Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভাইজানের ইচ্ছে, ভারতের শ্যুটিং ফ্লোরেই বসলো ১০ হাজার স্কোয়ার ফুটের জিম

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলরের পাশাপাশি আরও একটি কারণে সলমন খান বিখ্যাত। একসময় বলা হতো সব সিনেমাতেই নাকি কয়েকটি দৃশ্যের পরেই আর জামা থাকে না এই অভিনেতার গায়ে। নিন্দুকেরা এ নিয়ে অনেক ঠাট্টা-তামাশাই করেছেন। তবে ফ্যানেরা কিন

ভাইজানের ইচ্ছে, ভারতের শ্যুটিং ফ্লোরেই বসলো ১০ হাজার স্কোয়ার ফুটের জিম

শেষ আপডেট: 15 January 2019 22:27

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলরের পাশাপাশি আরও একটি কারণে সলমন খান বিখ্যাত। একসময় বলা হতো সব সিনেমাতেই নাকি কয়েকটি দৃশ্যের পরেই আর জামা থাকে না এই অভিনেতার গায়ে। নিন্দুকেরা এ নিয়ে অনেক ঠাট্টা-তামাশাই করেছেন। তবে ফ্যানেরা কিন্তু বরাবরই ভাইজানের ফিটনেসের উপর দিওয়ানা। ৫৩-তেও তাঁর সুঠাম-সুদৃঢ় চেহারা ঈর্ষা করার মতো। আজও বহু নারীর হৃদয়ে হিল্লোল তোলে সল্লু মিঞার মারকাটারি ফিজিক। আর এইসব মেনটেন করার জন্যই রোজ নিয়ম করে অনেকটা সময় জিমে কাটান ভাইজান। বান্দ্রায় তাঁর বিলাসবহুল বাংলোতেই রয়েছে এক সুদৃশ্য জিম। তবে আপাতত ‘ভারত’ ছবির শ্যুটিংয়ে ব্যস্ত অভিনেতা। গোরেগাঁওয়ের একটি স্টুডিওতে চলছে শ্যুটিং। আর শ্যুটিং লোকেশনের কাছেই এখন সলমনের ঠিকানা। সবই ঠিক ছিল। তবে সমস্যা ছিল একটাই। সলমনের জিম সেশনটা ঠিকমতো হচ্ছিল না। ভাইজান চাইছিলেন ভরতের শ্যুটিং ফ্লোরেই একটা জিম বানিয়ে ফেলতে। অভিনেতার মনের ইচ্ছে চুটকিতে পূরণ করে দিলেন ভারত ছবির নির্মাতারা। মাত্র এক সপ্তাহেই শ্যুটিং ফ্লোরে বানানো হয়েছে ১০ হাজার স্কোয়ার ফুটের বিলাসবহুল এবং সুদৃশ্য একটি জিম। নিজের হাতে বেছে বেছে এই জিমে বিভিন্ন মেশিন সেট করেছেন সলমন। তবে শুধু সল্লু মিঞাই নন, এই জিম ব্যবহার করছেন ভারত ছবির বাকি কলাকুশলীরাও। অত্যাধুনিক সব ওয়ার্কআউট মেশিনই রয়েছে সলমনের এই জিমে। ফিটনেসের ব্যাপারে বরাবরই খুব সচেতন সলমন খান। শোনা যায়, বি-টাউনের অনেক তারকাই নাকি ভাইজানের বাড়ির জিমেও আসেন ঘাম ঝরাতে। এমনকী হৃতিক বলিউডে আসার আগে তাঁকে প্রথম জিমে গিয়ে বডি বানানোর প্রস্তাবটাও নাকি সলমনই দিয়েছিলেন। ভাইজানের নিজের দেহেও রয়েছে ফোর প্যাক অ্যাবস। তবে এতে নাকি তেমন খুশি নন অভিনেতার মা সালমা। তিনি চান ছেলের শরীরে সিক্স প্যাক অ্যাবস দেখতে। আর মায়ের মনের ইচ্ছে পূরণ করতেই এখন জোরকদমে জিম সেশন চলছে অভিনেতার। সলমন জানিয়েছেন, নতুন বছর শুরু আগেই তাঁর মা তাঁকে জিজ্ঞাসা করেছিলেন ২০১৯-এ তাঁর রেজোলিউশন কী? তারপর সালমাই তাঁকে উপদেশ দিয়েছেন সিক্স প্যাক অ্যাবস বানানোর। আর মায়ের এই ইচ্ছের কথা শোনার পর থেকেই স্ট্রিক্ট ডায়েট ফলো করছেন সলমন। তবে শ্যুটিং ফ্লোরেই জিমের সেট বসানোর কারণটা একটু আলাদা। রোজ বান্দ্রা থেকে গোরেগাঁও যাতায়াত সম্ভব নয় বলেই, এখন গোরেগাঁওয়ের কাছাকাছিই থাকছেন সলমন। এ দিকে ছবিতে পাঁচটি লুকসে ভিন্ন পাঁচটি বয়সের চরিত্রে দেখা যাবে সলমনকে। এখন চলছে যুবক বয়সের শ্যুটিং। নিজেকে পর্দায় টেন অন টেন দেখানোর জন্য রোজ নিয়মমাফিক জিম করা প্রয়োজন। আর তাই শ্যুটিং ফ্লোরেই বানানো হয়েছে এই সুবিশাল জিম।

```