Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

'আসলি হিপহপ' স্টাইলেই এ বার দর্শক মাতাবেন 'গলি বয়' রণবীর

দ্য ওয়াল ব্যুরো: লুকসে 'ব্যান্ড বাজা বারাত'-এর বিট্টু শর্মার সঙ্গে মিল রয়েছে অনেক। বহুদিন পর ক্লিন শেভড হয়ে পর্দায় ফিরছেন রণবীর সিং। তবে নতুন ছবিতে তিনি বিট্টুর মতো উদ্দাম নন। বরং রণবীর সিং এ বার অনেকটাই শান্ত। সদ্যই রিলিজ হয়েছে রণবীরের আগ

'আসলি হিপহপ' স্টাইলেই এ বার দর্শক মাতাবেন 'গলি বয়' রণবীর

শেষ আপডেট: 4 January 2019 14:15

দ্য ওয়াল ব্যুরো: লুকসে 'ব্যান্ড বাজা বারাত'-এর বিট্টু শর্মার সঙ্গে মিল রয়েছে অনেক। বহুদিন পর ক্লিন শেভড হয়ে পর্দায় ফিরছেন রণবীর সিং। তবে নতুন ছবিতে তিনি বিট্টুর মতো উদ্দাম নন। বরং রণবীর সিং এ বার অনেকটাই শান্ত। সদ্যই রিলিজ হয়েছে রণবীরের আগামী ছবি 'গলি বয়'-এর টিজার। জোয়া আখতার পরিচালিত এই ছবিতে রণবীর সিং অভিনয় করেছেন একজন র‍্যাপারের চরিত্রে। ছবির ক্যাপশন 'আসলি হিপহপ'। টিজার দেখেই বোঝা গিয়েছে এক সাধারণ মহল্লার অতি সাধারণকে নিয়েই তৈরি হয়েছে ছবির গল্প। এঁদো গলির সেই ছেলে কীভাবে বিখ্যাত র‍্যাপার হয়ে ওঠেন পর্দায় সেটাই এ বার তুলে ধরবেন জোয়া। রণবীর সিং ছাড়াও এই ছবিতে রয়েছেন আলিয়া ভাট এবং কলকি ক্যোঁকলা। আগামী ১৪ ফেব্রুয়ারি রিলিজ হবে 'গলি বয়'। প্রযোজনায় রয়েছেন ফারহান আখতার। https://youtu.be/z34A-mILN24 ইতিমধ্যেই 'গলি বয়'-এর টিজার মন জয় করেছে আম জনতার। মুগ্ধ হয়েছেন বি-টাউনের তারকারাও। রণবীরের নতুন লুক দেখে প্রশংসা করেছেন অনেকেই। তবে নজর কেড়েছে দীপিকা পাড়ুকোনের কমেন্ট। নতুন লুকে রণবীরকে দেখে দীপিকা লিখেছেন, "তোমায় কোনওভাবেই থামানো যাবে না। তোমার জন্য আমি গর্বিত।" ২০১৮-র শেষে মুক্তি পেয়েছে রোহিত শেট্টির পরিচালনায় রণবীরের আর একটি 'সিম্বা'। অ্যাকশনে ভরপুর এই ছবি চুটিয়ে ব্যবসা করছে বক্স অফিসে। সাফল্যের পরিমাণ এতটাই যে প্রথম তিনদিনেই এই ছবি পৌঁছে গিয়েছে ১০০ কোটির ক্লাবে। জোয়া আখতারের 'গলি বয়' বক্স অফিসে কতটা সফল হয় সেটাই এখন দেখার।

```