পছন্দ করেন না ক্যাটরিনা। এমনকী তাঁর কিছু প্রয়োজন হলে সেটাও নাকি তিনি তাঁর ম্যানেজারকে মেসেজ করে দেন। তো এমন কথা বলতে পছন্দ না করা অভিনেত্রীকে নাকি একবার এক বিমানসেবিকা ঘুম থেকে জাগিয়ে তুলেছিলেন। তাও আবার গায়ে হাত দিয়ে ডেকে। জানা গিয়েছে, কোনও একবার বিমান সফরের সময় সিট বেল্ট খোলা অবস্থাতেই ঘুমিয়ে পড়েছিলেন ক্যাটরিনা। তাঁকে সতর্ক করতে বহুবার নাম ধরে ডাকেন দায়িত্বে থাকা বিমানসেবিকা। কিন্তু সাড়া মেলেনি গভীর ঘুমে আচ্ছন্ন থাকা নায়িকার থেকে। অগত্যা উপায় না পেয়ে নায়িকাকে গায়ে হাত দিয়ে ডেকে তোলেন ওই বিমানসেবিকা। ব্যস, এতেই বেজায় ক্ষেপে যান অভিনেত্রী। রীতিমতো চিলচিৎকার জুড়ে দেন তিনি। বলেন, এত সাহস কীভাবে হয় যে তাঁর গায়ে হাত দিয়ে ডাকে। এই প্লেনে চড়েই আবার খাওয়া-দাওয়া নিয়ে ক্রু মেম্বারদের ঝামেলায় ফেলেছিলেন ঐশ্বর্য রাই বচ্চন। কারণ প্রাক্তন বিশ্ব সুন্দরীর কথায়, সব খাবার দেখে-শুনে, এবং খাবারের ঘ্রাণ নিয়েই তিনি সিদ্ধান্ত নেন যে কী খাবেন আর কী খাবেন না। নায়িকার এমন নখড়া শুনে শেষ পর্যন্ত ওই সংশ্লিষ্ট বিমান কর্তৃপক্ষ তাঁদের ভাঁড়ারে থাকা সব খাবারই পেশ করেন ঐশ্বর্যর সামনে। এরপর সব দেখে নিজের খাবার বেছে নেন তিনি।

```