Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আমার থেকে বেশি প্রতিভাবান ছিল সুশান্ত, উজ্জ্বল ভবিষ্যৎ ছিল ওর: সইফ

দ্য ওয়াল ব্যুরো: তাঁর মেয়ের প্রথম ছবির নায়ক ছিলেন সুশান্ত সিং রাজপুত। আর সুশান্তের জীবনের শেষ ছবিতে একটি ছোট্ট চরিত্রে অভিনয় করেছেন তিনি। আর সেটা করতে গিয়েই সুশান্তের সম্পর্কে অনেক কিছু মনে হয়েছিল সইফ আলি খানের। জানিয়েছেন, সুশান্তকে দেখে তা

আমার থেকে বেশি প্রতিভাবান ছিল সুশান্ত, উজ্জ্বল ভবিষ্যৎ ছিল ওর: সইফ

শেষ আপডেট: 2 July 2020 06:12

দ্য ওয়াল ব্যুরো: তাঁর মেয়ের প্রথম ছবির নায়ক ছিলেন সুশান্ত সিং রাজপুত। আর সুশান্তের জীবনের শেষ ছবিতে একটি ছোট্ট চরিত্রে অভিনয় করেছেন তিনি। আর সেটা করতে গিয়েই সুশান্তের সম্পর্কে অনেক কিছু মনে হয়েছিল সইফ আলি খানের। জানিয়েছেন, সুশান্তকে দেখে তাঁর মনে হয়েছিল, তাঁর থেকে বেশি প্রতিভাবান এই ছেলে। তিনি ভেবেছিলেন সামনে উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে সুশান্তের। কিন্তু অকালেই চলে গেলেন সুশান্ত। ‘দিল বেচারা’ ছবিতে একটি ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন সইফ। আর সেই অল্প সময়েই সুশান্তের থেকে যে সম্মান তিনি পেয়েছেন তা কোনও দিন ভুলবেন না বলেই জানিয়েছেন সইফ। সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সইফ বলেন, “খুবই প্রতিভাবান ও সুপুরুষ ছিল সুশান্ত। আমার মনে হয়েছিল ওর উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। আমাকে যথেষ্ট সম্মান দিয়েছিল সুশান্ত। আমার ছোট চরিত্রকেও সম্মান দিয়েছিল। আমার সঙ্গে জ্যোতির্বিজ্ঞান ও দর্শন নিয়ে কিছু কথা হয়েছিল ওর। আরও অনেক কথা বলতে চেয়েছিল সুশান্ত। আমার মনে হয়েছিল ও আমার থেকে বেশি প্রতিভাবান।” সইফের মেয়ে সারা আলি খানের প্রথম ছবিও এই সুশান্তের বিপরীতেই। ২০১৮ সালে অভিষেক কাপুরের ‘কেদারনাথ’ ছবি দিয়েই বলিউডে পা রাখেন সারা। তিনি নিজে জানিয়েছিলেন, তাঁর অভিনয়, হিন্দি উচ্চারণ, ডায়ালগে কী ভাবে তাঁকে সাহায্য করেছেন সুশান্ত। অভিনেতার মৃত্যুর পরে গভীর শোক প্রকাশ করেছিলেন সারাও। আগামী ২৪ জুলাই ডিজনি হটস্টারে রিলিজ হবে সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি ‘দিল বেচারা’। এই ছবিতেই বলিউডে ডেবিউ করছেন সঞ্জনা সাংহি। এর আগে অবশ্য ‘রকস্টার’ ছবিতে রণবীর কাপুর এবং নার্গিস ফকরির সঙ্গে দেখা গিয়েছিল সঞ্জনাকে। তবে লিড রোলে এটাই সঞ্জনার প্রথম ছবি। সেইসঙ্গে রয়েছেন সইফ আলি খানও। গত ১৪ জুন রবিবার দুপুরে বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ। ময়নাতদন্তের রিপোর্টে বলা হয় আত্মহত্যা করেছেন অভিনেতা। গলায় ফাঁস লাগার ফেলে দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে তাঁর। অভিনেতার এমন মর্মান্তিক এবং রহস্যজনক মৃত্যুর তদন্তে নেমেছে বান্দ্রা পুলিশ। কেন মাত্র ৩৪ বছরে সুশান্ত আত্মহত্যা করলেন সেটাই জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। রাজনীতি ও বিনোদন জগতের অনেকেই সুশান্তের মৃত্যুকে আত্মহত্যা বলতে নারাজ। সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা। তদন্তের গতি বাড়াচ্ছে মুম্বই পুলিশও। ইতিমধ্যেই কমপক্ষে ২৮ জনকে জেরা করেছে পুলিশ। সেই তালিকায় সুশান্তের বন্ধু-বান্ধব, সহকর্মী থেকে শুরু করে বলিউডের অনেক প্রভাবশালীও রয়েছেন। জানা গিয়েছে তাঁর পরিবারের লোকদেরও জেরা করা হবে। এর মধ্যেই জানা গিয়েছে সুশান্তের মৃত্যুর অনেক আগেই তাঁর উইকিপিডিয়ায় লেখা ছিল আত্মহত্যা করেছেন অভিনেতা। এটা কী ভাবে হল, সেটাই ভাবাচ্ছে পুলিশকে।

```