Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দুনিয়ার 'সুইটেস্ট' জুটি এরাই, কোন জোড়িকে এ কথা বললেন গৌরী খান?

দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়ায় বরাবরই খুব সক্রিয় শাহরুখ পত্নী গৌরী খান। নিজের ইন্টিরিয়র ডিজাইনের ইভেন্ট থেকে শুরু করে ছেলেমেয়েদের সঙ্গে ছুটি কাটানোর মুহূর্ত-----সব ছবিই শেয়ার করেন গৌরী। আর এ ব্যাপারে তাঁর সবচেয়ে পছন্দের মাধ্যম ইনস্টাগ্রাম

দুনিয়ার 'সুইটেস্ট' জুটি এরাই, কোন জোড়িকে এ কথা বললেন গৌরী খান?

শেষ আপডেট: 28 November 2018 09:55

দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়ায় বরাবরই খুব সক্রিয় শাহরুখ পত্নী গৌরী খান। নিজের ইন্টিরিয়র ডিজাইনের ইভেন্ট থেকে শুরু করে ছেলেমেয়েদের সঙ্গে ছুটি কাটানোর মুহূর্ত-----সব ছবিই শেয়ার করেন গৌরী। আর এ ব্যাপারে তাঁর সবচেয়ে পছন্দের মাধ্যম ইনস্টাগ্রাম। তবে, এ বার নিজের নয়, বাবা-ছেলের ছবি শেয়ার করেছেন গৌরী। বুধবার সকালেই ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শাহরুখ আর আব্রামের একটি ছবি শেয়ার করেছেন গৌরী। ছবিতে দেখা গিয়েছে, একটি পার্কে বেঞ্চে বসে রয়েছেন শাহরুখ। সামনে দাঁড়ানো ছোট্ট আব্রাম। পায়ের পাতায় ভর দিয়ে উঁচু হয়ে বাবার কপালে চুমু খাচ্ছে খুদে আব্রাম। ক্যাপশনে গৌরী লিখেছেন, "আমরা কি এদের বিশ্বের সবচেয়ে মিষ্টি কাপল বলতে পারি?" খান পরিবারের বাকি সদস্যদের মধ্যে আব্রামের সঙ্গে শাহরুখের দোস্তি যে একটু আলাদা তা বেশ ভালোই জানেন নেটিজেনরা। টক শো থেকে সাক্ষাৎকার----সবেতেই শাহরুখ বারবার তোলেন খুদে আব্রামের প্রসঙ্গ। মন্নতের অন্দরমহল থেকে ফরেন ট্রিপ, বাবা-ছেলের ছবি প্রকাশ্যে এলেই মুহূর্তে তা হয়ে যায় ভাইরাল। এ দিনও হলো তাই। আর শাহরুখের কপালে আব্রামের এই চুমু খাওয়ার পোজ দেখে ইতিমধ্যেই 'জিরো' ছবির একটি পোস্টারের সঙ্গে তুলনা শুরু করে দিয়েছেন নেটিজেনরা। জিরো-র ট্রেলর রিলিজের আগেই রেড চিলিজ এন্টারটেনমেন্ট প্রকাশ করেছিল ছবির একটি পোস্টার। যেখানে দেখা গিয়েছিল নিজের অত্যাধুনিক হুইল চেয়ারে বসে আছেন আফিয়া (অনুষ্কা শর্মা)। সামনে দাঁড়িয়ে আছেন বাউয়া সিং (শাহরুখ খান)। পায়ের পাতায় ভর দিয়ে বাউয়া নাগাল পেয়েছেন বান্ধবী আফিয়ার। আর তারপরেই কপালে এঁকে দিয়েছেন চুম্বন। ঠিক যেমনটা করেছেন আব্রাম। কপালে ছেলের চুমু পেয়ে কিন্তু বেজায় খুশি হয়েছেন কিং খান। তাঁর টোল ফেলা হাসিই জানান দিচ্ছে কতোটা খুশি হয়েছেন বলিউডের বেতাজ বাদশা।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```