Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

আয়ুষ্মান এ বার 'ড্রিম গার্ল'! নতুন ছবির ট্রেলরে পেটে খিল ধরছে নেটিজেনদের

দ্য ওয়াল ব্যুরো : আয়ুষ্মান খুরানা যে বহু নারীর ড্রিম বয়, এ কথা ধ্রুব সত্য। তবে এ বার তিনিই বনে গিয়েছেন লাখো পুরুষের ড্রিম গার্ল! তাঁর কন্ঠস্বর একবার শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ছেলেরা। একঝলক দেখা পেলে কী হবে, তাই ভেবেই শিহরিত হচ্ছে

আয়ুষ্মান এ বার 'ড্রিম গার্ল'! নতুন ছবির ট্রেলরে পেটে খিল ধরছে নেটিজেনদের

শেষ আপডেট: 12 August 2019 18:43

দ্য ওয়াল ব্যুরো : আয়ুষ্মান খুরানা যে বহু নারীর ড্রিম বয়, এ কথা ধ্রুব সত্য। তবে এ বার তিনিই বনে গিয়েছেন লাখো পুরুষের ড্রিম গার্ল! তাঁর কন্ঠস্বর একবার শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ছেলেরা। একঝলক দেখা পেলে কী হবে, তাই ভেবেই শিহরিত হচ্ছেন অনেকে। বহু পুরুষের বুকের বাঁদিকে বেশ চিনচিন করছে। পর্দায় এ বার দমফাটা হাসির ছবি 'ড্রিম গার্ল' নিয়ে হাজির হতে চলেছেন আয়ুষ্মান। সদ্যই সেরা অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছেন তিনি। তারপরেই রিলিজ হয়েছে তাঁর আগামী ছবির ট্রেলর। প্রতি মুহূর্তে নতুন ছবির ট্রেলরে আয়ুষ্মান বুঝিয়ে দিয়েছেন যে তিনি জাত অভিনেতা। সেরার শিরোপা তাঁকেই মানায়। বলিউডের কমিক হিরোদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ তিনি। সিরিয়াস ছবির পাশাপাশি দর্শকের পেটে খিল ধরাতে আয়ুষ্মানের জুড়ি মেলা ভার। এ বার তাঁর তুরুপের তাস 'পূজা'। পাড়ায় নাটকে সীতা মা, দ্রৌপদী কিংবা রাধার চরিত্রে অভিনয় করেন আয়ুষ্মান। তবে তাঁর বাবা চান ছেলে একটা ঠিকঠাক চাকরি করুক, যেখানে অন্তত তাঁকে মেয়ে সাজতে হবে না। কিংবা মেয়ের গলা নকল করে কথা বলতে হবে না। হাজার হোক, একটিই সাধের ছেলে বলে কথা। মা হারা আয়ুষ্মানও চেষ্টা করে বাবার স্বপ্ন পূরণের। জোটে একটা চাকরিও। আর সেখানেই আসল গণ্ডগোল। হাট্টা কাট্টা জোয়ান ছেলের নতুন পরিচয় হয় 'পূজা'। মোহময়ী গলায় পুরুষদের সঙ্গে বন্ধু পাতায় সে। ডিম্যান্ড মারাত্মক হাই। সকলেই চায় একটিবার পূজাকে দেখতে। অনেকে তো ভালোবেসে হৃদয়ও দিয়ে ফেলেছেন। শুধু চারহাত এক হওয়ার পালা। ট্রেলরে পূজারূপী আয়ুষ্মানকে দেখে হেসে গড়াচ্ছে নেট দুনিয়া। মহিলার গলা নকল করে তাঁর অঙ্গভঙ্গি দেখে বোঝা দায় যে ইনি পুরুষ, নাকি সত্যিই মহিলা। 'ফোন ফ্রেন্ড'------এই ধারণার সঙ্গে অনেকেই পরিচিত। অজানা নম্বর থেকে ফোন আসবে পুরুষদের ফোনে। তারপর তৈরি হবে বন্ধুত্ব। সম্পর্ক দৃঢ় হলে গভীর হবে প্রেম। তারপর বিয়ে। এ বার সিলভার স্ক্রিনে এই ভাবনাকেই হাসির মোড়কে দেখাবেন পরিচালক একতা কাপুর। অনেকদিন পর একসঙ্গে স্ক্রিন শেয়ার করবেন অন্নু কাপুর এবং আয়ুষ্মান। এর আগে সুজিত সরকারের 'ভিকি ডোনার' ছবিতে নজর কেড়েছিল এই জুটি। আয়ুষ্মানের বসের চরিত্রে রয়েছেন রাজেশ শর্মা। ছবির ট্রেলর দেখে মুগ্ধ আয়ুষ্মান ফ্যানরা। ফিল্ম ক্রিটিকরাও বলছেন, সম্ভবত এই ছবিতেই নিজের রেকর্ড নিজে ভাঙতে চলেছেন অভিনেতা। সাবলীল ডায়লগ, পেটে খিল ধরানো হাসির স্ক্রিপ্ট, আর আয়ুষ্মানের দুরন্ত অভিনয়-------- সব মিলিয়ে 'ড্রিম গার্ল' যে ফুল কমেডি প্যাকেজ, সে ব্যাপারে নিশ্চিত সকলেই। ১৩ সেপ্টেম্বর বিগ স্ক্রিনে রিলিজ করবে এই ছবি। দেখুন ট্রেলর। https://www.youtube.com/watch?time_continue=1&v=nf39Jpi3ZQ4

```