
শেষ আপডেট: 13 November 2018 20:09
এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করণ জোহর, হৃত্বিক রোশন, বরুণ ধাওয়ান, সিদ্ধার্থ রায় কাপুর। হাজির ছিলেন পরিচালক কুণাল কোহলিও। সঙ্গীতের আসর মাতাতে লেক কোমো-তে হাজির ছিলেন গায়িকা হর্ষদীপ কউর এবং মিকা সিং। সূত্রের খবর, বলিউডি বিয়ের গানের পাশাপাশি এ দিন পেপি পাঞ্জাবি গানেও পা মেলাতে দেখা গিয়েছে দীপবীর জুটিকে।
সঙ্গীতের অনুষ্ঠানে দীপিকার পরনে ছিল সোনালি-কালো কম্বিনেশনের শাড়ি। কানে ভারী ঝুমকা আর চোখে ঘন কাজলে দীপিকাকে লাগছিল মোহময়ী। রণবীরের পরনে ছিল অফ-হোয়াইট কুর্তা-পাজামা। সঙ্গে বাহারি জহর কোট। আর মাথায় ছিল দুলহে রাজার মানানসই পাগড়ি।