Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

"আলিয়া তো করণের হাতের পুতুল", নেপোটিজিম নিয়ে ফের বিস্ফোরক কঙ্গনা

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের স্বজনপোষণ নিয়ে এর আগেও সরব হয়েছেন কঙ্গনা রানাওয়াত। তাঁর নিশানায় ছিলেন পরিচালক করণ জোহর। আরও একবার নেপোটিজম থুড়ি স্বজনপোষণ নিয়ে মুখ খুললেন কঙ্গনা। তবে অভিনেত্রী এ বার যেন আরও বিস্ফোরক। সরাসরি আক্রমণ করলেন আলিয়া ভাটকে

"আলিয়া তো করণের হাতের পুতুল", নেপোটিজিম নিয়ে ফের বিস্ফোরক কঙ্গনা

শেষ আপডেট: 9 February 2019 07:55

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের স্বজনপোষণ নিয়ে এর আগেও সরব হয়েছেন কঙ্গনা রানাওয়াত। তাঁর নিশানায় ছিলেন পরিচালক করণ জোহর। আরও একবার নেপোটিজম থুড়ি স্বজনপোষণ নিয়ে মুখ খুললেন কঙ্গনা। তবে অভিনেত্রী এ বার যেন আরও বিস্ফোরক। সরাসরি আক্রমণ করলেন আলিয়া ভাটকে। কদিন আগেই মুক্তি পেয়েছে কঙ্গনার প্রথম প্রযোজিত ছবি 'মনিকর্ণিকা'। দর্শকদের প্রশংসাও কুড়িয়েছে কঙ্গনার অভিনয়। অনেকেই বলেছেন 'কুইন'-এর মতোই আরও একবার একাই একটা ছবিকে স্টারডম দিয়েছেন কঙ্গনা। বক্স অফিসেও বেশ ভালোই সাফল্য পেয়েছে এই ছবি। কিন্তু ছবি মুক্তির আগেই সিনেমার বেশ কিছু দৃশ্য নিয়ে আপত্তি জানিয়েছিল করণি সেনা। কঙ্গনার কথায় সেই সময় একজন সহকর্মী হিসেবে আলিয়ার কাছে তিনি জানতে চেয়েছিলেন এই বিতর্ক প্রসঙ্গে তাঁর কী মত। কঙ্গনার অভিযোগ, আলিয়া নাকি কোনও জবাবই দেননি। উল্টে এড়িয়ে গিয়েছেন প্রসঙ্গ। আর এতেই বেজায় চটেছেন পর্দার ঝাঁসির রানি। কড়া ভাষায় সমালোচনা করে আলিয়ার উদ্দেশে কঙ্গনা বলেন, "আলিয়া করণ জোহরের হাতের পুতুল। ওর কোনও নিজস্বতা নেই। নিজে থেকে কিছু বলার ক্ষমতাও নেই।" পরিচালক করণ জোহরের হাত ধরেই বলিউডে এসেছিলেন মহেশ ভাটের কন্যা আলিয়া। তার পর থেকেই নেপোটিজম প্রসঙ্গে বহুবার সমালোচনার শিকার হয়েছেন তিনি। বি-টাউনের অনেকের মতেই করণ আছেন বলেই আলিয়া সফল। তবে আলিয়া সাফল্য মানতেও নারাজ কঙ্গনা। তাঁর মতে করণের জন্যই নাকি আজ এই জায়গায় এসে পৌঁছেছেন আলিয়া। এ দিকে আলিয়া অবশ্য নিজের আচরণের জন্য ক্ষমা চেয়েছেন। তিনি বলেন, "আমি ইচ্ছে করে কাউকে আঘাত করার জন্য কিছু করিনি। তবুও আমার আচরণে কারও খারাপ লাগলে আমি দুঃখিত।" কিন্তু আলিয়া ক্ষমা চাইলেও রাগ কমেনি কঙ্গনার। বরং তিনি বলেছেন, "আমি আলিয়াকে বলেছি শুধু টাকা-পয়সা রোজগারের দিকে মন না দিয়ে ওর উচিত ভালো সিনেমাকে সমর্থন করা। অন্যায়ের বিরুদ্ধে সরব হওয়া।" যদিও কঙ্গনার এ হেন মন্তব্যে চটেছেন আলিয়ার ফ্যানরা। গত কয়েক বছরে বেশ কিছু ভালো ছবি বলিউডকে উপহার দিয়েছেন আলিয়া। তালিকায় রয়েছে 'উড়তা পাঞ্জাব', 'হাইওয়ে', 'রাজি'-র মতো ছবি। তাই আলিয়ার সাফল্যকে মানতে না চাওয়ায় কঙ্গনার বিরুদ্ধে নেটিজেনদের একাংশ বলছেন, "নিজের ছবি সে ভাবে হিট হচ্ছে না, তাই এ সব অবান্তর কথা বলছেন কঙ্গনা।"

```