Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

সেকি! বিয়ে না করেই ছেলের মা হলেন একতা কাপুর!

দ্য ওয়াল ব্যুরো: ফুটফুটে ছেলের মা হলেন টেলিভিশন জগতের বিখ্যাত পরিচালক একতা কাপুর। না, বিয়ে তিনি করেননি। তবে? এই ব্যাপারে ভাই তুষার কাপুরকেই অনুসরণ করেছেন একতা। অভিনেতা তুষার কাপুরও সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে সারোগেসিকেই বেছে নিয়েছিলেন। স

সেকি! বিয়ে না করেই ছেলের মা হলেন একতা কাপুর!

শেষ আপডেট: 31 January 2019 07:37

দ্য ওয়াল ব্যুরো: ফুটফুটে ছেলের মা হলেন টেলিভিশন জগতের বিখ্যাত পরিচালক একতা কাপুর। না, বিয়ে তিনি করেননি। তবে? এই ব্যাপারে ভাই তুষার কাপুরকেই অনুসরণ করেছেন একতা। অভিনেতা তুষার কাপুরও সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে সারোগেসিকেই বেছে নিয়েছিলেন। সারোগেসির মাধ্যমেই তুষারের আদরের ছেলে লক্ষ্য-র জন্ম হয়েছিল। লক্ষ্যের জন্মের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইপোর সঙ্গে নানান মুহূর্তের ছবি শেয়ার করতেন একতা। লেন্স বন্দি হয়েছে পিসি-ভাইপোর খুনসুটির বিভিন্ন মুহূর্ত। বিভিন্ন টক শো-তে বরাবরই একতা বলেন তিনি বিয়ে করতে চান না। বিয়ের সম্পর্কে তাঁর বিশ্বাস নেই। তবে ভাইপো লক্ষ্যের জন্মের পর থেকেই প্রকাশ্যে বহু জায়গায় একতা তাঁর মা হওয়ার ইচ্ছের কথা জানিয়েছিলেন। ভাইপোর সঙ্গে খেলাধুলো-খুনসুটির মধ্যে দিয়েই একতা বুঝিয়ে দিয়েছিলেন নিজের 'মাদারহুড' দারুণ ভাবে উপভোগ করবেন তিনি। মা হবেন সেটা ভাবার পরেই আর দেরি করেননি একতা। চটপট নিয়ে ফেলেন সিদ্ধান্ত। গত ২৭ জানুয়ারি সারোগেসির মাধ্যমে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন একতা কাপুর। আর তারপর থেকেই চলছে সেলিব্রেশন। নবজাতকের আসার খুশিতে উৎসব চলছে কাপুর পরিবারে। সোশ্যাল মিডিয়াতেও নতুন মা এবং তাঁর সন্তানকে শুভেচ্ছা জানাচ্ছেন একতা কাপুরের অনুরাগীরা। একতার মতোই সারোগেসির মাধ্যমে এর আগে সন্তানের জন্ম দিয়েছেন অনেক বলিউড তারকা। কিছুদিন আগে সারোগেসির মাধ্যেমেই যমজ কন্যা সন্তানের মা হয়েছেন ক্যানসার সারভাইভার ক্যানাডিয়ান অভিনেত্রী এবং মডেল লিসা রে। এই তালিকায় রয়েছেন সানি লিওন-ও। এমনকী জনপ্রিয় স্টার কিড আব্রামের জন্মের ক্ষেত্রেও সারোগেসির সাহায্যই নিয়েছিলেন শাহরুখ খান এবং গৌরী।

```