গোল্ডেন এমব্রয়ডারি, সঙ্গে গোলাপি-সবুজ পদ্মের নকশা, প্রকাশ্যে আম্বানিদের রয়্যাল ওয়েডিংয়ের হেভিওয়েট কার্ড
দ্য ওয়াল ব্যুরো: আপাতত ডিসেম্বর মাসের দিকে তাকিয়ে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাসের ফ্যানেরা। কারণ শোনা যাচ্ছে, ডিসেম্বরের দোরগোড়াতেই নাকি বিয়ে সারবেন এই তারকা জুটি। তবে নিক-প্রিয়াঙ্কা বিয়ের তারিখ নিশ্চিত ভাবে জানা না গেলেও ওই মাসেই হ
শেষ আপডেট: 10 November 2018 11:23
দ্য ওয়াল ব্যুরো: আপাতত ডিসেম্বর মাসের দিকে তাকিয়ে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাসের ফ্যানেরা। কারণ শোনা যাচ্ছে, ডিসেম্বরের দোরগোড়াতেই নাকি বিয়ে সারবেন এই তারকা জুটি। তবে নিক-প্রিয়াঙ্কা বিয়ের তারিখ নিশ্চিত ভাবে জানা না গেলেও ওই মাসেই হবে আর একটি হেভিওয়েট ওয়েডিং। মুকেশ আম্বানি এবং নীতা আম্বানির মেয়ে ঈশার সঙ্গে গাঁটছড়া বাঁধবেন ভারতের অন্যতম বিখ্যাত রিয়েল এস্টেট পিরামল গোষ্ঠীর প্রতিষ্ঠাতা অজয় এবং স্বাতী পিরামলের ছেলে আনন্দ। মুম্বইতেই বসবে তাঁদের বিলাসবহুল বিয়ের আসর।
কিছুদিন আগেই মুম্বইয়ের জাগ্রত সিদ্ধি বিনায়ক মন্দিরে গিয়েছিলেন আম্বানি পরিবারের সদস্যরা। সেখানে গণপতিকেই মেয়ের বিয়ের প্রথম নিমন্ত্রণ সারেন নীতা আম্বানি। আর বাপ্পাকে নিমন্ত্রণের পরেই প্রকাশ্যে এসেছিল আম্বানিদের মেয়ের বিয়ের কার্ড। বিলাসবহুল বিয়ের নিমন্ত্রণপত্রও ছিল রাজকীয়। প্রাথমিক ভাবে দেখা গিয়েছিল এক ঝলক। যেখানে দেখা গিয়েছিল একটি ছোট বাক্স। জানা গিয়েছিল তা নাকি সোনায় মোড়া থুড়ি গোল্ড প্লেটেড। বাক্স খুললেই শোনা যাচ্ছিল গায়ত্রী মন্ত্র। বাক্সের ভিতরে ছিল চারট খোপে। প্রতিটি খোপে ছিল বাহারি নকশা করা, মণিমাণিক্য খচিত চারটি ছোট ছোট বাক্স। যার একটিতে ছিল লক্ষ্মীর মূর্তি। ইনস্টাগ্রামে প্রকাশ হয়েছিল এই ভিডিও। তখনই দেখা গিয়েছিল ছোট এই বাক্সের পাশে রয়েছে আরেকটি বাক্স। তবে তাতে কী কী রয়েছে, কিংবা তা ডিজাইনই বা কী রকম সেই মুহূর্তে তা জানা যায়নি।
https://www.facebook.com/IndiaToday/videos/312166936039896/?t=0
এ বার প্রকাশ পেল সেই দ্বিতীয় বাক্সের ছবি। আর সেটিই হলো ঈশা এবং আনন্দের বিয়ের আসল কার্ড। হাল্কা সবুজ এবং গোলাপি রংয়ের পদ্মফুল আঁকা রয়েছে সারা বাক্সের গায়ে। বাক্সের উপরে একটি গোলাপি পদ্মের উপর লেখা রয়েছে পাত্রীর নামের প্রথম অক্ষর 'আই' এবং 'এ'। এ ছাড়াও লেখা হয়েছে পাত্রী ঈশা এবং পাত্র আনন্দের বাবা-মায়ের নামও। তবে এখানেই শেষ নয়। বাক্স খুললে হাতে আসবে ছোটখাটো ডায়েরির মতো একটা জিনিস। তাতেই লেখা রয়েছে ঈশা-আনন্দের বিয়ের অনুষ্ঠানের খুঁটিনাটি। রয়েছে ঈশা এবং আনন্দের তরফ থেকে লেখা একটি করে চিঠিও। এ ছাড়াও রয়েছে দেবী লক্ষ্মীর মূর্তি। গোল্ডেন এমব্রয়ডারি করা 'শুভ অভিনন্দন' লেখা ঈশা আম্বানির বিয়ের কার্ড ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
https://www.instagram.com/p/Bp_GI4qHvN3/
ইতিমধ্যেই হয়ে গিয়েছে ঈশা এবং আনন্দের এনগেজমেন্ট। রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোনের বিয়ের আসর যেখানে বসবে সেখানেই অর্থাৎ ইতালির লেক কমো-তেই বসেছিল আম্বানির বাড়ির মেয়ের এনগেজমেন্টের আসর। দেশ থেকে সেই অনুষ্ঠানে যোগ দিতে উড়ে গিয়েছিলেন একঝাঁক বলি তারকা। নিক জোনাসের সঙ্গে গিয়েছিলেন পিগি চপস। হাজির ছিলেন অনিল কাপুর এবং শ্রীদেবী কন্যা জাহ্নবীও।