Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আপাতত ক্যানসারকে টাটা, এ বার 'আংরেজি মিডিয়াম' নিয়ে হাজির ইরফান

দ্য ওয়াল ব্যুরো: প্রতীক্ষার অবসান। ফের শ্যুটিং ফ্লোরে ঝলক মিললো অভিনেতা ইরফান খানের। শুক্রবারেই 'হিন্দি মিডিয়াম' ছবির সিক্যুয়েলের জন্য শ্যুটিং শুরু করলেন তিনি। তবে ছবির নাম কিন্তু 'হিন্দি মিডিয়াম-২' নয়। বরং এ বার 'আংরেজি মিডিয়াম' স্কুলের জন

আপাতত ক্যানসারকে টাটা, এ বার 'আংরেজি মিডিয়াম' নিয়ে হাজির ইরফান

শেষ আপডেট: 5 April 2019 08:38

দ্য ওয়াল ব্যুরো: প্রতীক্ষার অবসান। ফের শ্যুটিং ফ্লোরে ঝলক মিললো অভিনেতা ইরফান খানের। শুক্রবারেই 'হিন্দি মিডিয়াম' ছবির সিক্যুয়েলের জন্য শ্যুটিং শুরু করলেন তিনি। তবে ছবির নাম কিন্তু 'হিন্দি মিডিয়াম-২' নয়। বরং এ বার 'আংরেজি মিডিয়াম' স্কুলের জন্যই নিজেকে তৈরি করছেন ইরফান। ফেব্রুয়ারিতেই দেশে ফিরেছেন ইরফান খান। তারপর থেকেই কানাঘুষো শোনা যাচ্ছিল যে খুব জলদিই নাকি 'হিন্দি মিডিয়াম' ছবির সিক্যুয়েলের জন্য শ্যুটিং শুরু করবেন তিনি। এমনকী ছবির প্রযোজক দীনেশ ভিজানের বাড়ির সামনে দেখাও গিয়েছিল ইরফানের গাড়ি। তবে অভিনেতার ঘনিষ্ঠরা অবশ্য জানিয়েছিলেন, কবে থেকে ইরফান শ্যুটিং ফ্লোরে ফিরবেন সে ব্যাপারে নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না। কিন্তু শেষ পর্যন্ত শ্যুটিং শুরু করলেন অভিনেতা। এ দিন শ্যুটিং স্পট থেকেই ইনস্টাগ্রামে ছবির শেয়ার করেছে 'maddocfilms'। ইরফানের পাশাপাশি ছবিতে দেখা গিয়েছেন প্রযোজক দীনেশ ভিজানকেও। ছিলেন, পরিচালক হোমি আদাজানিয়া, অভিনেতা দীপক দোব্রিয়াল, সিনেমাটোগ্রাফার অনিল মেহতাও। উদয়পুরে শুরু হয়েছে 'আংরেজি মিডিয়াম'-এর শ্যুটিং। ২০১৮ সালের মার্চ মাসে আচমকাই ঝড়ের মতো আছড়ে পড়েছিল ইরফানের অসুস্থতার খবর। অভিনেতা নিজেই জানিয়েছিলেন বিরল এবং জটিল রোগ নিউরোইন্ডক্রিন টিউমারে আক্রান্ত হয়েছেন তিনি। এরপর চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে পাড়ি দেন ইরফান। তারপর থেকেই ইরফানের শ্যুটিং ফ্লোরে ফেরা নিয়ে রটেছে নানা কথা। তবে সব জল্পনার অবসান ঘটয়ে অবশেষে শ্যুটিং ফ্লোরে ফিরলেন ইরফান।

```