'এ কী, প্যান্ট কোথায়'? পোশাক নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোলড শ্রীদেবী কন্যা
দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হওয়া সেলেবদের জীবনে নতুন কিছু নয়। আজ এ কাল ও। রোজই কেউ না কেউ শিকার হচ্ছেন নেটিজেনদের। এ বার সেই তালিকায় নাম লেখালেন শ্রীদেবী কন্যা জাহ্নবী।
ইতিমধ্যেই বলিউডে ডেবিউ করে ফেলেছেন সবার আদরের জানু। বক্স অ
শেষ আপডেট: 14 September 2018 12:59
দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হওয়া সেলেবদের জীবনে নতুন কিছু নয়। আজ এ কাল ও। রোজই কেউ না কেউ শিকার হচ্ছেন নেটিজেনদের। এ বার সেই তালিকায় নাম লেখালেন শ্রীদেবী কন্যা জাহ্নবী।
ইতিমধ্যেই বলিউডে ডেবিউ করে ফেলেছেন সবার আদরের জানু। বক্স অফিসে সেভাবে সাফল্য না পেলেও স্টার কিড হওয়ার সুবাদে হাতে আসছে নতুন কাজও। এর মাঝেই জুহুর রাস্তায় দেখা গেল জেন ওয়াইয়ের এই হার্টথ্রবকে। পরনে পিঙ্ক টি। সঙ্গে স্কিন টাইট ব্ল্যাক বাম্প শর্টস। জাহ্নবীর এই ছবি প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে যায় ট্রোল। শর্টসটি একটু বেশিই শর্ট হওয়া নিয়েই আপত্তি জানান নেটিজেনদের একাংশ।

কেউ কেউ মজা করে নানা কথা লিখেছেন। কেউবা বলেছেন প্যান্ট পরতে না চাইলে জাহ্নবীর উচিৎ এমন পোশাক পরা যাতে আর কারোর অসুবিধা না হয়। তবে কারোর কারোর মন্তব্য ছাড়িয়ে যায় শালীনতার মাত্রা। একজন লেখেন 'আজ প্যান্ট পরতে ভুলে গেছে। কাল জামা পরতেও ভুলে যাবে।' তবে অনেকেই অবশ্য জাহ্নবীর টোনড বডির প্রশংসাও করেছেন। কেউ কেউ তারিফ করেছেন তাঁর ফ্যাশন সেন্সেরও।
দেখুন সেই ছবি।

তবে জাহ্নবীই প্রথম নন। কিছুদিন আগে এই একই কারণে ট্রোলড হয়ে ছিলেন নেহা ধুপিয়াও। জিন্সের প্যান্টের আদলে একটি জুতো পরেছিলেন তিনি। স্বভাবতই প্রথম দেখায় মনে হয়েছিল পরনের প্যান্টটাই খুলে গেছে নেহার। আর তাই নিয়ে নেহাকে দেদার ট্রোল করেন নেটিজেনরা। পরে অবশ্য বোঝা যায় শখ করে প্যান্টের আদলে একটা জুতো পরেছিলেন নেহা। সঙ্গে ছিল দুধসাদা রংয়ের একটি টপ।