Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

হ্যারি-মেগানের ভাবী সন্তানের 'গডমাদার' নাকি প্রিয়াঙ্কা!

দ্য ওয়াল ব্যুরো: প্রিয়াঙ্কা চোপড়াই হবেন তাঁর প্রথম সন্তানের 'গডমাদার'। এমনটাই নাকি ঠিক করেছেন ডাচেস অফ সাসেক্স মেগান মার্কলে। ব্রিটেনের বিভিন্ন সংবাদপত্রে আপাতত ছড়িয়ে পড়েছে এই খবর। যেখানে বলা হয়েছে প্রিন্স হ্যারি এবং মেগান মার্কলে তাঁদের ভা

হ্যারি-মেগানের ভাবী সন্তানের 'গডমাদার' নাকি প্রিয়াঙ্কা!

শেষ আপডেট: 18 January 2019 11:45

দ্য ওয়াল ব্যুরো: প্রিয়াঙ্কা চোপড়াই হবেন তাঁর প্রথম সন্তানের 'গডমাদার'। এমনটাই নাকি ঠিক করেছেন ডাচেস অফ সাসেক্স মেগান মার্কলে। ব্রিটেনের বিভিন্ন সংবাদপত্রে আপাতত ছড়িয়ে পড়েছে এই খবর। যেখানে বলা হয়েছে প্রিন্স হ্যারি এবং মেগান মার্কলে তাঁদের ভাবী সন্তানের জন্য 'গডমাদার'-দের নামের তালিকা ইতিমধ্যেই তৈরি করে ফেলেছেন। আর সেখানেই নাম রয়েছে পিগি চপসের। খ্রিস্টান সম্প্রদায়ে 'গডমাদার' নির্বাচিত হওয়া একটি রীতি। অনেকটা যেমন ব্রাহ্মণদের পৈতের সময় দীক্ষা মা হন তেমনটাই। 'গডমাদার'-হলেন সেই মহিলা যিনি যীশুর নামে শপথ করে নবজাতকের ধর্মীয় শিক্ষাদীক্ষার দায়িত্ব দেন। এ বার এই পদই পেতে চলেছেন প্রিয়াঙ্কা চোপড়া। চলতি বছরেই নতুন সন্তান আসার কথা ব্রিটেনের রাজ পরিবারে। নবজাতকের আগমনের খবরে রাজ পরিবারের পাশাপাশি উত্তেজনা রয়েছে দেশবাসীর মধ্যেও। আর এর মধ্যেই জানা গেল নিজেদের প্রথম সন্তানের জন্য বোধহয় 'গডমাদার' হিসেবে প্রিয়াঙ্কার নামই ফাইনাল করতে চলেছেন হ্যারি-মেগান। ডাচেস অফ সাসেক্স মেগান মার্কলের সঙ্গে প্রিয়াঙ্কার বন্ধুত্ব অবশ্য আজকের নয়। ২০১৬ সালে প্রথম আলাপ হয় এই দুই তারকার। প্রিয়াঙ্কা জানিয়েছেন, অভিনেত্রী হিসেবে নয়, দু'জন সাধারণ মেয়ের মধ্যে যে ভাবে বন্ধুত্ব গড়ে ওঠে সেভাবেই ফ্রেন্ডশিপ তৈরি হয়েছিল প্রিয়াঙ্কা এবং মেগানের। ততদিনে হলিউডে নিজের জায়গাও পাকা করে ফেলেছেন প্রিয়াঙ্কা। ব্যক্তিগত সম্পর্কের পাশাপাশি কর্মক্ষেত্রেও মেগানের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় হয়। এরপর ২০১৮ সালে প্রিন্স হ্যারি এবং মেগান মার্কলের বিয়েতেও হাজির ছিলেন পিগি চপস। রাজ পরিবারের রয়্যাল ওয়েডিংয়ে সম্ভবত তিনিই ছিলেন একমাত্র ভারতীয় অতিথি। এ বার প্রিয় বান্ধবীকেই তিনি প্রথম সন্তানের 'গডমাদার' হিসেবেও নির্বাচিত করতে চান। তেমনটাই বলছে ব্রিটেনের সংবাদমাধ্যম। ২০১৯-এর এপ্রিল মাসেই সম্ভবত ব্রিটেনের রাজ পরিবারে আসবে নতুন সন্তান। ইতিমধ্যেই বেবি বাম্প নিয়ে নতুন ফ্যাশন ট্রেন্ডও সেট করেছেন মেগান। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বেবি বাম্প সমেত মেগান মার্কলের বিভিন্ন ছবিও। ২০১৮-র শেষের দিকেই অস্ট্রেলিয়া সফরে গিয়েছিলেন ডিউক অ্যান্ড ডাচেস অফ সাসেক্স। আর তখনই প্রথম প্রকাশ্যে আসে মেগান মার্কলের প্রেগন্যান্সির খবর।

```