Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ওড়নায় সংস্কৃত শ্লোক, অনামিকায় জ্বলজ্বলে হিরের আংটি, চর্চায় এখন দীপিকার সাজ

দ্য ওয়াল ব্যুরো: গাঢ় মেহেন্দির সঙ্গে দু'হাত ভরে রয়েছে লাল 'চুড়া'। রয়েছে আরও অনেক চুড়ি-আংটি-বালা। তবে নজর কেড়েছে দীপিকা পাড়ুকোনের অনামিকায় শোভিত উজ্জ্বল হিরের আংটি। এনগেজমেন্টে এই আংটিই আদরের দীপ্পিকে পরিয়ে দিয়েছেন রণবীর। আয়তক্ষেত্রাকার এই

ওড়নায় সংস্কৃত শ্লোক, অনামিকায় জ্বলজ্বলে হিরের আংটি, চর্চায় এখন দীপিকার সাজ

শেষ আপডেট: 16 November 2018 07:21

দ্য ওয়াল ব্যুরো: গাঢ় মেহেন্দির সঙ্গে দু'হাত ভরে রয়েছে লাল 'চুড়া'। রয়েছে আরও অনেক চুড়ি-আংটি-বালা। তবে নজর কেড়েছে দীপিকা পাড়ুকোনের অনামিকায় শোভিত উজ্জ্বল হিরের আংটি। এনগেজমেন্টে এই আংটিই আদরের দীপ্পিকে পরিয়ে দিয়েছেন রণবীর। আয়তক্ষেত্রাকার এই হিরের আংটিই এখন দীপবীরের বিয়ের সবচেয়ে আলোচ্য বিষয়। এতো বড় আংটি, তায় আবার হিরে---না জানি দাম কত হবে? ক্যারেট-ই বা কত? আম জনতা থেকে বি-টাউন সবার মনেই ঘুরছে এখন এইসব প্রশ্ন। নাহ্‌ দাম জানা যায়নি। জানা যায়নি কত ক্যারেটের আংটি দীপিকাকে উপহার দিয়েছে রণবীর। তবে অনুমান করা হচ্ছে ১.৩ কোটি থেকে ২.৭ কোটির মধ্যে দাম হবে এই আংটির। সোশ্যাল মিডিয়ায় ছবি দেখেই শোরগোল পড়ে গিয়েছে গোটা টিনসেল টাউনে। কার্যত চক্ষু চড়কগাছ হয়েছে বহু তাবড় অভিনেতাদেরও।

আরও পড়ুন-নতুন বউ ঘরে নিয়ে আসছেন ছেলে, সেজে উঠেছে রণবীরের বাড়ি, দেখুন ভিডিও

বৃহস্পতিবার সিন্ধি মতে বিয়ে সম্পন্ন হওয়ার পরেই সোশ্যাল মিডিয়ায় নিজেদের বিয়ের ছবি শেয়ার করেছেন রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন। মুহূর্তেই তা হয়ে যায় ভাইরাল। সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা পোশাকে দীপিকাকে  লাগছিল মোহময়ী। পাল্লা দিচ্ছিলেন রনবীরও। দু'জনেই এ দিনের পোশাকের জন্য বেছে নিয়েছিলেন লাল রং-কেই। তবে সব ছাপিয়ে নজর কেড়েছে দীপিকার এনগেজমেন্ট রিং। নায়িকার অনামিকায় শোভিত জ্বলজ্বলে ওই আংটি দেখে তাক লেগে গিয়েছে অনেকেরই। সাম্প্রতিক সময়ে আংটি বদল সেরেছেন আর এক তারকা জুটি। প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাস। বিখ্যাত জুয়েলারি ব্র্যান্ড টিফানি থেকে পিগি চপসের জন্য এনগেজমেন্ট রিং কিনেছিলেন নিক। সূত্রের খবর, প্রায় ২.১ কোটি দাম ছিল সেই আংটির। সোনম কাপুরকেও প্রায় নব্বই লাখের একটি হিরের আংটি উপহার দিয়েছিলেন আনন্দ আহুজা। দীপিকা-রণবীর জুটির আগে বি-টাউনের সবচেয়ে চর্চিত জোড়ি ছিলেন বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা। ইতালির তাস্কানিতে নিরাপত্তার ঘেরাটোপে বিয়ে করেছিলেন এই দুই তারকা। কিং কোহলিও অনুষ্কাকে দিয়েছিলেন এক কোটি দামের একটি হিরের আংটি। বিলাসবহুল হিরের আংটি পরার তালিকায় রয়েছে শিল্পা শেট্টি। রাজ কুন্দ্রা তাঁকে দিয়েছেন ২০ ক্যারেটের হিরের আংটি যার দাম ৩ কোটি টাকা। আসিনের এনগেজমেন্ট রিং-এর দাম ছিল ৬ কোটি টাকা। তালিকায় রয়েছেন করিনা কাপুর (৫ ক্যারেটের আংটি, দাম ৭৫ লক্ষ) এবং ঐশ্বর্য রাইও (৫৩ ক্যারেটের আংটি, দাম ৫০ লক্ষ)। তবে আংটির দৌড়ে এ বার সবাইকে পিছনে ফেলে দিয়েছেন রণবীর-দীপিকা জুটি। এমনটাই বলছে টিনসেল টাউন। আর শুধু এনগেজমেন্ট রিং নয় সব্যসাচীর ডিজাইন করা যে ওড়না সিন্ধি বিয়ের অনুষ্ঠানে দীপিকা পরেছিলেন নজর কেড়েছে সেটিও। কারণ এই ওড়নার বর্ডারে লেখা ছিল সংস্কৃত শ্লোক। লালের উপর সোনালি হরফে ওড়নায় সংস্কৃতে লেখা ছিল 'সদা সৌভাগ্যবতী ভব'। সিন্ধি বিয়ের অনুষ্ঠানে দীপিকার কপালে ছিল একটি ভারী 'মাঙ্গটিকা' বা টিকলি। পদ্মাবত ছবিতেও এমন মাঙ্গটিকা পরতে দেখা গিয়েছিল দীপিকাকে। আর সেটারও ডিজাইনার ছিলেন স্বয়ং সব্যসাচী। পাঞ্জাবি বিয়ের রীতি অনুযায়ী দীপিকার হাতে বাঁধা ছিল সোনালি রং-এর 'কলিরে'। রণবীরের পরনেও ছিল সব্যসাচীর ডিজাইন করা লাল শেরওয়ানি। গলায় মণি-মাণিক্য খচিত এক ছড়া হার। মাথায় পাগড়ি। আর সঙ্গে সোনালি জরির কাজ করা একটা জবরদস্ত দোপাট্টা।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```